যে অভিযোগে মেয়ে শিক্ষার্থীদের স্কার্ট পরা নিষিদ্ধ
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯
এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি আদালত নির্দেশনা জারি করেছে যে, স্কার্ট পরে স্কুলে যেতে কোনো মেয়ে শিক্ষার্থীকে বাধ্য করতে পারবে না কর্তৃপক্ষ। মেয়েদের জন্য স্কুলে নির্ধারিত পোশাক পরতে বাধ্য করা মানবাধিকার লঙ্ঘন ও অসাংবিধানিক। আদালত এটাকে লিঙ্গ বৈষম্য ও সমানাধিকার পরিপন্থী বলে উল্লেখ করেছেন।
আমেরিকার সংবিধানে নারী-পুরুষের সমানাধিকারের কথা বলা রয়েছে। সে হিসেবে কোনো মেয়েকে স্কুলে বাধ্যতামূলক স্কার্ট পরে যেতে বাধ্য করা লিঙ্গ বৈষম্যমূলক কাজ এবং আইনগতভাবে তা অসাংবিধানিকও বটে।
আমেরিকার নর্থ ক্যারোলিনার উইলমিংটনের ১৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চার্টার ডে স্কুলে মেয়েদের স্কার্ট পরায় কড়া নিয়ম-কানুন নিয়েই আদালতের এ নির্দেশের সূত্রপাত হয়।
নর্থ ক্যারোলিনার এ স্কুলে কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। মেয়েদের জন্য সাদা বা গাঢ় নীল রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরে স্কুলে আসতে হয়। কিন্তু মেয়েদের পরতে হয় স্কার্ট। এ নিয়মের একটু ব্যতিক্রম হলেই মেয়ে শিক্ষার্থীদের শাস্তি পেতে হয়।
মেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা ২০১৬ সালে এ নিয়মের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নর্থ ক্যারোলিনার একটি আদালতে অভিযোগ দায়ের করেন। তারা তাদের বক্তব্যে স্কার্ট পরায় যে সমস্যা ও আপত্তিগুলো তুলে ধরেন, তাহলো-
- কনকনে শীতের সময় স্কার্ট পরে স্কুলে যেতে প্রচণ্ড কষ্ট হয় মেয়েদের। ফলে তারা ক্লাসে পা জড়ো করে বসতে হয়।
- ইচ্ছে ও সুযোগ থাকার পরও স্কার্ট পরার কারণে মেয়েরা খেলাধুলা করতে পারে না।
- যদিও কেউ খেলাধুলায় অংশগ্রহণ করে অনেক সময় অসাবধানতাবশত কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে তাদের অন্তর্বাস বেরিয়ে পড়ে। ফলে ছেলেদের দ্বারা তারা উত্ত্যক্তের স্বীকার হয়।
- এ অসাবধানতার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকার কাছেও বকুনি খেতে হয়।
এ ধরনের ঘটনায় তারা ঠিকভাবে পড়াশোনায়ও মনোযোগী হতে পারে না উল্লেখ করে অভিভাবকরা আদালতে এর সমাধানকল্পে অভিযোগ দায়ের করে।
গত তিন বছর ধরে মামলার শুনানি চলার পর চলতি সপ্তাহে অভিযোগকারী তিন অভিভাবকের পক্ষেই রায় দেন নর্থ ক্যারোলিনার ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারপতি ম্যালকম হাওয়ার্ড।
যদিও স্কুল কর্তৃপক্ষ যুক্তি দেখান যে, আদালতের এই সিদ্ধান্তে স্কুলের ঐতিহ্য ও নিয়ম-শৃঙ্খলায় প্রভাব ফেলবে। কিন্তু তাতে সায় দেননি বিচারপতি ম্যালকম হাওয়ার্ড।
অন্য দিকে অভিযোগকারীরা আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা আরো জানায় যে, আফসোসের বিষয় হলো যে, মেয়েরা চাইলে স্কার্ট-এর পরিবর্তে পা ঢাকতে প্যান্ট পরতে পারে, এ টুকু বুঝাতে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হলো স্কুল কর্তৃপক্ষকে।
মেয়েদের জন্য স্কার্টের চেয়ে প্যান্ট কিংবা শালীন যে কোনো পোশাকই উত্তম। এতে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও খেলাধুলায় অংশ নিতে পারবে। ফলে ছেলেদের টিজিংয়ের যেমন স্বীকার হবে না আবার নিজেদেরকে শালীন পরিবেশে মানিয়ে নিতেও কষ্ট হবে না।
নর্থ ক্যারোলিনার আদালতের এ রায় নিঃসন্দেহে স্কুলে মেয়েদের শালীন পোশাক পরতে কার্যকরী ভূমিকা রাখবে।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
