রোনালদো-দিবালাদের ছাড়াও দুর্বার জুভেন্টাস
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালা, মারিও মানজুকিচদের ছাড়াও দুর্বার জুভেন্টাস। বরং রোনালদো-দিবালা-মানজুকিচদের ছাড়াই জুভেন্টাস বেশি শক্তিশালী! গতকাল শুক্রবার রাতে জুভেন্টাসের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে অন্তত এটাই প্রমাণিত। আক্রমণভাগের এই তিন সেরা অস্ত্র ছাড়াই জুভেন্টাস উদিনিসের বিপক্ষে জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
আগামী মঙ্গলবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল’র দ্বিতীয় লেগ। কোয়ার্টার ফাইনালে জিততে হলে যে ম্যাচে জুভেন্টাসকে জিততে হবে অন্তত ৩-০ গোলে। প্রথম লেগে অ্যাতলেতিকোর মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে। মঙ্গলবার নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে তাই কঠিন সমীকরণের সামনে জুভেন্টাস।
কঠিন ওই ম্যাচের কথা ভেবেই উদিনিসের বিপক্ষে সিরি আ’র ম্যাচটিতে দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। রোনালদো-দিবালা-মানজুকিচদের পরিবর্তে আক্রমণভাগে নামিয়ে দিয়েছিলেন মোইসে কেন, ফেডেরিকো বারনারদেশি, অ্যালেক্স সান্দ্রোদের মতো তরুণদের। এই তরুণরা প্রমাণ করেছেন, সুযোগ পেলে তারাও দলের জয় পতাকা উড়াতে প্রস্তুত। প্রস্তুত রোনালদো, দিবালাদের শূন্যতা পূরণ করতে।
বিশেষ করে মোইসে কেন প্রমাণ করেছেন, চাইলে কোচ অ্যালেগ্রি নিয়মিতই আস্থা রাখতে পারেন তার ওপর। ইতালিয়ান তরুণ গতকালই প্রথমবারের মতো জুভেন্টাসের হয়ে সিরি আ’র ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পান। আর সুযোগ পেয়েই ১৯ বছর বয়সী তরুণ করেছেন জোড়া গোল। গড়েছেন ১৯৮২ সালে গুইসেপে গালদেরিসির পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সিরি আ’র এক ম্যাচে জোড়া গোল করার কীর্তি।
ম্যাচে জুভেন্টাসের অন্য গোল দুটি করেছেন এমরি কেন ও ব্লেইস মাতুইদি। তবে ১৯ বছর বয়সী মোইসে কেনই বড় নায়ক। দীর্ঘদেহী তরুণ ম্যাচের ১১ মিনিটেই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উপস্থিত ৩৯ হাজার দর্শককে নাচিয়ে তোলেন। দুর্দান্ত এক গোল করে এগিয়ে দেন জুভেন্টাসকে। ৩৯ মিনিটে আরও জুভদের উৎসবের মধ্যমণি কেন। তার কাঁধে চেপে প্রথমার্ধেই জুভেন্টাস এগিয়ে যায় ২-০ গোলে।
জুভেন্টাস কোচ অ্যালেগ্রি চাইলে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া ম্যাচটাতে হ্যাটট্রিকের স্বাদও পেতে পারতেন কেন। কিন্তু ৬৭ মিনিটে পাওয়া পেনাল্টিটা কেনকে নিতে দেননি কোচ অ্যালেগ্রি। পেনাল্টিটা নিয়েছেন আরেক কেন। মানে এমরি কেন।
১২ গজ দূর থেকে গোলটি করে তিনি দলকে এগিয়ে দেন ৩-০ গোলে। এর ৪ মিনিট পরই স্কোরটা ৪-০ করে ফেলেন ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। উদিনিসের হয়ে সান্ত্বনার গোলটি করেছেন লাসাগনা, ৮৪ মিনিটে।
বড় এই জয়ের জুভেন্টাসের অপরাজিত যাত্রাটা অব্যাহত। পাশাপাশি শিরোপার পথটাও আরও বেশি প্রশস্ত হলো। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে এগিয়ে জুভরা এগিয়ে গেছে ১৯ পয়েন্টে। ২৭ মাচে শিরোপার সুবাস পাওয়া জুভেন্টাসের পয়েন্ট হলো ৭৫। এক ম্যাচ কম খেলে নাপোলির ৫৬।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
