নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, প্রায় এক দশক ধরে পত্রিকাটি তার বিরুদ্ধে ‘মিথ্যার অভিযান’ চালাচ্ছে এবং এটি ‘র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে’ পরিণত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আজ আমি দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র, যা র্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির একটি ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে।’
রিপাবলিকান নেতা ট্রাম্প অভিযোগ করেন, নিউইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে।
ট্রাম্পের দাবি, এটি ছিল ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনি অনুদান’।
তিনি আরও অভিযোগ করেন, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, ‘আমেরিকা ফার্স্ট’ এবং ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ আন্দোলনসহ গোটা জাতির বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়েছে।
এছাড়া নিউইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশনাকে ট্রাম্প অন্য লিবারেল মার্কিন গণমাধ্যম যেমন এবিসি ও সিবিএসের সঙ্গে এক কাতারে উল্লেখ করেন। তার দাবি, এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যবহার ও আক্রমণ চালিয়ে আসছে, যা ‘একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি’।
মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘আমি গর্বিত যে, এক সময়ের সম্মানিত এই পত্রিকাটিকে জবাবদিহির আওতায় আনছি, যেমনটা আমরা ভুয়া সংবাদ প্রচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে করেছি— যেমন জর্জ স্লোপাডোপোলাস/এবিসি/ডিজনি এবং ৬০ মিনিটস/সিবিএস/প্যারামাউন্ট-এর বিরুদ্ধে আমাদের সফল মামলা। তারা জানত যে তারা একটি অত্যন্ত জটিল নথি ও ভিজ্যুয়াল বিকৃতির মাধ্যমে আমাকে ইচ্ছাকৃতভাবে ‘‘কলঙ্কিত’’ করছে, যা প্রকৃতপক্ষে ছিল এক ধরনের বিদ্বেষমূলক মানহানি। তাই শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ অর্থে এই মামলা মীমাংসা করা হয়।’
টাইমসকে আরও আক্রমণ করে ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন এই সংবাদপত্রকে দীর্ঘদিন ধরে তাকে ‘মিথ্যা ও মানহানিকরভাবে আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছে’।
তিনি আরও লেখেন, ‘তারা বহুদিন ধরে পরিকল্পিতভাবে এই ধরনের অপব্যবহার চালিয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। নিউইয়র্ক টাইমসকে দীর্ঘদিন ধরে আমাকে মিথ্যা, কলঙ্কজনক ও মানহানিকরভাবে আক্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে এবং আজই সেটির ইতি ঘটছে! মামলা দায়ের করা হচ্ছে মহান ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন!’
সূত্র: এনডিটিভি
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
