‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
আজকাল রিােপর্ট
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘লেখকের অঙ্গন’-এর ২৯তমগ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬, নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও পাঠকদের প্রাণবন্ত উপস্থিতিতে এ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর সাহিত্যভাবনাকে ধারণ করে ‘লেখকের অঙ্গন’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক নীরা কাদরী দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সাহিত্যচর্চার এক অনন্য পরিমণ্ডল গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে বইপাঠ, গ্রন্থালোচনা ও সাহিত্যবিষয়ক মুক্ত মতবিনিময়ের মাধ্যমে একটি সৃজনশীল সেতুবন্ধন তৈরি হয়েছে, যা বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সভায় প্রথমে লেখক ও গবেষক আহমাদ মাযহার আলোচনা করেন আবুল আহসান চৌধুরীর বই ‘বুদ্ধির মুক্তির আন্দোলন, শত বর্ষের সমীক্ষণ’ গ্রন্থটি নিয়ে। গ্রন্থটিতে বাঙালি সমাজে যুক্তিবাদ, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ বিশ্লেষণ করা হয়েছে। শত বছরের ধারাবাহিকতায় বুদ্ধির মুক্তি আন্দোলনের বিভিন্ন পর্যায় সংশ্লিষ্ট ব্যক্তিত্বের অবদান এতে আলোচিত হয়েছে। পাশাপাশি বাঙালি মুসলিম সমাজের বিষয়ও গুরুত্ব পেয়েছে। সমাজ ও সংস্কারের ক্ষেত্রে মুক্তবুদ্ধির প্রয়োজনীয়তাও বইটিতে তুলে ধরা হয়েছে। আলোচক গ্রন্থটির ঐতিহাসিক ও সমকালীন প্রাসঙ্গিকতা সুন্দরভাবে তুলে ধরেন।
এরপর কবি ও সাবেক ব্যাংকার মোহাম্মদ মহিবুর রহমান আলোচনা করেন সৈয়দ মুজতবা আলীর ‘শ্রেষ্ঠ গল্প’ থেকে নির্বাচিত তিনটি গল্প-‘চাচা কাহিনী’, ‘বিষের বিষ’ এবং ‘বেঁচে থাকো সর্দি-কাশি’। গল্পগুলোতে লেখকের রসবোধ, সূক্ষ¥ পর্যবেক্ষণ ও মানবজীবনের বিচিত্র অভিজ্ঞতা চমৎকারভাবে ফুটে উঠেছে। দেশ-বিদেশের সংস্কৃতি, মানুষ ও সম্পর্কের নানা দিক তাঁর গল্পে প্রাণবন্ত হয়ে উঠেছে। আলোচনায় সৈয়দ মুজতবা আলীর স্বতন্ত্র কথনশৈলী ও বাংলা সাহিত্যে তাঁর বিশেষ অবস্থান তুলে ধরা হয়।
লেখক ও গবেষক ওবায়দুল্লাহ মামুন আলোচনা করেন শ্রী খগেন্দ্রনাথ ভৌমিকের বই ‘বেদ ও মনুসংহিতায় অনুশাসনের যুক্তি নির্ভর পর্যালোচনায় মানব সংহিতা’। গ্রন্থটিতে বেদ ও মনুসংহিতার বিভিন্ন অনুশাসনকে যুক্তি ও বিশ্লেষণের আলোকে পর্যালোচনা করা হয়েছে। প্রাচীন শাস্ত্রীয় বিধান ও মানবিক মূল্যবোধের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। আলোচক গ্রন্থটির গবেষণামূলক গুরুত্ব, বিষয়বস্তুর বৈচিত্র্যতা ও প্রাসঙ্গিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।
এরপর মমতাজ বেগম সুমি আলোচনা করেন টেকচাঁদ ঠাকুরের বই ‘আলালের ঘরের দুলাল’। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। তৎকালীন সমাজ, জীবনযাপন, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি ব্যঙ্গ ও রসের মাধ্যমে গ্রন্থটিতে তুলে ধরা হয়েছে। আলোচক গ্রন্থটির সাহিত্যিক বৈশিষ্ট্য, সমাজচিত্র এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
সবশেষে আরিফ মাহমুদ শৈবাল আলোচনা করেন অ্যাডাম স্মিথের বিখ্যাত অর্থনীতির বই ‘ দ্য ওয়েলথ অব নেশন’ নিয়ে। গ্রন্থটিতে শ্রমবিভাজন, উৎপাদন, বাজারব্যবস্থা, সম্পদ সৃষ্টি ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে। আধুনিক অর্থনৈতিক চিন্তার বিকাশে গ্রন্থটির ভূমিকা এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচক বইটির আলোকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
