রক্ষক সিটি করপোরেশনই গিলছে বিপ্লব উদ্যান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪
চট্টগ্রাম নগরীর ২ নম্বর ষোলশহরে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে গড়ে ওঠা বিপ্লব উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে কারও মানা শুনছে না চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পরিবেশবিদরা বলছেন, অনেকটাই একগুয়েমি করে সবুজ এই উদ্যানে বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করে চলেছে চসিক। যেখানে কনক্রিটের স্থাপনা নির্মাণে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। এতে সৌন্দর্যহানির পাশাপাশি ক্ষত-বিক্ষত করা হচ্ছে উদ্যান। সবুজের ধ্বংস্থলে একের পর এক গড়ে উঠছে কনক্রিটের দালান।
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে ১৯৭৯ সালে এ উদ্যান নির্মিত হয়। যার নাম রাখা হয়েছে ‘বিপ্লব উদ্যান’।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় প্রায় দুই একর আয়তন বিশিষ্ট এ উদ্যান। এটি চট্টগ্রামের একমাত্র সবুজ উদ্যান। এক সময় সবুজের সমারোহ ছিল এ উদ্যান। শহরের মাঝখানে উদ্যানটিতে স্বস্তির নিঃশ্বাস নিতে আসতো নগরীর বাসিন্দারা। তবে বিপ্লব উদ্যানে এখন সবুজ নেই। নেই ফুল-সবুজ গাছপালা। আধুনিকতার নামে সবুজের সিংহভাগ গিলে খেয়েছে এ উদ্যানের রক্ষক চট্টগ্রাম সিটি করপোরেশন।
উদ্যানে প্রথম আঘাতটি করা হয় ২০১৮ সালে। ওই বছর ১ নভেম্বর স্টাইল লিভিং আর্কিটেক্টস লিমিটেড ও রিফর্ম লিমিটেড নামে বেসরকারি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সিটি করপোরেশন। বিপ্লব উদ্যানে সৌন্দর্য বর্ধনের নামে ২০ বছর মেয়াদী এক চুক্তির পর উদ্যানে গড়ে তোলা হয় ইট-কনক্রিটের অবকাঠামো।
পরিবেশবাদীদের আন্দোলন অগ্রাহ্য করে তৎকালীন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ওই পরিকল্পনায় অর্ধেকে নেমে আসে বিপ্লব উদ্যান। এর ফলে ফুল এবং সবুজে সমারোহ উদ্যানটি এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। এ কাজের জন্য আ জ ম নাছিরকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি পরিবেশবিদদের মতে, এটি ছিল মেয়র নাছিরের আত্মঘাতী সিদ্ধান্ত।
এ সমালোচনা শেষ না হতেই গত বছরের ২২ আগস্ট রিফর্ম কনসোর্টিয়াম নামে অপর একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে চসিক। চুক্তিতে ৩১টি শর্ত রয়েছে। চুক্তি অনুযায়ী বিপ্লব উদ্যানের পূর্ব পাশে দোতলায় ২০০ ফুট দীর্ঘ স্থাপনা নির্মাণ করা হবে। সেখানে হবে কফিশপ। একটি অংশে দোতলায় চট্টগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত জাদুঘরসহ প্রদর্শনী কেন্দ্র থাকবে।
উদ্যানের পূর্ব পাশে জাতীয় পতাকার আদলে স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে একটি কাঠামো তৈরি হবে। এখানে সবুজ লতাপতা দিয়ে আবৃত্ত করে বাংলাদেশের পতাকা, জাতীর জনক বঙ্গবন্ধু ও চট্টগ্রামসহ বাংলাদেশের কৃতি সন্তানদের প্রতিকৃতি থাকবে। তবে এই কাঠামোর নিচে কিডস বা গেমিং জোন করা হবে। কাঠামোটি হেলানো অবস্থায় করা হবে। উদ্যানে এক হাজার ৩০০ বর্গফুট দুটি স্টিলের কাঠামোর ভেতর গেমিং জোন করা হবে। এতে ২৫টি ডিজিটাল স্ক্রিন, বিলবোর্ড বা মেগাসাইন, এটিএম বুথ, কিয়স্ক, প্রদর্শনী কেন্দ্র, কিডস এক্সপেরিয়েন্স বা গেমিং জোন স্থাপনের সুযোগ আছে বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর করা চুক্তিতে।
অপরদিকে ২০১৮ সালে করা চুক্তি অনুযায়ী বিপ্লব উদ্যানে নির্মাণ করা হয় ফোয়ারা ও গ্লাস টাওয়ার। নতুন চুক্তিতে ফোয়ারা ভরাটের পাশাপাশি সুযোগ আছে গ্লাস টাওয়ার ভাঙারও।
বিপ্লব উদ্যানে কনক্রিটের স্থাপনা নির্মাণ করায় সাধারণ মানুষের মাঝেও চরম ক্ষোভ দেখা দিয়েছে। নুরুচ্ছফা নামে ষোলশহর এলাকার বাসিন্দা বলেন, চট্টগ্রাম একটি অপরিকল্পিত শহর। এখানে খোলা কোনও মাঠ নেই। আছে সব দালান। চট্টগ্রামের একটি মাত্র উদ্যান সেটিতেও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। এটা কোন ধরনের মানসিকতা? সিটি করপোরেশনের বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণে আর কোথাও কি জায়গা নেই? এ উদ্যানে আগে থেকে যেসব স্থাপনা আছে সেগুলো ভেঙে দেওয়ার পাশাপাশি নতুন কাজ বন্ধ রাখার জন্য তিনি মেয়রের প্রতি দাবি জানান।
এ প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্ বলেন, ‘নগরীতে কোনও স্থাপনা করতে হলে আইন অনুযায়ী সিডিএর অনুমোদন প্রয়োজন হয়। এ ক্ষেত্রে সিটি করপোরেশন কোনও অনুমোদন নেয়নি।’
তিনি বলেন, ‘চট্টগ্রাম শহরে বিনোদনের জায়গা খুবই কম। নেই উন্মুক্ত জায়গাও। একটি শহরে ন্যূনতম ৪০ শতাংশ উন্মুক্ত জায়গা থাকা প্রয়োজন। আমাদের ২০ শতাংশও নেই।’
এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সদস্য আলিউর রহমান বলেন, ‘চট্টগ্রামের একমাত্র বিপ্লব উদ্যান ধ্বংস করছে চসিক মেয়র। শুধুমাত্র বাণিজ্যিক সুবিধার জন্য মেয়র কোনও মানা শুনছেন না। বিপ্লব উদ্যানকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এরপরও বিপ্লব উদ্যান ধ্বংসের কবল থেকে চসিক মেয়রকে বিরত রাখা যায়নি। বিষয়টি নিয়ে আমরা খুব দ্রুত আদালতে যাবো।’
তিনি বলেন, ‘আমরা কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি, বিপ্লব উদ্যানের জমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নামে। অথচ সিডিএকে না জানিয়েই সিটি করপোরেশন একের পর এক বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে চলেছে।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বিপ্লব উদ্যানকে মূলত সাজানো হচ্ছে। ধ্বংস করা হচ্ছে না।’
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
