রাশিয়ার বিশাল অঞ্চল দেবে যাচ্ছে, বিশ্বের জন্য অশনিসংকেত
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩
রাশিয়ার পূর্বাঞ্চলের বিশাল এলাকা দেবে যাচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাফ্রস্ট গর্তের একটি। পৃথিবীরের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এটি গলে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন হতে থাকলে এটি বিশ্বের জন্য অশনিসংকেত মনে করছেন তারা।
ওই এলাকার আশ্চর্যজকন ভিডিও ধারণ করা হয়েছে ড্রোনের মাধ্যমে। সেখানেই মাটি দেবে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। রাশিয়ার দূরপ্রাচ্যের এক কিলোমিটার দীর্ঘ ওই জায়গাটি বিশ্বের বৃহত্তম পারমাফ্রস্ট এলাকা। খবর রয়টার্সের।
ভিডিওতে দুজন অভিযাত্রীকে অসম ভূখণ্ডজুড়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এটি বিপদজনক এলাকা হিসেবে চিহ্নিত। ১৯৬০ এর দশকে আশপাশের বন পরিষ্কার হওয়ার পর এই পারমাফ্রস্ট ভূগর্ভস্থ এলাকা গলতে শুরু করে। যার ফলে মাটি দেবে যায়।
স্থানীয় বাসিন্দা এবং গর্ত অনুসন্ধানকারী এরেল স্ট্রুচকভ বলেন, আমরা স্থানীয়রা এটিকে 'গুহা-ইন' বলে থাকি। এটি ১৯৭০ এর দশকে বিকশিত হয়েছিল একটি উপত্যকা হিসাবে। তারপর তাপমাত্রার কারণে এটি গলতে শুরু করে এবং তা প্রসারিত হতে থাকে।
বিজ্ঞানীরা বলছেন, রাশিয়া বিশ্বের অন্যান্য অংশের তুলনায় কমপক্ষে ২.৫ গুণ দ্রুত উষ্ণ হচ্ছে। এটি দীর্ঘ-হিমায়িত টুন্ড্রাকে গলিয়ে দিচ্ছে, যা দেশটির ভূমির প্রায় ৬৫ শতাংশজুড়ে রয়েছে এবং গলিত মাটিতে সঞ্চিত গ্রিনহাউস গ্যাস নির্গত করছে।
রাশিয়ার সাখা প্রজাতন্ত্রের স্থানীয়রা এই এলাকাকে ভূগর্ভের প্রবেশদ্বার বলে থাকে। এর বৈজ্ঞানিক নাম হলো মেগা-স্লাম্প।
ইয়াকুটস্কের মেলনিকভ পারমাফ্রস্ট ইনস্টিটিউটের প্রধান গবেষক নিকিতা তানানায়েভ বলেছেন, যদিও এটি পর্যটকদের আকৃষ্ট করতে পারে। তবে এই এলাকা বিপদজনক।
তিনি বলেন, ভবিষ্যতে ক্রমবর্ধমান তাপমাত্রায় সব পারমাফ্রস্ট গলে না যাওয়া পর্যন্ত আমরা সেইসব মেগা-স্লাম্পগুলো আরও বেশি দেখতে পাব।
পারমাফ্রস্ট গলে যাওয়ার ফলে ইতোমধ্যেই উত্তর ও উত্তর-পূর্ব রাশিয়ার শহরগুলো হুমকির মুখে পড়েছে। অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, বাড়ি ভেঙ্গে গেছে এবং পাইপলাইন প্রক্রিয়া ব্যাহত করেছে। ওই অঞ্চলে বিস্তীর্ণ দাবানল আরও তীব্র হয়ে উঠেছে, যা সমস্যাটি আরও বাড়িয়ে তুলেছে।
রাশিয়ার পূর্বাঞ্চলের বিশাল এলাকা দেবে যাচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাফ্রস্ট গর্তের একটি। পৃথিবীরের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এটি গলে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সাখার স্থানীয়রা গর্তের দ্রুত বৃদ্ধির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় একজন বলেন, গর্ত দুই বছর আগেও ২০-৩০ মিটার দূরে ছিল। এখন এটি অনেক কাছাকাছি চলে এসেছে।
তানানায়েভ বলেন, স্লাম্পের নিচের মাটিতে (কিছু এলাকায় প্রায় ১০০ মিটার বা ৩২৮ ফুট গভীর) প্রচুর পরিমাণে জৈব কার্বন রয়েছে, যা পারমাফ্রস্ট গলে যাওয়ার সাথে সাথে বায়ুমণ্ডলে বেরিয়ে আসে এবং উষ্ণতাকে আরও বাড়িয়ে দেয়।
পারমাফ্রস্ট কী?
পারমাফ্রস্ট হলো পৃথিবীর পৃষ্ঠের ওপর বা নিচে একটি স্থায়ী হিমায়িতস্তর। এটি মাটি, নুড়ি এবং বালি নিয়ে গঠিত। সাধারণত এগুলো বরফ দ্বারা একসঙ্গে আবদ্ধ থাকে।
কেন এটি বিপদজনক
পারমাফ্রস্ট এলাকায় মাটির নিচে বিভিন্ন ধরনের জীবাণু হিমায়িত অবস্থায় থাকে। যখন এটি গলতে শুরু করে তখন বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড এবং মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত করে। এছাড়া নিচে বরফের মধ্যে থাকা প্রাচীন ভাইরাস ও ব্যাকটেরিয়া পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এটি মানুষ বা অন্য প্রাণীকে ভয়াবহ বিপদের মুখে ফেলতে পারে।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
