রাস্তায় পড়ে থাকল দুটি স্কুলব্যাগ আর ছিন্নভিন্ন শরীর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯
দু’টি স্কুলব্যাগ। একটি লাল, আরেকটি সবুজ আর কালো মেশানো। পাশে শুয়ে আছে দুই শিক্ষার্থী, সম্পর্কে তারা ভাই-বোনও, তাদের শরীর থেকে বেরিয়ে আসছে রক্ত।
মেয়েটির দু’পা তার শরীরের সঙ্গে আর নেই। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পা’দুটির মাংস পড়ে আছে এলোমেলোভাবে সড়কের ওপর। ঠিক যেখানে ভাইটির মাথা শেষ হয়েছে, সেখানে বোনটির নিথর শরীর শেষ হয়েছে। আর এখানেই তাদের শরীরের ওপর পড়ে রয়েছে একটি নম্বরপ্লেট, পাশে মোটরসাইকেলের ভাঙা টুকরা। পাশে উৎসুক মানুষের জটলা।
দৃশ্যটি সোমবার বেলা ১১টার কিছু পরের, ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরাণীগঞ্জের মোল্লারপুল এলাকায়।
মোটরসাইকেল আরোহী ওই দুই ভাই-বোনকে চাপা দিয়ে চলে গেছে একটি ট্রাক। মোটরসাইকেল চালক তাদের বাবা হাসপাতালে কলিম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
নিহত ভাই-বোন হলো, কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসার হোসেন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আফরিন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়ক ৪০ মিনিট অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
প্রকৌশলী মো. আলীমুজ্জামান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বেলা সোয়া ১১টার দিকে বাবা কালিম হোসেন স্কুল পড়ুয়া দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রিয়াঙ্গণ আবাসিক প্রকল্পের গেটের সামনে মালবোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়। এতে পিষ্ট হয়ে আফসার (৭) ও আফরিন (৯) নামে দুই ভাইবোন ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই আশপাশের লোকজন সেখানে দ্রুত ছুটে এসে মোটরসাইকেল চালক তাদের বাবা কলিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আলী জাগো নিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে যায় চালক ও হেলপার। নিহত দু’জনের মরদেহের সুরতহাল শেষে মিটফোর্ড হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অন্যদিকে দুই শিশু শিক্ষার্থী নিহতের খবরে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
‘সড়কে আর কত প্রাণ ঝরবে’, ‘নিরাপদ সড়ক চাই’-সহ এমন অনেকগুলো দাবি জানায় শিক্ষার্থীরা।
স্কুলের শিক্ষক রাবেয়া বশরী বলেন, আজ স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা উৎসব ছিল। খেলা শেষে শিশুদের বাবা তাদের নিয়ে বাসায় ফিরছিলেন। তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুরের পুরাহাটি এলাকায়। বেলা সাড়ে ১১টার দিকে পথে রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাই-বোন নিহত হয়। আর বাবা গুরুতর আহত হয়।
এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে দুপুর সাড়ে ১২টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান জানান, আমরা ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। আব্দুল্লাপুর-ধলেশ্বরী সেতুর কাছে রডভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
