রাতের ঢাকা এখনো ভয়ংকর
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪
ভয়ংকর হয়ে উঠছে রাতের ঢাকা। রাজধানীর রাস্তায় হাঁটা কিংবা যানবাহনে চলাচল বলেন, সর্বত্রই চরম নিরাপত্তাহীনতায় নগরবাসী। সুস্থ অবস্থায় ঘর থেকে বেরিয়ে ভালোভাবে ফিরতে পারবেন কি না এ নিয়ে শঙ্কায় নগরবাসীর অনেকে। রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ ও হতাশা কাটছে না নগরবাসীর। খোদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাজ্জাত আলী বারবার এ ব্যাপারে রাজধানীবাসীকে আশ্বস্ত করলেও শঙ্কা কাটছে না তাদের।
গত ১৭ ডিসেম্বর ভোর ৪টা ৩২ মিনিট। রাজধানীর কলাবাগানের লেকসার্কাস ডলফিন গলি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে ছিলেন পাহাড়ি জ্যোতি বসু চাকমা দম্পতি। হঠাৎ করেই মোটরসাইকেল থেকে নেমে হেলমেট পরিহিত এক যুবক চড়াও হয় ওই নারীর ওপর। বড় চাপাতি বের করে মহিলার কাঁধে থাকা ব্যাগের বেল্টে কোপ দিয়ে তা ছিনিয়ে নেয়। জ্যোতি বসুর ফোনটি দিতে না চাইলে তাকে বেধড়ক কোপিয়ে এক পর্যায়ে ফোনসহ বাকি সবকিছুই ছিনিয়ে নেয়। ভয়ংকর এ অভিজ্ঞতার কথা জানিয়ে ভুক্তভোগী জ্যোতি বসু চাকমা বলেন, মোটরসাইকেলে করে তিনজন আমাদের সামনে আসে। দুজনের হাতে চাপাতি ছিল। তারা আমার স্ত্রীকে চাপাতি দিয়ে আঘাত করে। তার কাছ থেকে আইফোন ১৩, হাতে থাকা আঙটি ছিনিয়ে নেয়।
স্থানীয়রা বলছেন, ঠিক একই জায়গায় ১৪ ডিসেম্বর ভোরেও এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা সবকিছু ছিনিয়ে নিয়েছিল। কলাবাগান এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীবাহী বাস ছেড়ে যাওয়ার কারণে যাত্রীরা এখানে আসতে বাধ্য হন। শেষ রাতের দিকেও অনেক বাস এখানে যাত্রী নামিয়ে দেয়।
গত ১৬ ডিসেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় একটি প্রাইভেটকারের জানালা দিয়ে ছোঁ মেরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মাজহারুল ইসলাম মহসিন নামে ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। একই জায়গায় গত ২১ ডিসেম্বর রাতে প্রকাশ্যেই চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী এনামুল হক রবির কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। ভুক্তভোগী রবির বাম হাত মারাত্মকভাবে কেটে যায়। তার মাথা ও হাতে ২৪টি সেলাই পড়েছে।
এদিকে, রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২ কোটি রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ছিনতাইপ্রবণ এলাকাগুলোয় আমরা ফুট, মোটরসাইকেল এবং গাড়ি পেট্রল বাড়িয়েছি। সেখানে পর্যায়ক্রমে জোনের এসি, এডিসি দায়িত্ব পালন করছেন। সবকিছুই ডিএমপি সদর দপ্তর থেকে মনিটরিং করা হচ্ছে। আমাদের প্রত্যাশা খুব শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার চিহ্নিত অপরাধীরা যাতে শিগগিরই জামিন না পান সে ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি। জামিনে বের হয়ে আসা অপরাধীদেরও নজরদারির মধ্যে রাখা হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। প্রকাশ্য দিবালোকে ছিনতাই, ডাকাতি, হামলা, ধর্ষণসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা এ প্রতিবেদককে বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ব্যাপক হামলা, অনাস্থা আর আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য পুলিশ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ায় কেউ কেউ সুযোগ নিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়েছে। পুলিশ সদস্যদের মাঝে এখনো অজানা ভয় কাজ করছে। অপরদিকে, ছিনতাইসংক্রান্ত মামলার তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনে ঢাকায় সর্বাধিক তিনটি করে ছিনতাই মামলা হয়েছে মোহাম্মদপুর, খিলগাঁও, হাতিরঝিল ও শাহজাহানপুর থানায়। দুটি করে ছিনতাই মামলা হয়েছে হাজারীবাগ, মিরপুর ও শাহআলী থানায়। একটি করে মামলা হয়েছে ১৬টি থানায়। রাজধানীর বিভিন্ন থানায় গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ৬৫টি। চলতি বছর ঢাকায় জানুয়ারিতে ছিনতাইয়ের মামলা ২৫, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ২৮, এপ্রিলে ১৫, মে মাসে ১৯, জুনে ১৬ ও জুলাইয়ে ১৫টি। সবমিলিয়ে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাড়ে চার মাসে ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন সাতজন। পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এসব ঘটনা বাড়ছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানায় গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ৬৫টি। চলতি বছর ঢাকায় জানুয়ারিতে ছিনতাইয়ের মামলা ২৫, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ২৮, এপ্রিলে ১৫, মে মাসে ১৯, জুনে ১৬ ও জুলাইয়ে ১৫টি।
অপরাধমূলক কর্মকা বাড়ছে কেন- এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো জোরালো ভূমিকা রাখতে পারছে না বলেই অপরাধ চক্রগুলো সুযোগ নিচ্ছে। আবার নতুন করে বিরূপ পরিস্থিতিতে পড়ার ভয়েও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গড়িমসি করছেন অনেক পুলিশ সদস্য। এ ক্ষেত্রে সেনাসদস্যদের আরও কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। নয়তো অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাতের ঢাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে র্যাব। রাজধানীর সবকটি ব্যাটালিয়নকে এ-সংক্রান্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। চুরি-ছিনতাইপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে টহল এবং চেকপোস্ট।
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
