রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২২ মে ২০২৬
দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর
ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে তাদের পাশের বাসায় আটকে রেখে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে। আদালতে দোষ স্বীকার করে আসামী রানা জানায়, দেড় মাস আগে নাটোর কারাগার থেকে জামিন পেয়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় রামিসাদের পাশের বাসায় এসে উঠে। জেলখাটা এই অপরাধি রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে মাথা কেটে হত্যার ঘটনায় সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে। থানা ঘেরাও, চলছে প্রতিবাদ, বিক্ষোভ, মশাল মিছিল। সারাদেশে এই নৃশংসতায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার পল্লবীতে নিহত রামিসার বাসায় যান। তিনি শিশুটির বাবা-মা এবং বড় বোনকে সাত্ত্বনা দেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, ‘এই মুহূর্তে প্রধান কাজ হলো বিচার নিশ্চিত করা’। এ সময় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘২৪ ঘন্টার মধ্যে এই ঘটনার চার্জশিট হবে’।
পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি ভবনে মঙ্গলবার সকালে এই হত্যাকান্ড ঘটে। নিহত রামিসা আক্তার স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। রামিসাদের পাশের ফ্ল্যাটেই সাবলেট ভাড়াটে হিসাবে থাকতো মূল অভিযুক্ত সোহেল রানা (৩০) এবং তার স্ত্রী স্বপ্ন আক্তার। পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, রামিসা ঘর থেকে বের হওয়ার পর সোহেল রানা ও তার এক সহযোগি তাকে জোরপূর্বক তাদের ঘরে নিয়ে যায়। শিশুটি চিৎকার করতে চাইলে ওড়না দিয়ে তার মুখ বেঁধে বাথরুমে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর এক পর্যায়ে রামিসা অচেতন হয়ে পড়লে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ধর্ষণের প্রমাণ ও অপরাধ লুকাতে সোহেল রানা অত্যন্ত বর্বর পথ বেছে নেয়। রামিসার মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে গুম করার পরিকল্পনা ছিল তার। সে রামিসার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং হাত কাটার চেষ্টা করে। রামিসার মস্তকবিহীন দেহটি খাটের নীচে এবং বিচ্ছিন্ন মাথাটি বাথরুমে একটি বালতির ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। রক্তাক্ত ছিল পুরো ঘর।
সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা তার খোঁজে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশি সোহেল রানার দরজার বাইরে রামিসার একটি জুতা দেখতে পান তিনি। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় এবং বারবার ডাকার পরও সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়। তিনি প্রতিবেশিদের ডেকে জড়ো করেন। বাইরে লোকজনের চিৎকার ও হট্টগোল শুনে সোহেলের স্ত্রী স্বপ্নার ঘুম ভাঙে। সোহেল তখন জানালা কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
স্থানীয়রা দরজা ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে সোহেল জানালা কেটে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী স্বপ্না আক্তারকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেয়। ঘরে ঢুকে খাটের নীচে রামিসার রক্তাক্ত মস্তকবিহীন দেহ আবিস্কার করা হয়।
ঘটনার পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। প্রায় সাত ঘন্টার একটি বিশেষ অভিযানের পর মঙ্গলবার সন্ধ্যায় নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছিল।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। আদালত তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার তীব্রতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান ডিএমপি কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমাজ কল্যাণমন্ত্রী অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসার পরিবারের বাসভবনে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই জঘন্য অপরাধের জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এই পাশবিক হত্যাকান্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অপরাধীদের দ্রুত ফাঁসির দাবি জানানো হচ্ছে।
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
