আমেরিকান কারি এওয়ার্ডস’র সংবাদ সম্মেলন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ মে ২০২৫
উপেক্ষিত বাংলাদেশি শিল্পীরা
নিউইয়র্কে বসছে আমেরিকান কারি এওয়ার্ডসের প্রথম আসর। আগামী ২৪ মে ২০২৫ শনিবার কুইন্সের অভিজাত ভেন্যু টেরেস অব দ্য পার্কে আয়োজনটির সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বুধবার খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের উদ্যোগে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আমেরিকান কারি এওয়ার্ডসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মো. খলিলুর রহমান ও আকাশ রহমান। জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউসে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন হাসানুজ্জামান সাকী।
আয়োজকরা জানান, আমেরিকান কারি এওয়ার্ডস উপলক্ষে রন্ধন শিল্পীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ইতোমধ্যে হোম শেফদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে বাছাইকৃত ৫০ জন হোম শেফ অংশগ্রহণ করছেন। আগামী ১৮ মে রোববার ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতার মাধ্যমে বেস্ট হোম শেফ এওয়ার্ড প্রদান করা হবে। ‘এবার আপনিও হবেন শেফ’ স্লোগানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত মনোনীতদের একটি প্রাথমিক তালিকা প্রতিযোগিতার সম্মানিত বিচারকমন্ডলীকে দেওয়া হয়েছে।
বেস্ট হোম শেফ প্রতিযোগিতা ছাড়াও আরও ৮টি ক্যাটাগরিতে কারি এওয়ার্ডস প্রদান করা হবে। এজন্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আগ্রহীরা রেজিস্ট্রেশন করেছেন। ক্যাটাগরিগুলো হলো: বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট ফুড ব্লগার, বেস্ট এন্টারপ্রোনিউর, শেফ অব দ্য ইয়ার, পারসনালিটি অব দ্য ইয়ার, কারি লিজেন্ড এওয়ার্ড এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমেরিকান কারি এওয়ার্ডসে দেশ-বিদেশের বরেণ্য রন্ধনশিল্পীরা যোগ দিচ্ছেন। প্রতিযোগিতার বিচারকমন্ডলিরা হলেনÑ বিশ্বের অন্যতম জনপ্রিয় শেফ টনি করিম খান, ভারতের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ ও কালিনারি ফোরামের সদস্য ড. ইজ্জত হুসেন, মালয়েশিয়ান কালিনারি বিশেষজ্ঞ রসাহম বিন রুসলি, সৌদি আরবে ওয়ার্ল্ড কালিনারি অ্যাসোসিয়েশন (ডব্লিউএসি) এর সার্টিফাইড প্রশিক্ষক মনতাসির মাসউদ, বাহরাইনের বিখ্যাত কালিনারি বিশেষজ্ঞ ও হসপিটালিটি কনসালটেন্ট সিলভারস্টার রোজারিও, জর্ডানের পেশাদার কালিনারি বিশেষজ্ঞ মাহমুদ ইয়াসিন, ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ব্যবসায়ী অলি খান এমবিই, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব রাহিমা সুলতানা রীতা, আন্তর্জাতিক রন্ধনশিল্পী, রান্নার সৃজনশীল উদ্ভাবক ও লেখক শাহেদা ইয়াসমিন, কালিনারী বিশেষজ্ঞ মেরীনা খন্দকার এবং কালিনারী বিশেষজ্ঞ লবি রহমান।
আকাশ রহমান বলেন, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো হলেও আয়োজনটিকে আন্তর্জাতিকমানের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি, সবার অংশগ্রহণে ভিন্নধারার জমকালো একটি আয়োজন আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। সংবাদ সম্মেলনে অমেরিকান কারি এওয়ার্ডসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন হোম শেফ প্রতিযোগিতার সমন্বয়ক সাদিয়া খন্দকার।
‘কারি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের পোষ্টারে বিপ্লব চক্রবর্তী ও প্রিয়ানী ভানী পান্ডিত নামের ২ জন শিল্পীর নাম দেখা যাচ্ছে। তারা কারা ও কোন দেশের নাগরিক জানতে চাইলে খলিলুর রহমান বলেন, তারা ২ জনই ভারতীয়। বাংলাদেশি কোন শিল্পী নেই কেন এ প্রশ্নের জবাবে তিনি আজকাল প্রতিনিধিকে বলেন, কাকে আনবো, আর কাকে বাদ দিব- এ বিচেনায় বাংলাদেশে কোন শিল্পীকে আমন্ত্রন জানানো হয়নি।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
