শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ২ ১৪৩৩   ০৫ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪৭

জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর

আজকাল রিােপর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬  

  

প্রধানমন্ত্রী তারেক রহমান ৯৬ ঘন্টার সফরে নিউইয়র্ক আসছেন। জাতিসংঘের ৮১তম সাধারন অধিবেশনে যোগদানই এ আগমনের প্রধান উদ্দেশ্য। আসছেন ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় । দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন ২৫ সেপ্টেম্বর রাতেই। ৯ দিনের সফর নেমে আসে ৪ দিনে। অতি ছোটকায় একটি প্রতিনিধি দল তার সাথে থাকছেন। তা ব্যক্তিগত স্টাফ ,পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কূটনীতিক ও সিকিউরিটির কর্মকর্তা। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী ২২-থেকে ২৫ সেপ্টেম্বর একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিবেন। ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। গুরুত্বপূর্ন কোন কর্মসূচি না থাকলে নিউইয়র্কে বসে থাকার কোন কারণ থাকতে পারে না। 
মাত্র ৪ দিনের সফর নিয়ে বেশ আলোচনা হচ্ছে নিউইয়র্কে। বিস্ময়তো বটেই। অতীতে প্রধানমন্ত্রীরা জাতিসংঘ সফরে এসে বনভোজনের মতো উৎসবে মেতে উঠতেন। বহরে আসতেন দেড় শতাধিক নেতা, কর্মচারি, ব্যবসায়ী ও পাইকপেয়াদা। বোন, ভাগ্নে, ছেলে,মেয়ে, নাতি-নাতনী ও আত্মীয়স্বজনদের নিয়ে মিনি বনভোজনে মেতে উঠতো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফরে এসে গ্রান্ড হায়াত হোটেলেতো বাসাবাড়ি বানিয়ে ফেলতেন।  ৯ বার জন্মদিনই পালন করেছেন। এমনও সফর রয়েছে, তিনি টানা ২১ দিন নিউইয়র্কে অবস্থান করেছেন। ঢাকা থেকে স্পেশাল বিমান এনে প্রায় ১ মাস জেএফকে বিমানবন্দরে বসিয়ে রাখা হযেছিল। এতে এভিয়েশন ডিপার্টমেন্টকে কয়েক লাখ ডলার দিতে হয়েছিল পার্কিং ফি হিসেবেই।
তারেক রহমানের কেন এই কৃচ্ছতা। কেনইবা মাত্র ৪ দিনের সফর। অনেকে বলেছেন, নাগরিক সংবর্ধনার নামে ডোনেশন নেবার খবর ছিল ঢাকায়। কমিউনিটিতে ছিল আলোচনাও। এতে ক্ষুব্ধ তারেক সংবর্ধনার আয়োজন বন্ধের নির্দেশ দেন। বাংলাদেশের সরকার প্রধানদের ইতিহাসে এতও সংক্ষিপ্ত সফর কোন সরকার প্রধান করেননি। তার মূল সফর ছিল ২১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সফর করার কথা ছিল সানফ্রানসিসকো। তাও বাতিল করেছেন। দায়িত্বশীল সূত্রগুলো প্রতিবেদকে বলেছেন, ছোট প্রতিনিধিদল নিয়ে আসার পেছনে তার কৃচ্ছতাসাধনের বহিঃপ্রকাশ। 
প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা বাতিল হলো কেন?
প্রধানমন্ত্রী তারেক রহমান সংবর্ধনা নেবেন কিংবা তাকে সংবর্ধনা দেয়া হবে এমন কোন সিদ্ধান্তই ছিল না। তবে সংবর্ধনার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশন, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মিরা আলোচনা করছিলেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কেন্ত্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ সংবর্ধনার প্রাক আলোচনা করতে ঢাকায় গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে বারবার বলা হয়েছে, রাষ্ট্রের লাখ লাখ ডলার খরচ করে প্রধানমন্ত্রী সংবর্ধনা নিতে আগ্রহী নন। তিনি দলীয় নেতাকর্মিদের উদ্যোগে সংবর্ধনার প্রস্তাব দিয়েছিলেন। তিনি নিউইয়র্কে ফিরে দলীয় উদ্যোগে সংবর্ধণা হবে বলে সাংবাদিকদের জানান। ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইস হোটেলে সংবর্ধনার জন্য বুকিংও দিয়েছিলেন। বুকিং ছিল ২৫ সেপ্টেম্বরের জন্য। 
প্রধানমন্ত্রীর সানফ্রানসিসকো সফর বাতিল হবার পর দৃশ্যপট পাল্টে যায়। তারেক রহমান ২৪ সেপ্টেম্বর ভাষণ দিয়েই ২৫ তারিখ দেশে ফিরতে চান। ভেস্তে যায় নাগরিক সংবর্ধনার আয়োজন। বুধবার গিয়াস আহমেদের দৃষ্টি আর্কষন করলে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর দেশে ফিরে যাচ্ছেন। এমতাবস্থায় সংবর্ধনা সম্ভব নয়। তবে ২৫ তারিখ বিকেলে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাক জিল্লুর রহমান প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তবে সংবর্ধণা হচ্ছে না। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে  আমরা কর্মসূচিগুলো তুলে ধরবো।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর