যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬
সৌর ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) ‘ভার্নাল ইকুইনক্স’ বা বসন্তকালীন বিষুব অতিক্রান্ত হওয়ার মাধ্যমে উত্তর গোলার্ধে আনুষ্ঠানিকভাবে বসন্তের আগমন ঘটেছে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেকটিকাটের কনকনে শীত শেষে এখন সময় এসেছে গত কয়েক মাসের আবহাওয়ার খতিয়ান দেখার এবং এতে জলবায়ু পরিবর্তনের কোনো ভূমিকা ছিল কিনা- তা খতিয়ে দেখার।
এবারের শীতকাল কানেকটিকাটবাসীকে বেশ ভালোই হিমশিম খাইয়েছে। অঙ্গরাজ্যটির রাজধানী হার্টফোর্ড এলাকার গড় তাপমাত্রা এবং তুষারপাতের পরিসংখ্যান বলছে, এবারের শীতে এখানে গড় তাপমাত্রা ছিল ২৭.৯° ফারেনহাইট (গত বছর যা ছিল ৩২.৬°)। এটি ২০১৫ সালের পর এই অঞ্চলের শীতলতম শীত।
অন্যদিকে গত ২৩ মার্চ পর্যন্ত হার্টফোর্ডে ৫২.৭ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা ২০১৭ সালের পর সর্বোচ্চ। গত বছর এই সময়ে তুষারপাতের পরিমাণ ছিল মাত্র ২১.৭ ইঞ্চি।
এ প্রসঙ্গে অলাভজনক সংস্থা ‘ক্লাইমেট সেন্ট্রাল’-এর বিজ্ঞান বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. ক্রিস্টিনা ডাহল জানান, ‘আপনার যদি মনে হয়ে থাকে এবার খুব বেশি শীত পড়েছে, তবে আপনার ধারণা একদম সঠিক।’
জলবায়ু পরিবর্তন ও শীতের বৈপরীত্য
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বসন্ত, গ্রীষ্ম বা শরতের তুলনায় শীতকাল সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে। ১৯৭০ সালের তুলনায় এখানকার শীতকালীন গড় তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি বেড়ে গেছে। তবে ড. ডাহল ব্যাখ্যা করেন যে, জলবায়ু পরিবর্তনের অর্থ এই নয় যে আর কখনো তীব্র শীত পড়বে না। তবে ভবিষ্যতে এমন হাড়কাঁপানো শীত বা ভারী তুষারপাতের সম্ভাবনা ক্রমশ কমে আসছে।
এবারের শীতে কয়েক দফা তীব্র ‘আর্কটিক এয়ার’ বা মেরু অঞ্চলের শীতল বাতাস এই অঞ্চলে আছড়ে পড়েছে। বিজ্ঞানীদের মতে, এর পেছনে জেট স্ট্রিম-এর অস্থির আচরণ দায়ী হতে পারে।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে জেট স্ট্রিম আঁকাবাঁকা বা অনিয়মিত হয়ে পড়ছে, যা কখনো মেরু অঞ্চলের তীব্র ঠান্ডা বাতাসকে নিচে নামিয়ে আনছে, আবার কখনো অস্বাভাবিক উষ্ণতা বয়ে আনছে।
তবে ড. ডাহল জানান, এই তত্ত্বটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো বিতর্ক আছে। অনেকে একে দীর্ঘমেয়াদী প্রবণতা বা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব বলতে নারাজ।
যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের চিত্র
কানেকটিকাট বা পূর্ব উপকূলে যখন ‘দশ বছরে একবার’ আসার মতো শীত অনুভূত হয়েছে, তখন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। পশ্চিমের অনেক শহরে এবার রেকর্ড পরিমাণ উষ্ণতা দেখা গেছে, যেখানে শীতের আমেজ ছিল না বললেই চলে।
জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের গ্রহ যত উষ্ণ হচ্ছে, মেরু অঞ্চল থেকে আসা শীতল বাতাসের প্রবাহ আগের মতো (বিংশ শতাব্দীর শুরুর দিকের মতো) অতটা তীব্র থাকছে না। তুষারপাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়গুলো বেশি আর্দ্র হয়ে উঠছে, যার ফলে দু-তিনটি বড় ঝড়েই এবার মৌসুমি গড় তুষারপাতের চেয়ে বেশি তুষারপাত হয়েছে।
সূত্র: এনবিসি কানেকটিকাট
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
