যে কৌশলে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমান সংস্থা
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের কঠিন অভ্যন্তরীণ বিমান পরিবহনের বাজারে যেখানে সস্তা বিমান সংস্থাগুলো টিকে থাকার লড়াই করছে, সেখানে একটি নতুন সংস্থা দ্রুত রাজস্ব বাড়িয়ে নজর কেড়েছে। সংস্থাটির নাম ‘ব্রিজ অ্যাভিয়েশন গ্রুপ ইনক’। ছোট শহরগুলো থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করে এবং তুলনামূলক ছোট বিমানের মাধ্যমে বিজনেস ও ইকোনমি আসনের সমন্বয়ে তারা বাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ব্লুমবার্গ জানিয়েছে, এই উদ্যোগের পেছনে আছেন বিমান শিল্পের কিংবদন্তি উদ্যোক্তা ডেভিড নিলম্যান। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের জেটব্লু, ওয়েস্টজেট এবং ব্রাজিলের আজুল এয়ারলাইনস সফলভাবে প্রতিষ্ঠা করেছেন। এবার তাঁর লক্ষ্য যুক্তরাষ্ট্রের ছোট শহরগুলো—যেমন কানেকটিকাটের নিউ হ্যাভেন, ফ্লোরিডার ফোর্ট মায়ার্স এবং নর্থ ক্যারোলিনার উইলমিংটন।
ব্রিজ এয়ারলাইন ব্যবহার করছে এম্ব্রায়ের-এর নতুন আঞ্চলিক জেট এবং এয়ারবাসের এ২২০ উড়োজাহাজ। এগুলো মাত্র ১১২ জন যাত্রী বহন করতে পারে। তারপরও এগুলোর মধ্যে রয়েছে প্রশস্ত বিজনেস ক্লাস আসন, অতিরিক্ত লেগস্পেস এবং সাধারণ বসার ব্যবস্থা। এভাবে ব্রিজ এয়ারলাইন মূলত বড় বিমান সংস্থাগুলোর সীমিত পরিষেবার শহরগুলোতে বড় সুবিধা দিচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় চার বিমান সংস্থা—ডেলটা, ইউনাইটেড, আমেরিকান এবং সাউথওয়েস্ট—তাদের হাব শহরগুলোর বাইরে সরাসরি ফ্লাইট কম রাখে। এতে ছোট শহরের যাত্রীদের প্রায়ই সংযোগ ফ্লাইট নিতে হয়। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ব্রিজ।
যুক্তরাষ্ট্রে বিমান পরিবহনের বাজারে প্রতিযোগিতা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ স্পিরিট এয়ারলাইনস দেউলিয়া হয়ে বহর ও ফ্লাইট কমিয়েছে। ফলে যাত্রীদের বিকল্প কমছে এবং ভাড়া বাড়ার আশঙ্কা রয়েছে।
এমন প্রেক্ষাপটে ব্রিজের উত্থান চোখে পড়ার মতো। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথমার্ধে সংস্থাটির পরিচালন রাজস্ব ৪১ শতাংশ বেড়ে ৪৪৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বী অ্যাভেলো-এর বেড়েছে মাত্র ৫ শতাংশ।
বড় সংস্থাগুলো এখন মূলত প্রিমিয়াম সিট, লাউঞ্জ অ্যাক্সেস ও অতিরিক্ত সেবায় মুনাফা করছে। অন্যদিকে, ছোট বিমানের কারণে ব্রিজ সহজেই এক শহর থেকে আরেক শহরের রুটে বারবার ফ্লাইট দিতে পারছে। এতে তাদের যাত্রীসংখ্যাও বাড়ছে।
বর্তমানে ব্রিজের বিমান সংখ্যা ৫০। তবে নিলম্যানের লক্ষ্য ৪০০ বিমান নিয়ে ১২৫টি মার্কিন শহরে পৌঁছানো। তাঁর ধারণা, গত এক দশকে এসব শহরের এক-চতুর্থাংশ বিমানসেবা হারিয়ে গেছে।
নিলম্যান বিশ্বাস করেন, ছোট শহরগুলোকেও বড় সুযোগ দেওয়া যায়, যদি সঠিক দিকনির্দেশনা ও সংযোগ থাকে। ইতিহাসের পুনরাবৃত্তি হলে, হয়তো ব্রিজই হয়ে উঠবে যুক্তরাষ্ট্রের বিমান বাজারের পরবর্তী বড় নাম।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
