যে দোয়ায় রুটিওয়ালার শেষ ইচ্ছাও পূরণ হলো
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
ইসতেগফার এমন এক ইবাদত, যা মানুষকে আল্লাহর কাছে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে কবুল করে নেয়। ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি; সে দোয়া কবুল হতে মুহূর্ত দেরি হয় না।
আর ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হলো আঠার মতো ইসতেগফারের সঙ্গে লেগে থাকা। ওঠতে বসতে চলতে ফিরতে সদা আল্লাহর কাছে ক্ষমা পার্থনার নিয়তে ‘আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ (اَسْتَغْفِرُ الله - اَسْتَغْفِرُ الله); পড়তে থাকা।
এ ইসতেগফারের কারণেই ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ সেই রুটিওয়ালার শেষ দোয়াটিও আল্লাহ তাআলা অভিনবভাবে কবুল করলেন এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করালেন। রুটিওয়ালার সে ঘটনা মুমিন মুসলমানকে মুঝতাঝাবুদ দাওয়াহ হতে আগ্রহী করে তুলবে-
যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হজরত আহমাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি আলাইহির জীবনে রয়েছে এমন এক স্মরণীয় ঘটনা। ইসতেগফারের কারণে যেভাবে আল্লাহ তাআলা এক রুটি বিক্রেতাকে মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে কবুল করেছেন-
জগৎ বিখ্যাত মুহাদ্দিস হজরত আহমাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সারাজীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন। একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন।
সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর ইশা নামাজ আদায় করেন। সময়টি ছিলো শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন।
সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না।
মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না। নিরুপায় হয়ে তিনি মসজিদ বের হয়ে পড়লেন। শীতের রাতে তিনি এক বাজারে পৌছলেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন।
মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক! শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি?
দোকানদার যুবক বললেন, ‘আহলান, ওয়া সাহলান! আপনাকে স্বাগতম। এটা আমার খোশ নসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কী?
মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে-
যুবক রুটি খামির তৈরি করতে বলেন, ‘আসতাগফিরুল্লাহ’, বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন, ‘আসতাগফিরুল্লাহ’, ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন, ‘আসতাগফিরুল্লাহ’, টাকা নিতে গিয়েও বলেন, ‘আসতাগফিরুল্লাহ’ অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে, ‘আসতাগফিরুল্লাহ’।
যুবকের ‘আসতাগফিরুল্লাহ’ পড়ার এ বিষয়টি দেখে মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বলের কৌতুহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক! তোমার হয়েছি কী? আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছো- ‘আসতাগফিরুল্লাহ’ ‘আসতাগফিরুল্লাহ’।
মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বলের প্রশ্ন- ঘটনাটা কী? কেন তুমি এত বেশি ইসতেগফার ‘আসতাগফিরুল্লাহ’ পড়ছো?
এবার যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল। এ আমলটা আমি সব সময় করে থাকি। আমি সব সময় ইসতেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি। আর এ আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন।
যুবকের এ কথা শুনে মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, ‘তুমি মুঝতাঝাবুদ দাওয়াহ’? তুমি দোয়া করলেই কবুল?
যুবক বললেন, ‘হ্যাঁ’, আমি দোয়া করলেই কবুল। তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন।
এবার মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বলের আগ্রহ-কৌতুহল আরো বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞাসা করেন, তোমার সে দোয়াটা আবার কী? যা এখনো কবুল হয়নি।
এবার যুবক রুটিওয়ালা বললেন, আমার যে দোয়াটা কবুল হয়নি, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, আয় আল্লাহ! আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল।
আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিস-এর হাতে হাত রেখে মোসাফাহ করতে পারি আর তাঁর কপালে একটা চুম্বন করতে পারি।’ আমার এ দোয়া এখনো পূরণ হয়নি। আল্লাহ যে কেন আমার এ দোয়াটা কবুল করে না, তা আমি জানি না।
এবার মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল আবেগ প্রবণ হয়ে গেলেন। আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল যুবককে বললেন-
‘হে যুবক! আহমাদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য, তাঁর দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমাদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছে। আহমাদ ইবনে হাম্মাল তোমার কাছে ছুটে এসেছে। আমিই হচ্ছি আহমাদ ইবনে হাম্বাল।’ (সুবহানাল্লাহ)
যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমাদ ইবনে হাম্বলের হাত ধরে মোসাফাহা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন। আর মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললেন-
‘হে ইমাম! রাব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এ হচ্ছে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’।
সুতরাং যদি কোনো বান্দা ‘আসতাগফিরুল্লাহ’ অর্থাৎ ইসতেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে হবে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’। আল্লাহ তাআলা ইসতেগফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় বেশি বেশি ইসতেগফারের সঙ্গে লেগে থাকার তাওফিক দান করুন। সুন্নতে নববির অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন। আমিন।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
