যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সিদ্ধান্তে উচ্চশিক্ষায় ধ্বস
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩১ মে ২০২৫
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার দূতাবাসে স্থগিত করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণ নিয়ে চলমান ক্ষমতার লড়াইয়ের আরেকটি ধাপ। যদিও নীতি পরিবর্তন হতে পারে বা বাস্তবে এটি যতটা কঠিন মনে হচ্ছে, ততটা না-ও হতে পারে। তারপরেও এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সাফল্যগাথার ওপর আরেকটি আঘাত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বিগ্ন। অথচ বিদেশিদের কাছে সেবা বিক্রি কঠিন করে তোলা একেবারেই বেমানান। কিছু সমর্থক মনে করেন বিদেশি শিক্ষার্থীরা আমেরিকান শিক্ষার্থীদের আসন দখল করে নিচ্ছে। যা এক ধরনের ভুল ধারণা। প্রকৃতপক্ষে, উচ্চ টিউশন ফি দিয়ে বিদেশি শিক্ষার্থীরা স্থানীয়দের শিক্ষা ব্যয় অনেকাংশে বহন করে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের অন্যান্য প্রতিযোগীর তুলনায় বহুমুখী ও প্রতিভাবান শিক্ষার্থী আকর্ষণে এগিয়ে। এর ফলে প্রতিষ্ঠানগুলো আরও উদ্ভাবনী ও গতিশীল হয়। সেইসঙ্গে বিদেশি শিক্ষার্থীদের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ‘সফট পাওয়ার’ সারা বিশ্বে বিস্তৃত হয়।
কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কিছু সত্যতা রয়েছে। তারা ইহুদি বিরোধিতার বিষয়ে উদাসীন থেকেছে, রক্ষণশীল মতকে যথাযথ গুরুত্ব দেয়নি। তবে সেটি সমগ্র উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর এই আক্রমণাত্মক নীতির যৌক্তিকতা দেয় না। এই নীতির আওতায় দেখা যাচ্ছে: ‘ভুল’ মত প্রকাশের দায়ে বিদেশি শিক্ষার্থীদের বিতাড়ন, আবেদন প্রক্রিয়া স্থগিত, সরকারি গবেষণা তহবিল স্থগিত, এবং বিশ্ববিদ্যালয়ের তহবিলে নতুন কর আরোপের পরিকল্পনা।
ভাইস-প্রসিডেন্ট জেডি ভ্যান্স অতীতে ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা সংকোচনের সমালোচনা করেছেন। এখন তিনিই বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই ও মতের জন্য বিতাড়নের পক্ষে অবস্থান নিচ্ছেন। যা দ্বিচারিতা ছাড়া কিছু নয়। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই স্থান, যেখানে শিক্ষার্থীরা নতুন চিন্তা-ভাবনা অনুসন্ধান করে।
বিশ্ব প্রতিভা অর্জনের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সবসময়ই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ছিল। এর ফলে বিজ্ঞান, ব্যবসা ও শিল্পে দেশটি লাভবান হয়েছে। ট্রাম্প প্রশাসনের বর্তমান নীতিগুলো এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দেবে। যেসব বিদেশি মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়ার সামর্থ রাখে, তাদের সামনে বিকল্প রয়েছে। কে চায় এমন দেশে পড়তে যেতে, যেখানে রাষ্ট্রপ্রধানই আপনাকে অপছন্দ করে, যেখানে যেকোনো সময় আপনার ভিসা বাতিল হতে পারে, আপনার বার্তালাপ নজরদারির আওতায় থাকবে এবং আপনি চাকরি নাও পেতে পারেন?
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
