যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ মে ২০২৪
গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যে ০৫ মে (রোববার) সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের তাঁবুগুলো ভেঙে দিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁবু ভেঙে দেওয়া এবং কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার মাত্র একদিনের মধ্যেই এই ঘটনা ঘটে।
রোববার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে লস অ্যাঞ্জেলেস পুলিশ ক্যাম্পাসে ঢোকে। এর পর ক্যাম্পাসে পুলিশের সঙ্গে যৌথভাবে বিক্ষোভকারীদের তাঁবুগুলো ভেঙে ফেলে তারা। পুলিশ বলেছে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে গেছেন।
যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভে বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছে যেন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। যুক্তরাষ্ট্রে নির্বাচনের বছরটিতে বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভের ঘটনা রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।
রাজনৈতিক চাপের মুখে গত বৃহস্পতিবার বাইডেন ক্যাম্পাসের বিক্ষোভ নিয়ে নীরবতা ভেঙেছেন। বলেছেন, মার্কিন নাগরিকদের বিক্ষোভ করার অধিকার আছে, তবে সহিংসতা ছড়ানোর অধিকার নেই। ইতিমধ্যে বিক্ষোভ ঠেকাতে নিউইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডাকা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয় ৫ মে (রোববার) অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০০ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী বিক্ষোভ করছেন। পুলিশের মোতায়েন করা ড্রোন বিক্ষোভকারীদের মাথার ওপর দিয়ে উড়ছিল। বক্তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে না জড়ানোর পরামর্শ দিয়েছেন।
অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি কমিটি নামের একটি সংগঠন। অ্যাডাম নামে এর এক সংগঠক বলেন, ফিলিস্তিনি শিক্ষার্থীরা বুঝতে পারছে যে আমেরিকান শিক্ষার্থীরা ফিলিস্তিনকে সমর্থন করে।তিনি বলেন, ফিলিস্তিনিদের রক্তের বিনিময়ে কোনো চুক্তি আমরা আর মেনে নেব না।
ইরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, সেখানকার পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত। বিক্ষোভকারী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। এদিকে পুলিশ বলেছে সপ্তাহান্তে নিউইয়র্ক এলাকায় ইহুদি উপাসনালয়গুলোতে অন্তত চারটি বোমা হামলার হুমকি এসেছে। তবে এসব হুমকির কোনোটিই বিশ্বাসযোগ্য বলে প্রমাণ মেলেনি।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, যারা আতঙ্ক আর ইহুদিবিদ্বেষের বীজ বপন করছে তাদের আমরা সহ্য করব না। ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য যারা দায়ী তাদের জবাবদিহির মুখোমুখি করতে হবে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
