রাজনীতিতে সংঘাত আর সহিংসতার শঙ্কা
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২
বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ
ঢাকা অফিস
বিএনপি তাদের সমাবেশগুলোতে যতটা লোকসমাগম ঘটাচ্ছে, আওয়ামী লীগ তাদের সমাবেশগুলোতে তার চেয়েও বেশি জনসমাগম ঘটানোর চেষ্টা করছে। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির সমাবেশ ও পাল্টা সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের আভাস পাওয়া যাচ্ছে। ফলে বাংলাদেশের রাজনীতিতে সংঘাত আর সহিংসতার আশংকা করছেন সংশ্লিষ্টরা। বিভাগীয় পর্যায়ে বিএনপি একাধিক সমাবেশ করার পর আওয়ামী লীগও ঢাকায় সমাবেশ করেছে। বিএনপি তাদের সমাবেশেগুলোতে যতটা লোকসমাগম ঘটাচ্ছে, আওয়ামী লীগ তাদের সমাবেশগুলোতে তার চেয়েও বেশি জনসমাগম ঘটানোর চেষ্টা করছে। আগামী ডিসেম্বর মাসে বিএনপি ঢাকায় এবং আওয়ামী লীগ চট্টগ্রামে বড় ধরনের সমাবেশের ঘোষণা দিয়েছে। প্রশ্ন হচ্ছে, পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ থেকে দলগুলো কী অর্জন করতে চায়?
বিএনপি ২০১৪ সালের একতরফা সাধারণ নির্বাচনের আগে এবং পরে রাস্তায় আন্দোলন করলেও এরপর থেকে দলটি রাজপথে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। দলটি ২০১৮ সালের বিতর্কিত সাধারণ নির্বাচনের পরেও রাস্তায় কোন আন্দোলন করেনি। দলের মাঠ পর্যায়ে বিভিন্ন নেতা-কর্মীরা মনে করেন, আগামী নির্বাচন তাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য রাস্তায় আন্দোলনের কোন বিকল্প দেখছে না বিএনপি। দলের বিভিন্ন সূত্র বলছে, রাস্তায় আন্দোলন চাঙ্গা করার জন্য বিভাগীয় পর্যায়ের সমাবেশগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ। দলটি মনে করছে, সমাবেশের মাধ্যমে লোকসমাগম ঘটনো গেলে সেটি সরকারের উপর একটি মনস্তাত্বিক চাপ তৈরি করবে। তাছাড়া এখনকার সময়টিও গুরত্বপূর্ণ। দ্রব্যমূল্য এবং জ্বালানি তেলের ব্যাপক উর্ধ্বগতি এবং ডলার সংকটের কারণে সরকার কিছুটা চাপের মধ্যে রয়েছে। এজন্য রাস্তায় আন্দোলন শুরু করার জন্য এটি মোক্ষম সময় মনে করছে বিএনপি। বিএনপির নেতারা মনে করেন, এখন সমাবেশের মাধ্যমে রাস্তায় না নামলে পরিস্থিতি পরবর্তীতে ‘হাতছাড়া’ হয়ে যেতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, “ আমরা জণগণের দাবি নিয়ে সামনে এসেছি। মানুষের জীবনে এখন হাহাকার। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেকারত্বের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।” তিনি বলেন বিভাগীয় সমাবেশগুলোর মাধ্যমে বিএনপির উদ্দেশ্য দল গোছানো এবং মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন আসছে ১৪-১৫ মাস পরে। সুতরাং এটা তার আগে একটা ‘গা ঝাড়া দিয়ে ওঠা এবং প্রতিপক্ষকে জানান দেয়া যে তারা মোটামুটি শক্তিশালী'। সেজন্য জনসমাবেশে তারা অনেক লোকজন নিয়ে আসার চেষ্টা করছে। “এখন তারা বুঝতে পারছে যে নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে সেজন্য তাদের শক্তিটা জানান দেয়া দরকার। এতোদিন তো ধরে নেয়া হতো যে বিএনপি মনে হয় পথে বসে গেছে, দলটা নড়বড়ে হয়ে গেছে। সে অবস্থায় তারা দেখাচ্ছে যে তাদের শক্তি এখনো শেষ হয়ে যায়নি,” বলেন মি. আহমদ।
বিএনপির সমাবেশগুলোর পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় সমাবেশ করছে। এসব সমাবেশের মাধ্যমে ক্ষমতাসীনরাও দেখিয়ে দিতে চায় যে তাদের জনসমর্থন কম নেই। গত ২৯শে অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ঢাকায় সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলটি এরই মধ্যে ঘোষণা দিয়েছে ডিসেম্বরের চার তারিখে তারা চট্টগ্রামে সমাবেশ করবে যেখানে দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেয়ার কথা রয়েছে। ঢাকার সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সমাবেশে ১০ লাখ লোকের সমাবেশ হবে। আওয়ামী লীগ নেতাদের কথায় স্পষ্টতই বোঝা যাচ্ছে, সমাবেশগুলোতে ব্যাপক লোক সমাগম ঘটানো তাদের টার্গেট। দলটি মনে করছে, বিএনপির কর্মসূচির সময়ে তারা যদি মাঠে না থাকে, তাহলে রাজনৈতিকভাবে অসুবিধায় পড়তে পারে দলটি। সেজন্য বিএনপির সাথে সাথে আওয়ামী লীগও নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সমাবেশগুলোর মাধ্যমে আওয়ামী লীগও চায় তাদের জনসমর্থন দেখাতে। “আমরা নিরব থাকলে মানুষ মনে করবে আওয়ামী লীগের জনসমর্থন নেই। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। মানুষের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে,” বলেন কৃষিমন্ত্রী মি. রাজ্জাক।
আওয়ামী লীগ নেতারা মনে করেন, বিভিন্ন জায়গায় ব্যাপক লোকসমাগম ঘটিয়ে জনসভা করার রাজনৈতিক গুরুত্ব আছে। বাংলাদেশের রাজনীতিতে সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি ভোটের রাজনীতিতেও ব্যাপক প্রভাব তৈরি করে। “সমাবেশ একটা মেসেজ (বার্তা) দেয়। এগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই,” বলেন ড. রাজ্জাক। বাংলাদেশের জনগোষ্ঠির মধ্যে একটা বড় অংশ এখনও গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল নয়। রাজনৈতিক দলগুলো জনসমাবেশে যেসব বক্তব্য দেয় সেগুলো মানুষের উপর প্রভাব ফেলে।
আওয়ামী লীগ মনে করছে, তারা যদি রাস্তায় সক্রিয় না থাকে তাহলে বিএনপি সেটির সুযোগ নিয়ে দেশে ‘অস্থিরতা’ তৈরি করতে পারে। পাল্টাপাল্টি কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ বলে মনে করেন বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। “প্রতিপক্ষের চেয়ে আমার শক্তি বেশি এটা দেখানো। রাজপথে নিজেকে যত বড় করে দেখানো যায় সেটার একটা মূল্য আছে বলে অনেকে মনে করেন। “রাজনৈতিক দলগুলো মনে করে রাজপথে শক্তির মহড়া দিলে নিজেকে মাঠে দৃশ্যমান রাখা যায়। এটা এক অদ্ভূত সংস্কৃতি আমাদের দেশে,” বলেন মি. আহমদ।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
