হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব গ্রহণের দেড় মাসের মাথায় প্রতিবেশি ভারতের সঙ্গে ‘আস্থার সম্পর্ক’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফরে গিয়ে বলেছেন, ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ আস্থার সম্পর্ক সৃষ্টি করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভারতের দিক থেকেও সম্পর্ক উন্নয়নের আভাস রয়েছে। ফলে ঢাকা-দিল্লির সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণে যাবার পথে দিল্লিতে যাত্রাবিরতি করেন। তার সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও যান। বাংলাদেশের বিবৃতিতে বলা হয় যে, পারস্পরিক স্বার্থে মর্যাদাপূর্ণ আস্থার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশ সরকার পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে। ওসমান হাদি হত্যার আসামীকেও ফেরত চেয়েছে।
যদিও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দুই প্রতিবেশি দেশের মধ্যে ‘দা-কুমড়া’র সম্পর্ক সৃষ্টি হয়েছিলো। উল্টো ভারতের ‘চিরশত্রু’ পাকিস্তানের সঙ্গে উষ্ণতার প্রলেপ ছড়িয়েছেন তারা। ভারতে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এই আমলে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজে বিভিন্ন সময়ে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেছেন। তার সমর্থিত ছাত্ররা ‘ঢাকা না দিল্লি / ঢাকা ঢাকা’ শ্লোগান দিয়েছে। দেড় মাসের ব্যবধানে সবই এখন অতীত। এখন সবাই ভারতপন্থি সেজে গেছেন।
অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকায় ভারতীয় হাইকমিশন কোনও অনুষ্ঠানের আয়োজনে ভয় পেতো, যদি অতিথিরা অনুষ্ঠানে না আসেন! বিএনপি আমলে অতিথি ভরপুর। ভারতের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে জামায়াতের নেতারা পর্যন্ত যোগ দিয়েছেন। ভারতীয় হাইকমিশনের ইফতার পার্টিতে অনেকমন্ত্রীসহ প্রায় সকল দলের নেতারা যোগ দিয়েছেন। বিএনপি’র মুখে ভারতবিরোধী কোনও শব্দ নাই। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট করে বলেছেন, সম্পর্ক রিসেট করা হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ ও ভারত উভয়পক্ষ এই আমলে সম্পর্ক নিবিড় করতে সচেষ্ট। এই পরিবর্তনের নেপথ্য কারণ স্পষ্ট। শেখ হাসিনার আমলে ভারত আওয়ামী লীগকে সমর্থন করেছে। এখন ভারত বলছে, ভবিষ্যতে তারা জনগণ কেন্দ্রীক সম্পর্ক গড়তে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সঙ্গে ভারত কাজ করতে চায়। শুধু কাজ করা নয়; বরং সম্পর্ক আরও জোরদার করতে চায়। যদিও এখনও পর্যন্ত আস্থা ফিরেনি পুরোপুরি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। তারেক রহমানের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে এবং চিঠি দিয়েছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে জ¦ালানী সংকট সৃষ্টি হলে ভারত আসামে অবস্থিত নুমানিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের পার্বতিপুরে অবস্থিত ডিপোতে পেট্রোল সরবরাহ করে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটি ২০১৭ সালে উদ্বোধন হয়। অন্তর্বর্তী সরকার এই পাইপলাইনে ডিজেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ডিজেল আমদানি শুরু করেছে।
ডিজেল সরবরাহ দেবার জন্যে ভারতকে ধন্যবাদ দিয়েছে বাংলাদেশ। তবে নিরাপত্তা ইস্যুতে অজিত দোভালের সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে তা গোপনীয় রেখেছে উভয়পক্ষ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের কোনও গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না বর্তমান সরকার। তার বাইরে কোনও রাজনৈতিক আলোচনা হয়েছে কিনা সেটা বলা না হলেও বাংলাদেশী নাগরিকদের জন্যে পর্যটন ভিসা চালুর কোনও নিশ্চয়তা দেয়নি ভারত। শুধু মেডিকেল ও ব্যবসা-বাণিজ্যের জন্যে ভিসা আরও শিথিল করার প্রতিশ্রুতি মিলেছে।
বাংলাদেশ ও ভারত উভয় দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেছে। দুই প্রতিবেশি দেশের উভয়পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অমীমাংসিত অনেক ইস্যু আলোচনার ক্ষেত্র এখনও পুরোপুরি সৃষ্টি হয়নি। বাংলাদেশের তরফে প্রধান ইস্যু হতে পারে গঙ্গার পানিবন্টন চুক্তির নবায়ন। ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবন্টন চুক্তির মেয়াদ। প্রকাশ্যে এসব ইস্যুর পাশাপাশি পর্দার আড়ালে তারেক রহমানের সরকারের সঙ্গে ভারতের কোনও বিষয়ে সমঝোতা হয়েছে কিনা তা জানা সম্ভব নয়। তবে তারেক রহমানের সরকারকে যেভাবে ভারত সমর্থন দিয়ে যাচ্ছে তাতে অনেক বিষয়ই লোকচক্ষুর আড়ালে ঘটছে বলে জনশ্রুতি বিস্তৃত হচ্ছে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
