শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৩ ১৪৩৩   ০৬ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে

আজকাল রিােপর্ট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬  

 

  •      ভেঙ্গে যেতে পারের ৭৭ বছরের ন্যাটো জোট
  •      গনতন্ত্র ও আইনের শাসন রক্ষার্থে  ইইউ’র মিত্র হবার আশা  কানাডিয়ান প্রধানমন্ত্রীর 
  •      কানাডাকে ইইউ’র সদস্য করার প্রস্তাব উস্কানীমূলক:ট্রাম্প

 
ন্যাটো ও কানাডাকে ঘিরে ইউরোপের সাথে শীতল যুদ্ধে যুক্তরাষ্ট্র। ন্যাটোর ওপর ট্রাম্পের চাপ ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভেঙ্গে যেতে পারে ৩২টি দেশের ৭৭ বছরের পুরনো নিরাপত্তা জোট ন্যাটো। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) সম্পর্ক হোঁচট খেতে পারে। ইতোমধ্যে ইইউ কানাডাকে তাদের ‘সহযোগী সদস্য’ করার ঘোষণায় বেজায় খেপেেেছন ডোনাল্ড ট্রাম্প। যাকে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতি উস্কানীমূলক তৎপরতা/বৈরী পদক্ষেপ। বুধবার রাতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউরোপের এমন পদক্ষেপ কার্যকর হলে আমি ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপ করব অথবা অনেক পণ্যের ক্ষেত্রে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেব। অত্যন্ত ভারী শুল্ক আরোপ করব। কানাডাক বাজে বাণিজ্যিক অংশীদার হিসেবেও অভিহিত করেছেন।

ন্যাটোর সাথে মার্কিন প্রেসিডেন্টের এই সংঘাতের ফলে ইউরোপের মিত্র দেশগুলো ওয়াশিংটনের ওপর কম নির্ভরশীল ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো নিয়ে ট্রাম্পের অবস্থান অন্তত জটিল। তিনি মনে করেন, সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের সুরক্ষার সুবিধা বিনা খরচে ভোগ করছে।  ৩২-দেশের এই জোটের সাথে ট্রাম্পের সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে আপাত-বৈপরীত্য। তিনি সেনা সংখ্যা কমানোর হুমকি দিয়েছেন। প্রতিরক্ষা ব্যয়ের বিষয়ে মিত্রদের ওপর চাপ সৃষ্টি করেছেন।  ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ইউরোপীয় সরকারগুলোর নিঃশর্ত সমর্থন  আদায়ে ব্যর্থ হন ট্রাম্প। এতে তিনি ইউরোপীয় সরকারগুলোর তীব্র সমালোচনা করেন। 
ন্যাটোর ওপর ট্রাম্পের চাপের প্রভাব যাচাই করতে রয়টার্স ৫০ জনেরও বেশি বর্তমান ও সাবেক পশ্চিমা কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছে। এদের মধ্যে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কংগ্রেসের সহযোগী এবং ন্যাটোর কাছে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতরাও রয়েছেন। এছাড়া রয়টার্সের সাংবাদিকরা রোমানিয়া ও এস্তোনিয়ায় ন্যাটোর ব্যবহৃত ঘাঁটিগুলো পরিদর্শন করেছেন এবং নর্থ ক্যারোলিনা উপকূলে ন্যাটোর সামরিক মহড়াও পর্যবেক্ষণ করেছেন।
প্রতিবেদনে উঠে এসেছে যে, এই জোটটি চাপের মুখে থাকলেও এখনো ভেঙে পড়েনি। যুক্তরাষ্ট্রের নয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে, কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্য এবং ইউরোপে বড় গ্রাহক রয়েছে এমন প্রভাবশালী মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারদের হাতে ন্যাটোর থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার প্রক্রিয়া আটকে দেওয়ার মতো রাজনৈতিক ক্ষমতা রয়েছে-যে পদক্ষেপটি নেওয়ার হুমকি ট্রাম্প বারবার দিয়ে আসছেন।
তবে ট্রাম্পের এসব আক্রমণ ৭৭ বছরের পুরনো এই জোটের এমন ক্ষতি করছে, যা পূরণ করা কঠিন বলে মনে করছেন ইউরোপীয় ও মার্কিন কৌশলবিদরা। রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, নিরাপত্তা অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে ইউরোপ ক্রমশ প্রশ্ন তুলছে; আর এই সংশয় এখন পুরো মহাদেশজুড়ে প্রতিরক্ষা ব্যয়, অস্ত্র কেনা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার ওপর প্রভাব ফেলছে।
সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের অনেকেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আস্থার ঘাটতির কথা উল্লেখ করেছেন। যা ন্যাটোর প্রধান প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। এই ব্যবস্থাটি হলো ‘অনুচ্ছেদ ৫। যার মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে , কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা জোটের সব সদস্যের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। নির্ভরযোগ্যতাহীন/ফ্লিপফল্প যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর ব্যর্থতা ইউরোপের নিরাপত্তার জন্য বিপর্যয়কর হতে পারে। বিশেষ করে যখন এই অঞ্চলটি তার পূর্ব সীমান্তে আক্রমণাত্মক ও প্রকাশ্য সম্প্রসারণবাদী রাশিয়ার হুমকির মুখে রয়েছে।
এছাড়া ন্যাটোভুক্ত দেশগুলোতে সামরিক ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কানাডা, পোল্যান্ড, ডেনমার্ক ও স্পেনসহ অন্তত আটটি সদস্য দেশ মার্কিন অস্ত্র, প্রযুক্তি ও প্রতিরক্ষা কোম্পানিগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকতে শুরু করেছে বলে রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে। এটি ইঙ্গিত দেয় যে, ইউরোপকে প্রতিরক্ষা খাতে আরও বেশি অর্থব্যয়ে বাধ্য করার জন্য ট্রাম্পের যে প্রচেষ্টা, তা শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে; কারণ এর ফলে কিছু মিত্রদেশ মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার ও সামরিক প্রযুক্তির ওপর তাদের নির্ভরতা কমিয়ে আনার পথে হাঁটতে পারে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন কানাডার জন্য ইইউ এর প্রথম ‘সহযোগী সদস্য’ হওয়ার পথ উন্মুক্ত করার প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের বিরুপ । ওয়াশিংটনেমন্তব্য এসেছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতির মুখে অটোয়া যখন ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে তখনই ইউরোপের প্রস্তাবটি সামনে এল। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব মোকাবেলায় কানাডাবাসীরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে কানাডাকে তুলে ধরছেন।

কানাডা ও ইইউ ইতিমধ্যেই বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং আর্কটিক অঞ্চল নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে। আগামী মাসে মন্ট্রিলে অনুষ্ঠিতব্য কানাডা-ইইউ শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আশা করা হচ্ছে।

এদিকে কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইইউ সদস্য হবার প্রস্তাব পাবার পর বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন-শাসিত বিশ্বে নিজেদের বাজার, গণতন্ত্র এবং আইনের শাসন রক্ষার স্বার্থে কানাডা ও ইউরোপের উচিত একে অপরের মিত্র হওয়া।  ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণের জন্য কানাডার প্রধানমন্ত্রী উষ্ণ করতালির মাধ্যমে অভিনন্দিত হন। ইইউ-কানাডা সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মর্যাদা বা অবস্থান তৈরির বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের প্রস্তাবের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন, তার কয়েক ঘণ্টা পরেই কার্নি এই ভাষণটি দিয়েছেন।
(তথ্যসূত্র-রয়টার্স, আল জাজিরা, এপি ও নিউইয়র্ক টাইমস)

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর