রেস্তোরাঁর শাটার ভেঙে ক্রেতাদের বের করলো মোবাইল কোর্ট
প্রকাশিত: ১৩ মে ২০১৯
রমজানে ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আর এ খবর পেয়ে শাটার নামিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন ইন্দিরা রোডের প্রিন্স রেস্তোরাঁর মালিক।
দুইটি হোটেলে অভিযান শেষে প্রিন্স রেস্তোরাঁর সামনে এসে তালাবদ্ধ দেখে খটকা লাগে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের। আগ্রহ থেকেই ম্যাজিস্ট্রেট শাটারের ফাঁক গলে ভেতরে দেখার চেষ্টা করলেন।
রেস্তোরাঁর ভেতরে মানুষ আছে বুঝতে পেরেই বাইরে থেকে শাটার খোলার অনুরোধ জানান। কোনো সাড়া-শব্দ না পেয়ে তালা ভাঙার নির্দেশ দিলেন ম্যাজিস্ট্রেট। এরপর তালা ভেঙে শাটার খুলে চোখ কপালে ওঠার মতো অবস্থা সবার!
ভ্রাম্যমাণ আদালতের চোখ ফাঁকি দিতে অন্তত ৫০ জন ক্রেতাকে ভেতরে রেখেই বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিলো।
রোববার (১২ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ক্রাইম বিভাগের সমন্বয়ে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ শাটার বন্ধ করে দিলেও কাস্টমারদের নিশ্চুপ থাকার কারণ কি ছিলো? বাইরে থেকে ডাকাডাকি করলেও তারা কেন সাড়া দেননি? এ ক্ষেত্রেও চালাকির আশ্রয় নিয়েছিলো রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা 0বলেন, হঠাৎ করেই হোটেলের কর্মীরা শাটার নামিয়ে দিলো। কারণ জিজ্ঞাসা করলে, তারা জানায় বাইরে মারা-মারি হচ্ছে। এ কারণে আমরা ভয়ে চুপ ছিলাম।
এ সময় ম্যাজিস্ট্রেট রেস্তোরাঁর ম্যানেজারের খোঁজ করলে তিনি সেখানে নাই বলে জানান ক্যাশিয়ার সুমন। শাটার বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে সুমন জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে ৫টার আগে হোটেল খুলি না আমরা।
তাহলে ভেতরে এতো কাস্টমার এলো কি করে, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তবে একপর্যায়ে শাটার বন্ধ করতে সুমন নির্দেশ দিয়েছিলেন বলে স্বীকার করেন।
এরপর সব ক্রেতাদের বাইরে বের করে দিয়ে নিয়মিত অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্তোরাঁর ফ্রিজে বাসি-পচা খাবার সংরক্ষণসহ কাঁচা মাছ-মাংস ও রান্না খাবার একইসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া রান্না ঘরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশও দেখা গেছে।
সবশেষে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চাইলে কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়। কাজে অসহযোগিতাসহ এসব অপরাধে ক্যাশিয়ার সুমনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে শুরুতে ফার্মগেট এলাকার কস্তুরি ও নিউ স্টার রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় পচা-বাসি খাবার সংরক্ষণ ও স্বাস্থ্য সম্মত তেল-লবণ ব্যবহার না করার দায়ে কস্তুরি হোটেলকে ৫০ হাজার টাকা ও নিউ স্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফার্মগেট এলাকায় আমাদের অভিযান চলছিলো। এ খবর পেয়ে প্রিন্স রেস্তোরাঁ শাটারে তালা ঝুলিয়ে দেয়। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, তারা অনেক মানুষকে অবরুদ্ধ করে রেখেছিলো।
‘আজ মোট তিনটি হোটেলে অভিযান চালিয়ে বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। এসব অপরাধে তিনটি হোটেলকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
