যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
প্রকাশিত: ২ জুলাই ২০২৬
রাজশাহীতে চুরির অভিযোগে এক যুবদল নেতার কার্যালয়ে চার যুবককে আটকিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের এক পর্যায়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। এরপর আহত অবস্থায় তাদের পুলিশে সোপর্দ করা হয়। মারধর ও চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিকযোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর শাহমখদুম থানার আলিফ-লাম-মীম ভাটা এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগর যুবদলের সদস্য শাকিলুর রহমান রনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ভুক্তভোগীরা হলেন- হুমায়ুন কবির (মিম), তার চাচাতো ভাই মো. আলিফ, আবদুস সামাদ ও দেব। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা রাজশাহী নগরীর শাহ মখদুম এলাকার বাসিন্দা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মারধরের সময় চার যুবক যন্ত্রণায় কাঁদছেন এবং প্রাণভিক্ষা চাইছেন। দু’জন ব্যক্তি তাদের বেধড়ক পেটাচ্ছেন। পরে তাদের বসিয়ে ট্রিমার দিয়ে মাথার চুল কেটে দেয়।
তাদের পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে নগরীর ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় কয়েকটি দোকান থেকে সিগারেট চুরি সন্দেহে চারজনকে ধরে স্থানীয় যুবদল নেতা সাকিলুর রহমানের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে শাটার নামিয়ে তাদের লাথি-ঘুষির পাশাপাশি লাঠি দিয়ে মারধর করা হয়। পরে তাদের চুল কেটে দেওয়া হয়। একপর্যায়ে চারজনকেই চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মারধরের শিকার হুমায়ুন কবিরের মা লিপি ইসলাম জানান, স্থানীয় একটি দোকান থেকে অল্প কিছু সিগারেট চুরি হয়েছিল। কিন্তু দোকানের সিসিটিভি ফুটেজে তার ছেলেকে চুরি করতে দেখা যায়নি। শুধু তাকে আর ওর চাচাতো ভাইকে ওই এলাকা দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। সেটার ভিত্তিতেই ওদের ধরে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীদের স্বজনেরা অভিযোগ করেন, মারধরের ঘটনায় স্থানীয় কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। তাদের মধ্যে যুবদল ও ছাত্রদলের অনুসারী জীবন, হাসান, টুটুল, মেরাজ ও লিটন নামে কয়েকজনের নাম উল্লেখ করেন। তাদের দাবি, জড়িতদের কয়েকজন স্থানীয়ভাবে বিএনপি, যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সাকিলুর রহমান বলেন, গত এক সপ্তাহে তার কার্যালয়সহ আশপাশের অনেক বাড়ি ও দোকানে চুরি হয়েছে। সর্বশেষ একটি দোকানে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শনাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের ধরে তার কার্যালয়ে নিয়ে আসে।
সাকিলুরের দাবি, ঘটনার সময় তিনি কার্যালয়ে ছিলেন না। পরে এসে দেখেন, সেখানে অনেক লোক জড়ো হয়েছে। তিনি বলেন, ‘আমি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। পুলিশকে ফোন করেছি। পুলিশ আসতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
দোকান থেকে চুরির অভিযোগে রাসেল আহমেদ নামে এক ব্যক্তির মামলায় মারধর ও নির্যাতনের শিকার চারজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, চারজনের বিরুদ্ধে একটি দোকানে চুরির অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা সিগারেটসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি চুরি করে। সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করার পর স্থানীয় লোকজন আটক করে মারধর করেছে। পুলিশ জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
