রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে, এরদোয়ানকে জানিয়ে দিলেন ট্রাম্প
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে। তবে এর বিনিময়ে তিনি চান, আঙ্কারা যেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসে একসঙ্গে বসে এরদোয়ানকে ‘খুব কঠোর মানুষ’ বলে অভিহিত করেন ট্রাম্প এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন—ইউক্রেনে আগ্রাসন চলাকালে তুরস্কের রাশিয়ার তেল কেনা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। বর্তমানে ইউরোপের মধ্যে তুরস্ক, হাঙ্গেরি ও স্লোভাকিয়া রুশ তেলের প্রধান ক্রেতা।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এরদোয়ান চাইলে শিগগিরই তিনি যে জিনিসগুলো কিনতে চান, তা পেতে সফল হবেন। এমনকি যদি বৈঠক ভালো হয়, তবে প্রায় সঙ্গে সঙ্গেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান তিনি।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমলে তুরস্ককে দূরে রাখা হয়েছিল মূলত রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। কিন্তু ট্রাম্প রাশিয়ার প্রতি তুলনামূলক নমনীয় এবং এরদোয়ানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ভালো। ফলে আঙ্কারা আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যে নতুন সুযোগ আসবে।
এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে সিরিয়া ইস্যুতে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল। বর্তমানে উভয় দেশই সিরিয়ার কেন্দ্রীয় সরকারকে সমর্থন দিচ্ছে। তবে গাজায় ইসরায়েলি হামলাকে তুরস্ক গণহত্যা হিসেবে আখ্যা দিচ্ছে, যা দুই দেশের আলোচনায় সম্ভাব্য বিতর্কের জায়গা হতে পারে।
এর আগে এরদোয়ান জানিয়েছিলেন—বৈঠকে প্রতিরক্ষা শিল্প, এফ-৩৫ ও এফ-১৬ যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা হবে। আঙ্কারা এরই মধ্যে ৪০টি নতুন এফ-১৬ কেনার পাশাপাশি উন্নত প্রযুক্তি সংযোজনের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি এসব বিক্রির বিষয়ে একটি ‘স্টেটমেন্ট অব ইন্টেন্ট’ খসড়া করেছে।
তবে যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী, তুরস্ক যত দিন রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাখবে, তত দিন তাদের কাছে এফ-৩৫ বিক্রি সম্ভব নয়। এ কারণেই সাম্প্রতিক খসড়ায় এফ-৩৫ অন্তর্ভুক্ত করা হয়নি।
ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হিসেবে তুরস্ক মধ্যপ্রাচ্য, পূর্ব ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর অঞ্চলে বাড়তি হুমকি মোকাবিলায় নিজেদের বিমান শক্তি জোরদার করতে চায়। ফলে এফ-১৬ ও সম্ভাব্য এফ-৩৫ কেনা আঙ্কারার জন্য এখন বড় অগ্রাধিকার।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
