যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় ভারতের ট্রাভেল এজেন্সি
প্রকাশিত: ২০ মে ২০২৫
ভারতের কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার সোমবার এই ঘোষণা দিয়েছে। দেশটির অভিযোগ, এই ট্রাভেল এজেন্টরা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, আমরা অবৈধ অভিবাসন রুখতে ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এবং সীমান্তে কড়াকড়ি বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কতজনের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বা তাদের পরিচয় কী, তা প্রকাশ করা হয়নি।
ব্রুস জানান, ভারতের ভিসা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মিশনের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করছি। যুক্তরাষ্ট্রের ভিসার অপব্যবহার যেকোনোভাবেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস সম্প্রতি ভারতীয় নাগরিকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সতর্কবার্তা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, অনুমোদিত সময়সীমার বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তা অভিবাসন আইন লঙ্ঘনের শামিল। এতে শুধু তাৎক্ষণিক বহিষ্কারের ঝুঁকি তৈরি হয় না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞাও জারি হতে পারে।
এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির ধারাবাহিকতা। প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের শুরু থেকেই অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছেন। অবৈধ অভিবাসীদের আটক এবং অবৈধভাবে মানুষ পাচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে।
প্রসঙ্গত, গত মাসে যুক্তরাষ্ট্র কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার কিছু নাগরিকের ভিসা বন্ধ করে দিয়েছে অবৈধ সীমান্ত অতিক্রমের অভিযোগে।
যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী ভারতীয়দের একটি অংশ মেক্সিকো সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
