লেবানন সীমান্তে উত্তেজনা না বাড়াতে ব্লিনকেনের সতর্কতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৪
হিজবুল্লাহর বিরুদ্ধে লেবানন সীমান্তে বড় আক্রমণ থেকে বিরত থাকার জন্য ইযরায়েলকে সতর্ক করেছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেইট অ্যান্টোনি ব্লিনকেন। মঙ্গলবার ইযরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের সঙ্গে এক বৈঠকে তিনি এমনটা জানান।
স্টেইট ডিপার্টমেন্ট দুই দেশের দুই প্রতিনিধির বৈঠকের পর এক বিবৃতিতে জানিয়েছে, ‘সংঘাতের বিস্তার এড়ানো এবং ইযরায়েলি ও লেবানিজ নাগরিকদের নিজ পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়, বৈঠকে এমন একটি কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন ব্লিনকেন।’
গালান্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ইযরায়েলের উত্তর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন করার সম্ভাব্য উপায়গুলি বৈঠকে তুলে ধরেন তিনি।’
এতে আরও বলা হয়, ‘পরিস্থিতি মোকাবিলায় ইযরায়েলের জন্য অ্যামেরিকার সমর্থন এবং অঞ্চলের নিরাপত্তার ওপর হিজবুল্লাহ ও ইরানের পদক্ষেপের প্রভাবের ওপর গুরুত্ব দেন গালান্ট।’ বাইডেন প্রশাসন ইযরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রতিরোধ করতে চায়। তারই ধারাবাহিকতা ব্লিনকেনের এই সতর্কবার্তা।
গত বছর ৭ অক্টোবর হামাসের আক্রমণের জবাবে ইযরায়েলের গাজা অভিযান শুরু হবার পর থেকে প্রায় প্রতিদিনই দেশটির উত্তরে হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে। লেবাননে ইযরায়েল আক্রমণ চালালে হিজবুল্লাহর প্রতিরক্ষায় ইরানও এতে জড়িয়ে পড়তে পারে বলে রোববার সতর্ক করেছেন, জয়েন্ট চিফস অফ স্টাফ এর প্রধান জেনারেল চার্লস কিউ. ব্রাউন জুনিয়র।
ইযরায়েল ও হিজবুল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী শীর্ষ অ্যামেরিকান দূত আমোস হোচস্টাইন গত সপ্তাহে লেবাননের কর্মকর্তাদের সতর্কবার্তা দেন যে, হিজবুল্লাহ তাদের আক্রমণ চালিয়ে গেলে ওয়াশিংটন ইযরায়েলকে আক্রমণ করা থেকে বিরত রাখতে পারবে না। নিউজ সাইট এক্সিওস সোমবার জানায়, হোচস্টাইনের বার্তাটি ছিল ইযরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাত প্রতিরোধে অ্যামেরিকার সবশেষ প্রচেষ্টা।
তিনি হিজবুল্লাহকে সীমান্ত উত্তেজনা বাড়ানোর বদলে ইযরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার পরামর্শ দেন। এক্সিওস এক পশ্চিমা কূটনীতিকের বরাতে জানিয়েছে, হোচস্টাইনের সফরের পর হিজবুল্লাহ ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছে যে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না।ইযরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তর সীমান্ত সংঘর্ষের একটি কূটনৈতিক সমাধান হবে বলে রোববার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, প্রয়োজনে ইযরায়েল সামরিক হুমকি মোকাবিলায় প্রস্তুত।
নেতানিয়াহু স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘যে কোন কূটনৈতিক সমাধানে হিজবুল্লাহর সীমান্ত থেকে দূরে সরে যাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। আমাদের এ বিষয়ে জোর দিতে হবে।’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
