নাঈম টুটুল সংবর্ধিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ মে ২০২৫
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের ট্রাষ্টি সদস্য নির্বাচিত হওয়ায় নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসী রিয়েল এস্টেট ও মর্টগেজ ব্যাংকার, উদীয়মান তরুণ নেতা নাঈম টুটুলকে সংবর্ধিত করেছেন। এ উপলক্ষ্যে শনিবার (১০ মে) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনের ম্যাকডোনাল্ড এভিনিউস্থ রাঁধুনী রেস্তরায় বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনাড়ম্বর অথচ ব্যতিক্রমী এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে প্রবাসী বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছায় নাঈম টুটুলকে সংবর্ধিত করেন ।
উল্লেখ্য, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি’র নেতৃবৃন্দ বিগত সকল বছরের রেকর্ড ভেঙে এবারই প্রথম নতুন এবং পুরাতনের সমন্বয়ে গঠন করেছে ট্রাস্টি বোর্ড। অতি সম্প্রতি অনুষ্ঠিত সোসাইটির সভায় ১২ সদস্য বিশিষ্ট সোসাইটির ট্রাষ্টি বোর্ডে নাঈম টুটুল সর্ব কনিষ্ঠ ট্রাষ্টি সদস্য নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে সোসাইটির সভাপতিও ট্রাষ্টি বোর্ডের সদস্য।
বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সংবর্ধনা সভার আহবায়ক সালামত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী আলহাজ সোলায়মান ভূইয়া, সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য ডা. এনামুল হক ও আব্দুর রহিম হাওলাদার, বিশিষ্ট রাজনীতিক জসীম ভূইয়া ও লুৎফুল করীম, সোসাইটির কার্যকরী পরিষদ সদস্যহারুন চেয়ারম্যান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সালেহ আহমেদ মানিক, আতাউল হক মিলন, আব্দুল মন্নান, নজরুল ইসলাম, জিলানী, কামরুজ্জামান, গোলাম হোসেন, এটিএম রাসেল ভূঁইয়া, মোহাম্মদ কামরুজ্জামান, মহিউদ্দিন, শরীফ হোসাইন, ইঞ্জিনিয়ার আবুল খালেক, সেলিম হোসেন প্রমুখ।
এছাড়াও সভায় নোয়াখালী সমিতির আজীবন সদস্যদের মধ্য বক্তব্য রাখেন সংবর্ধনা সভা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন কচি ও প্রফেসর সৈয়দ আজাদ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ওমর ফারুক, সমন্বয়কারী সালেহ আহমেদ রুমেল, সদস্য সচিব মোহাম্মদ মহিন উদ্দীন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন ও মোহাম্মদ মাহমুদুল হাসান। সভা পরিচালনা করেন সোসাইটির কার্যকরী পরিষদ সদস্য জাহাঙ্গীর শহীদ সরোয়ার্দী।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নাঈম টুটুলের কর্মকান্ডের প্রশংসার পাশাপাশি সোসাইটির কর্মকর্তাদের উদ্যোগ সফল করতে নবনির্বাচিত ট্রাস্ট বোর্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নাঈম টুটুল বলেন, দুই যুগের বেশি সময় ধরে রিয়েল এস্টেট ও মর্টগেজ ব্যাংকার হিসেবে আমার ব্যবসায়িক জীবন হলেও বাংলাদেশ সোসাইটি ট্রাস্টের বোর্ডের সদস্য হওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রবীণদের অভিজ্ঞতা, নবীনদের তারুণ্যের উদ্দীপনার মাধ্যমে নতুন একটি মাইলফলক সৃষ্টি করে সোসাইটি তথা বাংলাদেশী কমিউনিটিকে আমি এগিয়ে যাবো।
তিনি বলেন, প্রবাসের দীর্ঘ ২৭ বছর জীবনের মধ্য আমার বেড়ে উঠা এই ব্রুকলীনে। এখনও ঘুম থেকে উঠলে এই জনপদের মানুষের মুখগুলো আমার চোখের সামনে ভেসে উঠে। আমি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রচন্ড ভালোবাসায় এই তরুণ বয়সে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছি। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি নোয়াখাইল্লা, আমি ব্রুকলীনের মানুষ এবং আমি বাংলাদেশী। মানুষের ভালোবাসা আমার মূল শক্তি।
তিনি বলেন, আজ সংবর্ধনার মাধ্যমে কমিউনিটির প্রচন্ড ভালোবাসায় সিক্ত হলেও আমি মনে করি আমার দায়িত্ব পালন শুরু হয়েছে এবং আমি আমার সর্বশক্তি উৎসর্গ করে ট্রাস্টি বোর্ডের দায়িত্ব পালনের মাধ্যমে সবার হৃদয়ে স্নেহের স্থানটি অক্ষুন্ন রাখবো। এই ভালোবাসা কখনো মলিন হতে দেবো না।
নাঈম টুটুল আবেগ আপ্লুত কন্ঠে বলেন, বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠার সময় আমার জন্ম হয়নি। কিন্তু কমিউনিটির ভালোবাসায় সোসাইটির ট্রাস্টি বোর্ডের প্রবীণ, অভিজ্ঞ ও সিনিয়র সদস্যদের মাঝে আমি সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছি। সোসাইটিতে আমার অভিজ্ঞতার কমতি থাকলেও আমার মধ্যে রয়েছে তারণ্য, রয়েছে দৃঢ়তা। সবচেয়ে বড় শক্তি হলো সবার স্নেহ এবং ভালোবাসা। এসব নিয়ে আমি শুধু এগিয়ে যাবো।
সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে মধ্যরাত বারোটা পর্যন্ত চলা সংবর্ধনা সভায় নাঈম টুটুলকে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। বৃহত্তর নোয়াখালীবাসীরবিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
