রোনালদোর বিকল্প হয়ে উঠছেন বেনজেমা?
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় আয়াক্সের মাঠে গিয়ে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা ডাচ ক্লাবটি ঘরের মাঠে রিয়ালকে দারুণ চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিল। কোনভাবেই স্বাগতিকদের গোলমুখ খুলতে পারছিল না রিয়াল। শেষ পর্যন্ত আয়াক্সের সব প্রতিরোধ ব্যর্থ করে রিয়ালকে প্রথম গোলটি উপহার দেন করিম বেনজেমা। আর দ্বিতীয় গোল আসে মার্কো আসেনসিওর পা থেকে।
এদিন ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক আক্রমণে দলকে এগিয়ে দেন বেনজেমা। এই গোলের মধ্য দিয়ে দারুণ এক মাইলফলকেও নাম লেখান ফরাসি এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ৬০ নম্বর গোল। টুর্নামেন্টের ইতিহাসে তার চেয়ে বেশি গোল করেছেন মাত্র তিন জন ফুটবলার।
১২১ গোল নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন জুভেন্টাসে পাড়ি জমানো রিয়ালেরই সাবেক তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন রোনালদোরই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার গোল সংখ্যা ১০৬টি। তিন নম্বরে আছেন রিয়ালের সাবেক স্প্যানিশ তারকা রাউল। তিনি গোল করেছেন ৭১টি। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বেনজেমা চতুর্থ সর্বোচ্চ গোল দাতা।
এই কীর্তি গড়তে ১১০ ম্যাচ খেলেছেন বেনজেমা। এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পেয়েছেন চারবার—২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে।
গেল মৌসুম শেষে রোনালদো রিয়াল ছেড়ে পাড়ি জমান জুভেন্টাসে। রোনালদোর অভাবে চলতি মৌসুমের শুরুতে বেশ ভুগতে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে। কোনভাবেই রোনালদোর অভাব পূরণ করা যাচ্ছিল না। দল বদলের বাজারেও রোনালদোর বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রোনালদোর অনুপস্থিতিতে গ্যারেথ বেল ও বেনজেমার ওপরই ভরসা করেছিল রিয়াল শিবির। কিন্তু মৌসুমের শুরুর দিকটায় হতাশ করেছিলে দুইজনই। তবে মাঝামাঝিতে এসে খোলস ছেড়ে বেরিয়েছেন বেনজেমা। মৌসুমে এরই মধ্যে ১৯ গোল করে ফেলেছেন তিনি। যার মধ্যে চারটিই করেছেন চ্যাম্পিয়ন্স লিগে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির সঙ্গী এখন বেনজেমা।
২০১২-১৩ মৌসুমে ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করেছিলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৩২ গোল করেছিলেন তিনি। সেই দুর্দান্ত ফর্মে ফেরারই ইঙ্গিত দিচ্ছেন এবার তিনি। লা লিগার শিরোপা পুনরুদ্ধার ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখতে রোনালদোর শূন্যস্থান পূরণের বিকল্প নেই রিয়ালের সামনে। আর সেই বিকল্প হিসেবে বেনজেমার দিকেই তাকিয়ে মাদ্রিদ জায়ান্টরা।
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
