রিশাদ তাণ্ডবে সিরিজ জিতল টাইগাররা
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪
চট্টগ্রামের সাগরিকায় আজকের ম্যাচের শুরুর একাদশে ছিলেন না তানজিদ হাসান তামিম। তবে সৌম্য সরকারের চোট কপাল খুলে দেয় তার। ‘কনকাশন সাব’ হয়ে বিজয়ের সাথে ওপেনিংয়ে নেমেই তানজিদ তামিম নিজের জাত চেনালেন। তার অনবদ্য ৮৪ ও শেষে রিশাদ হোসেনের ১৮ বলে খেলা ৪৮ রানের ক্যামিওতে বাংলাদেশের ৪ উইকেটের রোমাঞ্চকর জয়। সেই সাথে সিরিজটিও জিতে নিল নাজমুল হোসেন শান্তর দল।
সোমবার (১৮ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা জানিথ লিয়ানাগের অনবদ্য সেঞ্চুরিতে ৫০ ওভারের শেষ বলে ২৩৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে কনকাশন বদলি হিসেবে নামা তানজিদ হাসান তামিমের ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের পর রিশাদ হোসেনের ঝড়ে ৫৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
ওয়ানডের হিসেবে স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম আগ্রাসী খেলার ব্রত বেছে নেন। সৌম্য সরকার চোট পাওয়ায় ‘কনকাশন সাব’ হিসেবে ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়ে হাতছাড়া করেননি তিনি। শুরু থেকেই আগ্রাসী খেলে ওপেনিং জুটিতেই বিজয়ের সাথে ৫০ রানের জুট গড়েন তিনি।
সঙ্গী হিসেবে এনামুল হক বিজয়ের প্রত্যাবর্তন অবশ্য পুরোপুরিভাবে ব্যর্থ। ২২ বলে খেলে করেছেন কেবল ১২। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ রানের বেশি করতে পারেননি। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তাওহীদ হৃদয়। আগের ম্যাচে ৯৬ রানের হার-না-মানা ইনিংস খেলা হৃদয় আজ উইকেট হারান ব্যক্তিগত ২২ রানে। তার বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদও (১) প্যাভিলিয়নে ফিরে গেছেন দ্রুত। দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
টাইগারদের উইকেট হারানো মিছিলে অবশ্য ব্যতিক্রম ছিলেন তানজিদ তামিম। ৫১ বলে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় পঞ্চাশ। কনকাশন হিসাবে ম্যাচে নামার সুযোগ পেয়ে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন তামিম। দাপুটে ব্যাটিংয়ে ছিলেন সেঞ্চুরির পথেই, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৮১ বলে যখন তানজিদের নামের পাশে ৮৪ রান ছয় হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে হলেন ক্যাচ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলা তানজিদ তামিম ছুঁয়েছেন আরও এক মাইলফলক। ওয়ানডেতে কনকাশন সাব হয়ে নেমে সর্বোচ্চ রানের ইনিংস এখন তার।
এরপর মেহেদী হাসান মিরাজ এসে মুশফিকুর রহিমকে সঙ্গ দিয়ে দলকে টানতে থাকেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হওয়ার আগে মুশির সঙ্গে জুটিতে স্কোরবোর্ডে আসে ৪৮ রান। ব্যক্তিগত ২৫ রানে মিরাজ সাজঘরে ফিরলে রিশাদ হোসেন এসেই হাঁকান ছক্কা। পরে আরও এক ছয় ও ৪ হাঁকিয়ে মোট ১৬ রান খরচ করান হাসারাঙ্গাকে। বল হাতে প্রথম বলেই উইকেট আর ব্যাট হাতে নেমে প্রথম বলেই ছক্কা রিশাদের। এই রিশাদই ঘুরিয়ে দেন ম্যাচের মোমেন্টাম, জয়ের লক্ষ্য করে দেন সহজ।
হাসারাঙ্গার পরের ওভারে ৬, ৬, ৪, ৪, ৪ হাঁকিয়ে আরও ২৪ রান তুলে নেন। তাতেই লক্ষ্যের খুব পৌঁছে যায় বাংলাদেশ। বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন মুশফিক। মাত্র ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৪৮ রানের অতিমানবীয় ইনিংস খেলে জয়ের অন্যতম নায়ক রিশাদ হোসেন। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৩৭ রানে।
এদিকে টসে হেরে আগে বোলিংয়ে নেমে বাংলাদেশ রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে দেয় শ্রীলঙ্কান ব্যাটিং লাইনকে। তবে শেষ পর্যন্ত ২৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস, একা হাতে লড়াই চালিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান জানিথ লিয়ানাগে। ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
