যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪
মস্কোর কনসার্ট হলে ‘বর্বরোচিত সন্ত্রাসী হামলা’য় জড়িতদের শাস্তি দেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রাকার্স হলের ওই হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩। পুতিন বলেছেন, হামলায় জড়িতদের ৪ জন পালিয়ে ইউক্রেনে চলে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে এতে জড়িত থাকার কোনো রকম সম্ভাবনাকে জোর দিয়ে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এর দায় ইউক্রেনের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মস্কোর এই হামলার কড়া নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্র এই হায়েনার মতো অপরাধে নিহত ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। বলা হয়েছে, সব রকম সন্ত্রাসের নিন্দা করে যুক্তরাষ্ট্র। এই ভয়াবহ ঘটনায় প্রাণহানিতে রাশিয়ার জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। হামলার পর পরই এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।
তাদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছে, ‘মেশিনগান, পিস্তল, চুরি ও বোমা ব্যবহার করে আমাদের আইএস যোদ্ধারা এই হামলা চালিয়েছে। ইসলামবিরোধী দেশগুলোর ক্রমবর্ধমান যুদ্ধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।’ এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দুই দশকের মধ্যে রাশিয়ায় এটা সবচেয়ে ভয়াবহ হামলা। ইউরোপে আইএসের যত হামলা হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে প্রাণঘাতী ছিল। রাশিয়ান কর্মকর্তারা মনে করছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, বিভিন্ন হাসপাতালে এখনও কমপক্ষে একশ মানুষ চিকিৎসা নিচ্ছেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি বড় অপরাধের তদন্ত করে। তারা বলেছে, শনিবার দিনশেষেও তারা ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করছিল।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা এই হামলার আগেই মস্কোকে সতর্ক করেছিল। কিন্তু পুতিন সেই সতর্কতাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিল। তিনি মনে করেছিলেন, রাশিয়ার জনগণকে ভয় দেখানোর জন্য এই প্রোপাগান্ডা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ৭ই মার্চ রাশিয়ায় মার্কিন দূতাবাস থেকে বলা হয় যে, কনসার্ট সহ মস্কোর বড় সমাবেশগুলো উগ্রপন্থিদের অত্যাসন্ন টার্গেটে রয়েছে। এ জন্য ৪৮ ঘণ্টা সতর্কতামূলক অবস্থান নিতে বলা হয়। ওয়াশিংটন বলেছে, হামলার পর মস্কোকে এর বিস্তারিত শেয়ার করেছে তারা। তবে এফএসবির প্রধানের সঙ্গে আলোচনাকালে মঙ্গলবার পুতিন একে একটি প্ররোচণামূলক বিবৃতি হিসেবে আখ্যায়িত করেন।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
