রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান স্পিকারের
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গা সঙ্কটের সমাধানে সহযোগিতা করতে কাজাখস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজাখস্থানের ভূমিকা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
কাতারের দোহায় একটি হোটেলে রোববার সন্ধ্যায় কাজাখস্তান মজলিস অব পার্লামেন্টের চেয়ারম্যান নূরলান নিগমাতুলিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে এদেশে মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। এরই মধ্যে দু’বছর পার হলেও রোহিঙ্গাদের শান্তিপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তন সম্ভব হয়নি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এই বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও মিয়ানমারের আন্তরিকতার অভাবে এ সমস্যার সমাধান সম্ভব হয়নি।
বৈঠকে তারা রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন এবং দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এমপিদের মধ্যে পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
স্পিকার বলেন, বাংলাদেশ বিশ্বে নারী ক্ষমতায়নের রোল মডেল। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা, বিরোধী দলের উপনতাও একজন নারী।
তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির কাজাখস্তান সফর ছিল তাৎপর্যপূর্ণ। পারস্পরিক সফর বিনিময় দু’দেশের সম্পর্ককে আরো জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় কাজাখস্তান মজলিস অব পার্লামেন্টের চেয়ারম্যান তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাণিজ্য প্রসারে বাংলাদেশে বিনিয়োগ করবেন মর্মে স্পিকারকে আশ্বস্ত করেন।
নূরলান নিগমাতুলিন আগামী সেপ্টেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠেয় ইউরোপ-এশিয়া (ইউরোশিয়া) ইন্টার পার্লামেন্টারি সম্মেলনে যোগদানের জন্য অনুরোধ জানিয়ে স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
