রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ফের অগ্নিসংযোগ
প্রকাশিত: ৭ জুলাই ২০১৯
মিয়ানমারের সংঘাতপূর্ণ প্রদেশ রাখাইনে ফের স্থানীয়দের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার প্রদেশটির রাথেডং ও আমিয়েত তাং টাউনশিপের স্থানীয় বাসিন্দারা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের অভিযোগ আনে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানায়, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে চলমান অভিযানের সময় বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি নির্বিচারে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে হামলার শিকার ব্যক্তিরা রোহিঙ্গা কিনা নির্দিষ্ট করে তা উল্লেখ করা হয়নি।
এদিকে, বিপুল সংখ্যক রোহিঙ্গার চাপে কক্সবাজারের আশ্রয় শিবিরের অবস্থা সংকটপূর্ণ ও মারাত্মক ঝুঁকির মধ্যে বলে জানিয়েছে জাতিসংঘ। এরমধ্যেই, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে তদন্ত শুরু করতে একটি প্রস্তাব পাস করেছে নেদারল্যান্ডসের পার্লামেন্ট।
রাখাইনে দু’সপ্তাহ আগে নিরাপত্তার অজুহাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার পর থেকে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে মিয়ানমার সেনাবাহিনী। শুক্রবারও আরাকান আর্মির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এরপরই মিয়ানমার সেনারা রাথেডং ও আমিয়েত তাং এলাকায় নির্বিচারে স্থানীয়দের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানায় সেখানকার বাসিন্দারা।
গোলাগুলি ও গ্রামে অগ্নিসংযোগের বিষয়টি রেডিও ফ্রি এশিয়াকে নিশ্চিত করেছেন রাথেদাং ও পোন্যাগ্যুনের সংসদ সদস্য খিন মং। ক্ষতিগ্রস্ত গ্রামের এক শিক্ষক জানান, অগ্নিসংযোগের ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাস্তুচ্যুত হয়ে অনেকে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। পালিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে আরো অনেকে। তবে মিয়ানমার সেনাবাহিনীর দাবি আরাকান আর্মির ছোঁড়া বোমা থেকেই আগুনের ঘটনা ঘটেছে।
একইরকমভাবে ২০১৭ মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা। তবে রোহিঙ্গাদের চাপে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কক্সবাজারের আশ্রয় শিবিরের অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ হয়ে উঠেছে। সেখানকার পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গার চাপে পরিবেশ বিপর্যয় ও ভূমিধ্বস ঠেকাতে আশ্রয় কেন্দ্রের ২শ হেক্টর জমিতে বনায়ন করবে জাতিসংঘ।
এরমধ্যেই, রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করে এর উন্মুক্ত তদন্তে ডাচ পার্লামেন্টে একটি প্রস্তাব পাস করা হয়েছে। নেদারল্যান্ডসের নিম্নকক্ষে পাস হওয়া ঐ প্রস্তাবে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধে আদালতে তদন্ত শুরুর বিষয়েও আহ্বান জানান পার্লামেন্ট সদস্যরা।
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
