লিবিয়া এখনো মৃত্যুকূপ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২
নির্যাতন ও মুক্তিপণ আদায় চলছেই, তবু অবৈধ ইউরোপযাত্রার ঢল
মুন্সীগঞ্জ সদরের নুরুজ্জামান রাজু। উন্নত জীবনের আশায় ইতালির উদ্দেশে দেশ ছাড়েন আট মাস আগে। এ সময়ে তিনি ঢাকা থেকে দুবাই-মিসর হয়ে পৌঁছান লিবিয়া। লিবিয়া গিয়েই শুরু হয় তার জীবনের দুর্বিষহ অধ্যায়। শুরু নির্যাতন। ধাপে ধাপে টাকা দিয়েও বাঁচতে পারছেন না নির্যাতন থেকে। তার পরিবারের কাছে পাঠানো হয় নির্যাতনের ভিডিও। মুক্তিপণ আদায়ের জন্য ভিডিও কলে মারধর করে দেখানো হচ্ছে পরিবারকে। দাবি দুই দিনের মধ্যে দিতে হবে ১০ লাখ টাকা। ইতোমধ্যেই অবৈধ এই ইতালি যাত্রায় প্রায় ১০ লাখ টাকা খরচ করা রাজুর পরিবার নতুন এই মুক্তিপণের দাবি নিয়ে দিশাহারা।
রাজুর বন্ধু সুমন খান জানান, মাদারীপুরের মোয়াজ্জেম নামের এক দালালের মাধ্যমে গত মার্চ মাসে লিবিয়ার উদ্দেশে রওনা হন রাজু। দালাল মোয়াজ্জেমের সঙ্গে সাড়ে ৪ লাখ টাকায় চুক্তিই ছিল লিবিয়া পর্যন্ত পৌঁছানোর। সে হিসেবে ভিজিট ভিসায় দুবাই ও মিসর নেওয়া হয় বিমানে। পরে লিবিয়া গিয়ে আরেক বাংলাদেশি দালালের সঙ্গে চুক্তি হয় ইতালি পৌঁছে দেওয়ার। ৫ লাখ টাকা চুক্তিতে অগ্রিম দেওয়া হয় ২ লাখ টাকা। কিন্তু অগ্রিম নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় সেই দালাল। পাওয়া যায় না খোঁজাখুঁজি করেও। পরে ইতালি প্রবাসী দালাল বেলাল মিয়ার সঙ্গে হয় নতুন চুক্তি। আগের মতোই ৫ লাখ টাকা চুক্তি হয় লিবিয়া থেকে ইতালি পৌঁছানোর। অগ্রিম হিসেবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশে দেওয়া হয় ৩ লাখ ৩৫ হাজার টাকা। ইতালি থেকে বেলালের নিযুক্ত দালাল শরীফ রাজুসহ অন্যদের দেখভাল করার দায়িত্বে ছিল। কিন্তু এর মধ্যে ত্রিপোলির কাছেই মিজদাহ শহরে অপর এক গ্রুপ রাজুসহ দুজনকে জিম্মি করে। শনিবার রাজুর পরিবারের কাছে পাঠানো হয় নির্যাতনের ভিডিও। দাবি করা হয় ১০ লাখ টাকা। ভিডিওতে জিম্মিকারীদের বাংলায় কথা বলতে শোনা যায় এবং টাকা নিতে বাংলাদেশেরই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা বলা হয়েছে। অন্যদিকে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ফয়সাল ঢালী ছয় মাস ধরে লিবিয়ায় আছেন। ভালো কাজের কথা বলে তাকে লিবিয়া পাঠায় দালাল। ৩ লাখ ৭০ হাজার টাকার চুক্তিতে লিবিয়ায় হাসপাতালে চাকরির কথা বলা হয়েছিল ফয়সালকে। থাকা-খাওয়া সব নিয়োগকর্তার এবং মাসে ৫০ হাজার টাকা বেতনের প্রলোভন দেওয়া হয়েছিল তাকে। কিন্তু লিবিয়ায় যাওয়ার পর দেখা যায় বাস্তবতা ভিন্ন। ফয়সাল বলেন, লিবিয়া আসার পর ৫ মাস ধরে কোনো কাজ দেওয়া হয়নি। যে হাসপাতালের কথা বলা হয়েছিল, সে হাসপাতালেও নেওয়া হয়নি। বেতন তো দূরের কথা, থাকা-খাওয়া নিয়েও সংকট। দুই বেলা খাবার জোটে না। এখানে কাজের পরিবেশ নেই। আমি দেশে ফিরতে চাই। দালালের কাছে পাসপোর্ট থাকায় দেশেও ফিরতে পারছি না। জানা যায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপ যাত্রায় লিবিয়া এখনো মৃত্যুকূপ। মানব পাচারের চারণভূমিতে পরিণত হওয়া লিবিয়ায় বাংলাদেশিদের অকথ্য নির্যাতনের শিকার হতে হয়। নির্যাতন থেকে বাঁচতে দেশে থাকা ভিটামাটি ও পরিবারের শেষ সম্বল বেচে দিয়ে দিতে হয় মুক্তিপণ। নানান চেষ্টা সত্ত্বেও ইউরোপ যেতে ভূমধ্যসাগরে বাংলাদেশিদের মরণযাত্রা থামছেই না। দিন যাচ্ছে আর স্বপ্নে বিভোর যুবকদের ভিড়ও বাড়ছে লিবিয়ায়। বাংলাদেশের সরকারি সংস্থাগুলোর ধারণা, অবৈধপথে সাগর পাড়ি দিয়ে লিবিয়ায় যাওয়ায় জন্য ১০ হাজারের বেশি বাংলাদেশি এখন লিবিয়ার বিভিন্ন শহরে অবস্থান করছেন। স্থানীয় পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে লিবিয়ায় প্রায় প্রতিদিনই আটকও হচ্ছে বাংলাদেশিরা। সাগর থেকে উদ্ধারও হচ্ছে নিয়মিত। খাটতে হচ্ছে জেল। আবার জীবনবাজি রেখে এই পথে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেকে। বেঁচে থাকা অনেককে ফিরতে হচ্ছে নিঃস্ব রিক্ত হয়ে। কিন্তু তবুও ইউরোপের হাতছানি থেকে ফেরানো যাচ্ছে না বাংলাদেশিদের।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অভিবাসনপ্রত্যাশীদের সর্বোচ্চ মৃত্যুর দেশের তালিকায় ১১তম স্থানে আছে বাংলাদেশ। ২০২১ সাল থেকে ইউরোপমুখী যাত্রায় এবং ইউরোপের ভিতরে অন্তত ৫ হাজার ৬৮৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপে অভিবাসনের সময় ২৯ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। আইওএম জানায়, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ইউরোপে যাওয়ার পথে এবং ইউরোপের মধ্যে মৃত্যুবরণকারী ১৭ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী কোন দেশের, তা নির্ধারণ করা যায়নি। এর ফলে ইউরোপের পথে রওনা হয়ে নিখোঁজ হওয়া ওই ১৭ হাজারেরও বেশি ব্যক্তির পরিবার নিশ্চিতভাবে কোনো তথ্য পাবে না।-বাংলাদেশ প্রতিদিন
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
