রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪
নিউইয়র্কের ব্যবসায়ীরা খোশ মেজাজে
বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের পালে হাওয়া লেগেছে। বৈধ পথে নিউইয়র্কের প্রবাসীরা আগের চেয়ে অনেক বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। গত মাত্র ২৮ দিনে বিভিন্ন দেশের প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এত অল্প সময়ে কোন শিল্প কারখানা থেকে পণ্য রপ্তানি করেও এই পরিমাণ অর্থ আয় সম্ভব নয় বলে রেমিট্যান্স ব্যবসায়ীরা জানিয়েছেন। নিউইয়র্ক থেকে আগের যে কোন সময়ের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে গ্রাহকদের কাছ থেকে প্রতি ডলার কেনা হয় ১২০ টাকা ৫০ পয়সা দরে। সেই সঙ্গে থাকছে ২.৫ শতাংশ প্রণোদনা। নিউইয়র্কে বাংলাদেশের অন্যতম সরকারী আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক স্থানীয়ভাবে প্রতি ডলার কিনছে ১১৯ টাকা ৫০ পয়সা হিসেবে। সেই সঙ্গে দেয়া হচ্ছে ২.৫ শতাংশ হারে প্রণোদনা। গত এক সপ্তাহ আগেও প্রতিষ্ঠানটি এই দর দিতে অপারগতা প্রকাশ করেছিল। বাংলাদেশের বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকার কারণে ব্যাংকগুলো ডলার সংগ্রহ করতে মাঠে নেমেছে। বাংলাদেশের খোলা বাজাওে ডলার এখনো ১২৫ টাকা দরে পাওয়া যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
গত ৫ আগস্ট বাংলাদেশে সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ থেমে গিয়েছিল। হতাশা গ্রাস করেছিল ব্যবসায়ীদের। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১৫ দিনে রেমিট্যান্সের ধারা আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি গতি পেয়েছে। ফলে নিউইয়র্কের রেমিট্যান্স ব্যবসায়ীরা এখন রয়েছেন খোশ মেজাজে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার তাদের সাইটে জানিয়েছে, আগস্ট মাসের ২৮ তারিখ পর্যন্ত দেশে বৈধ পথে রেমিট্যান্স ঢুকেছে ২০৭ কোটি মার্কিন ডলার বা ২.০৭ বিলিয়ন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসেবে ২৪ হাজার ৮০০ কোটি টাকার বেশি। গত বছর আগস্ট মাসের প্রথম ৪ সপ্তাহে যে পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে গেছে তার তুলণায় এবার তা ৬৪ কোটি ডলার বেশি।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, গত এপ্রিল, মে এবং জুন টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশে ঢুকেছে। জুলাইয়ে উত্তাল ছাত্র আন্দোলনে তা দ্রুত ২ বিলিয়ন ডলারের নিচে নামতে থাকে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন। আগামীতে বৈধ পথে আরও বেশি পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নিউইয়র্কে রেমিট্যান্স ব্যসায়িদের সংগঠন ‘এসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সফার্স এন্ড এজেন্টস (এবিএএমটিএ) এর কর্মকর্তারা জানান, গত ৪ সপ্তাহ আগের চিত্র এখন আর নেই। প্রবাসীরা নিজ উদ্যোগে আগের চেয়ে বেশি পরিমাণে রেমিট্যান্স দেশে পাঠাচ্ছে।
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার। ২৮ আগস্ট তা কিছুটা বেড়ে ২০ দশমিক ৫৯ বিলিয়নে দাঁড়ায়। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৫.৪৭ বিলিয়ন ডলার।
নিউইয়র্কের রেমিট্যান্স ব্যবসায়ীরা মনে করছেন, আগামী কয়েক মাসে ব্যাংকিং চ্যানেলে এই প্রবাহে আরও গতি আসবে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
