যুক্তরাস্ট্রে ইংল্যান্ড দলের ক্যাম্পের কাছেই বন্দুক হামলা
প্রকাশিত: ৯ জুন ২০২৬
১১ জুন থেকে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। এই স্বল্প সময়ে আগেই যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া একটি বন্দুক হামলার ঘটনায় আবারও আলোচনায় উঠে এসেছে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়। ইংল্যান্ড দলের নির্ধারিত বেসক্যাম্পের কাছাকাছি এলাকায় গুলির ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে সংঘটিত এই ঘটনায় আহতদের কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আহতদের মধ্যে অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ৪৮টি দেশের মোট ১,২৪৮ জন ফুটবলার অংশ নেবেন। টুর্নামেন্ট ঘিরে যখন প্রস্তুতি তুঙ্গে, তখন ইংল্যান্ড দলের বেসক্যাম্প থেকে প্রায় চার মাইল দূরে এই গোলাগুলির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
কানসাস সিটি বিশ্বকাপে অংশ নেওয়া একাধিক দলের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হবে। বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড দল কানসাস সিটির সুয়োপ সকার ভিলেজে অনুশীলন করবে। তবে এখনও সেখানে পৌঁছায়নি দলটি। হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, ডেক্লান রাইস ও বুকায়ো সাকাদের দল বর্তমানে প্রস্তুতি পর্বে রয়েছে।
বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পর ইংল্যান্ডের বেসক্যাম্পে যাওয়ার কথা রয়েছে। ঘটনাটি নিয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্বকাপের আগে এমন একটি ঘটনা স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ে আলোচনা আবারও তীব্র হয়েছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে গণহারে গুলির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা বড় আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনের ক্ষেত্রেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপের ‘এল’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জয়ের স্বপ্নে বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি লায়ন্সরা। অভিজ্ঞ ও তরুণ তারকাদের সমন্বয়ে গড়া দলটির দিকে বড় প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন ইংলিশ সমর্থকেরা। সূত্র: রয়টার্স
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
