‘জেমিনি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৭ মে ২০২৫
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিউইয়র্কের বহুল পঠিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘জেমিনি’। এ উপলক্ষ্যে গত শুক্রবার, ৯ মে সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ-কে বিশেষ সন্মাননা প্রদানসহ সোসাইটির আরো কয়েকজন ট্রাষ্টি বোর্ড সদস্য, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও প্রবাসের জনপ্রিয় শিল্পী এবং মিউজিশিয়ানদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এবং সাবেক এমপি এম এম শাহীনকে সন্মাননা জানিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
বর্ণাঢ্য ও ব্যতিক্রমী এই অনুষ্ঠান পরিচালনা করেন সাপ্তাহিক জেমিনি সম্পাদক বেলাল আহমেদ। অনুষ্ঠানের অতিথিরা অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক এমপি এম এম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিপুল প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে যোগ দেন এবং উপভোগ করেন।
অনুষ্ঠানে অতিথি বক্তারা শত বাধা-বিপত্তি অতিক্রম করে দীর্ঘ ১০ বছরের পথ চলায় জেমিনি ম্যাগাজিন ও এর সম্পাদক বেলাল আহমেদের প্রশংসা করেন। পাশাপাশি বক্তারা নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষার মিডিয়াগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের সামর্থবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে যাদের হাতে ‘জেমিনি অ্যাওয়ার্ড-২০২৫’ তুলে দেয়া হয়েছে তারা হলেন: বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকম-লীর সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, খান’স টিউটিরিয়াল-এর চেয়ারপারসন নাইমা খান, ফোবানা ২০২৫-এর কনভেনর, বিশিষ্ট সংগঠক ও ফোবানার সাবেক মেম্বার সেক্রেটারী আবু জোবায়ের দারা, সোসাইটির ট্রাষ্টি ও কমিউনিটি বোর্ড মেম্বার কাজী সাখাওয়াত হোসেন আজম, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দীন সাগর, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি, সোসাইটির ট্রাষ্টি এবং কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি, সোসাইটির ট্রাষ্টি এবং কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক রাব্বি সৈয়দ, নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার-এর চিফ ফিনান্সিয়াল অফিসার এবং সাপ্তাহিক ইনকিলাব সম্পাদক জাহিদ আলম, নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার-এর লাইফ হেলথ ইনসুরেন্স এজেন্ট ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এর সার্জেন্ট ফুয়াদ হোসাইন, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এর সার্জেন্ট হুমাইয়ুন কবির এবং গ্যালাক্সী মিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও বদরুদ্দোজা সাগর এবং ইএসপিএন টেকনোলজির লীড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ সোহেল।
এছাড়াও সঙ্গীত শিল্পী হিসেবে যাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় তারা হলেন: রানো নেওয়াজ, শাহ মাহবুব, চন্দন চৌধুরী, কৃষ্ণা তিথী, অনিক রাজ ও সবিতা দাস এবং মিউজিশিয়ান শিল্পী হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ এম এম নেওয়াজ শরীফ, মোহাম্মদ শাহাদাত ওসমান, সৌরভ দাস, মোহাম্মদ সাইদুর রহমান ও মানিক আহমেদ।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
