রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
হাসান মাহমুদ
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬
-
* প্রধানমন্ত্রী বললেই চলে যাব
-
* মিডিয়ার মিথ্যাচার অসহ্য
-
* হাসিনাকে ফোন করিনি
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ‘পদত্যাগ করছেন’ এমন খবর ঢাকার মূলধারার মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাউর হয়েছে। অনেক প্রিন্ট ও টেলিভিশন মিডিয়া কার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তিনি ‘শুক্রবার দুপুরেই পদত্যাগ করছেন’। ঘটনা এখানেই থেমে নেই- নতুন রাষ্ট্রপতি হিসেবে নাসিমুল গণি নামের একজন আমলার ছবি ব্যাপক প্রচার পেয়েছে। এছাড়া অধিকাংশ মিডিয়া বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার নিচ্ছেন বলেও প্রচার করছে। স্পিকার বিদেশ থেকে যাতে দ্রুত দেশে ফিরে আসেন এমন বার্তা তাঁকে দেওয়া হয়েছে বলেও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জড়িয়েও রটনা রয়েছে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কি আসলেই আজ শুক্রবার পদত্যাগ করছেন নাকি স্রেফ ধুম্রজাল তৈরি করা হয়েছে বিশেষ একটি মহল থেকে?
পদত্যাগ সম্পর্কে আজকাল-এর এই প্রতিবেদক রাষ্ট্রপতির একান্ত ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পেরেছেন আজ শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ করার মতো কোন কিছুই ঘটেনি। এমন কিছু তারা জানেনও না। প্রতিবেদককের সূত্রটি জানান গতকাল বৃহস্পতিবারও বঙ্গভবনের সবুজ চত্ত্বরে রাষ্ট্রপতি হেঁটেছেন। রাষ্ট্রপতি সূত্রটিকে বলেন, ‘ বাংলাদেশ সময় রাত ৮টায়, নিউইয়র্ক সময় সকাল ১০টায় ‘বঙ্গভবনের সবুজ চত্বরে ২০ মিনিট হেঁটে আসলাম। সকালেও একবার হাঁটি। হাঁটার পর বেশ ভাল লাগে।’ পদত্যাগ সম্পর্কে এ সময় তিনি জানান, ‘চারদিকে মিডিয়ায় যে রকম মিথ্যাচার শুরু হয়েছে তা অসহ্য। মিথ্যা চূড়ান্ত রূপ নিয়েছে বলতে পারেন। কোথায় কি, কোথায় পদত্যাগ! আমাকে তো এখন পর্যন্ত কেউ কিছু বলেননি। প্রধানমন্ত্রী তারেক সাহেব আমাকে যখন চলে যেতে বলবেন তখনই চলে যাব। আমি তো বলেই রেখেছি। সাথে সাথে সই করে দিব।’ ভারতে থাকা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে ফোনালাপ হয়েছে প্রসঙ্গে তিনি এ সময় বলেন, ‘যিনি আমাকে গাদ্দার বলেছেন তার সাথে আবার কিসের আলাপ? কিসের ফোন? এসব মিথ্যা তথ্য নিয়ে মিডিয়ায় যা প্রচার করা হচ্ছে তা অসহ্য। আমার দেশ পত্রিকা কি লিখেছে, তা দেখে ডেইলি স্টারও লিখলো। কোন যাচাই বাছাই নেই। এ সব মিথ্যা মেনে নেয়ার মত না।’ এ সময় রাষ্ট্রপতি জানিয়েছেন, ডাক্তারের পরামর্শে গত সপ্তাহে সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতাল) গিয়েছিলেন। রাতে ঘুমের ঔষধ সেবন করতে বলা হয়েছে। তবে সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতির স্বাস্থ্য ভালই আছে। অসুস্থতাজনিত কারণে আজই তিনি পদত্যাগ করবেন এমন কোন সমস্যা রাষ্ট্রপতির নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ এবং শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কথিত ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোন সুনির্দিষ্ট তথ্য পায়নি। যদি বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। সরকারও এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করবে।’
সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।’ সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ি, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
