রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মন্তব্য করে এ সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সং তাও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শেখ হাসিনা এ মন্তব্য করেন বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর স্পিস রাইটার নজরুল ইসলাম।
তিনি বলেন, চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মন্তব্য করে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাঠানোর ব্যাপারে তাদের সহযোগিতা চেয়েছেন।
মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কীভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায় তা নিয়ে ইতোমধ্যে চীন কাজ করছে বলে জানিয়েছেন সে দেশের কমিউনিস্ট পার্টির নেতা।
নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন সং তাও।
চায়না কমিউনিস্ট পার্টির নেতা বলেছেন, আওয়ামী লীগ ও সিপিসি, এই দুই দল, সরকার ও দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান সং। তিনি চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
চায়না সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণও জানান তিনি।
চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার চীন।
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এ সময় ১৯৫২ ও ১৯৫৬ সালে বঙ্গবন্ধুর চীন সফরের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।
বিসিআইএম গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ব্যবসা-বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
চট্টগ্রামের মিরেরসরাইয়ে চীনের জন্য ৭০০ একর জমির উপর একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য মিয়ানমার থেকে গ্যাস নিয়ে আসতে চীনাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কৃষিসহ বিভিন্নখাতে বিনিয়োগের জন্য চীনাদের আহ্বান জানিয়েছেন তিনি।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও চায়না কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছয় সদস্যের চায়না প্রতিনিধি দলের বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক খান, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, শাম্মী আহমেদ, ব্যাপিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এর আগে সকালে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে চীনা প্রতিনিধিদের স্বাগত জানান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শাম্মী আহমেদ ও বিপ্লব বড়ুয়া।
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
