ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- কানাডা পেলো ইইউ’এর সদস্যের প্রস্তাব
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেন কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানাতে। কানাডাকে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) এর সহযোগী (এসোসিয়েট ) সদস্য হবার প্রস্তাব দিয়ে বসলো। ভাগ্যের নির্মম পরিহাস, ট্রাম্প যাকে নিয়ে স্বপ্ন দেখেন সেটাই বিপক্ষে চলে যায়। ইউএস- কানাডার ‘লেক অন্টারিওকে’ বানাতে চাইলেন লেক আমেরিকা’। প্রত্যাখাত হলেন বন্ধুদেশ কানাডার কাছে। গ্রীনল্যান্ডকে দখল করতে চাইলেন। হিতে বিপরীত হলো। ‘স্ট্রেইট অব হরমুজকে দখল করে বানাতে চাইলেন স্ট্রেই অব আমেরিকা। তা নিয়ে তো যুদ্ধ চলছেই। তিনি পানামা খাল দখলের স্বপ্ন ছাড়েননি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সময়টি ভালো যাচ্ছে না তার। আগামী মধ্যবর্তী নির্বাচনেও কংগ্রেসে হারতে বসেছে তার দল রিপাবলিক্যান পার্টি। তার ব্যর্থতার জন্যই। এদিকে বুধবার রাতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কানাডার প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শনির দশা যাকে বলে। নিউইয়র্ক টাইমসের এক নিবন্ধে বলা হয়েছে, ট্রাম্প কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের দিকে ঠেলে দিয়েছেন। দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে এতটাই নিবিড়ভাবে যুক্ত করতে চেয়েছিলেন যে, তিনি দেশটিকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু বাস্তবে তিনি কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের দিকে ঠেলে দিয়েছেন। এর আগে তিনি মাসের পর মাস কানাডিয়ানদের ক্ষুব্ধ করেছেন। দেশটির প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করেছেন এবং এক নিরন্তর বাণিজ্য যুদ্ধ চালিয়েছেন।
বুধবার ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক কানাডাকে ‘সহযোগী সদস্য’ হওয়ার আমন্ত্রণ জানানো ট্রাম্পের কূটনৈতিক কৌশলেরই একটি পরোক্ষ ফলাফল। তাঁর এই কৌশলে প্রায়শই এমন সব দেশকে হুমকির মুখে ফেলা হয়। এসব দেশ একসময় আমেরিকার ঘনিষ্ঠতম মিত্র হিসেবে বিবেচিত হতো।
ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপটি যদি শেষ পর্যন্ত বাস্তব প্রভাবের চেয়ে প্রতীকীই যদি হয় তবুও এটি প্রমাণ করে যে ট্রাম্প কীভাবে বিশ্বজুড়ে বিদ্যমান সম্পর্কগুলোকে এমনভাবে ওলটপালট করে দিচ্ছেন। যা কিনা আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন হবে।
আটলান্টিক কাউন্সিলের ‘ইউরোপ সেন্টার’-এর উপ-পরিচালক জেমস ব্যাচিক বলেন, “কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে ট্রাম্পের কার্যকলাপ ও বাগাড়ম্বরের সরাসরি ফলাফল হিসেবেই দেখা উচিত। কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর কথা বলা কিংবা গ্রিনল্যান্ডকে নিয়ে হুমকি দেওয়া-বিষয়গুলো অত্যন্ত বিতর্কিত এবং ব্রাসেলসে এখনো তা মনে রাখা হয়েছে। এগুলো উভয় পক্ষের জন্যই একটি বার্তা । যুক্তরাষ্ট্র হয়তো আর আগের মতো সেই নির্ভরযোগ্য মিত্র নেই।”
প্রতিটি ক্ষেত্রেই কানাডার প্রতি ট্রাম্পের কঠোর ও দমনমূলক আচরণ বুমেরাং হয়েছে বলে মনে হয়। তাঁর বাণিজ্য যুদ্ধ ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর চাপে থাকা রিপাবলিকানদের জন্য সমস্যা তৈরি করেছিল এবং সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণকে ঝুঁকির মুখে ফেলেছিল। এছাড়া কানাডার নেতাদের প্রতি তাঁর বৈরী মনোভাব দেশটির ধুঁকতে থাকা লিবারেল পার্টিকে-যারা ট্রাম্পের মিত্র নয়-নির্বাচনী বিজয়ের পথে এগিয়ে যেতে সহায়তা করেছিল।
বুধবার রাতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “কানাডা অত্যন্ত বাজে এক বাণিজ্যিক অংশীদার। না, আমি তেমনটা মনে করি না। ইউরোপের এমন পদক্ষেপ কার্যকর হলে আমি ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপ করব অথবা অনেক পণ্যের ক্ষেত্রে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেব। অত্যন্ত ভারী শুল্ক আরোপ করব। এমনটা ঘটার সম্ভাবনাও রয়েছে।”
ভেনেজুয়েলার নেতাকে ক্ষমতাচ্যুত করার মার্কিন অভিযানের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠা ট্রাম্প এ বছর পশ্চিমা গোলার্ধের অন্যান্য দেশের দিকে নজর দিয়েছেন। তিনি কিউবার ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছেন । দেশটিকে ‘বন্ধুত্বপূর্ণভাবে অধিগ্রহণ’-এর প্রস্তাব দিয়েছেন। এছাড়া তিনি পানামা খাল দখল এবং ডেনমার্কের কাছ থেকে উত্তর আমেরিকার দ্বীপ গ্রিনল্যান্ড নিজের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকিও দিয়েছেন।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
