যুক্তরাষ্ট্রে একের পর এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রে ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত একের পর এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে হঠাৎই দানা বেঁধেছে রহস্য। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে । চলতি বছরে এ ধরনের চতুর্থ ঘটনা এটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৯ বছর বয়সী শ্রেয়াস রেড্ডি বেনিগার ওহিওর লিন্ডার স্কুল অব বিজনেসের ছাত্র ছিলেন। শ্রেয়াসের বাবা-মা হায়দ্রাবাদে থাকলেও তিনি ছিলেন আমেরিকান পাসপোর্টধারী।
শ্রেয়াশের মৃত্যুর সঙ্গে এখন পর্যন্ত সন্দেহজনক বা ঘৃণামূলক অপরাধের (হেট ক্রাইম) সংযোগ খুঁজে পায়নি কর্তৃপক্ষ।
তার মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নিউইয়র্কের ভারতীয় মিশন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট বলেছে, ওহিওতে ভারতীয় বংশোদ্ভূত ছাত্র শ্রেয়াস রেড্ডি বেনিগারের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। তবে এ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কনস্যুলেটের যোগাযোগ রয়েছে এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এর আগে, গত সোমবার নীল আচার্য নামে পারডু ইউনিভার্সিটির এক ভারতীয় ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি আগেরদিন থেকে নিখোঁজ ছিলেন। পরে ইউনিভার্সিটির ক্যাম্পাসে তার মরদেহ পাওয়া যায়।
নীলের মা গত রোববার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছিলেন, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে সবশেষ একজন উবারচালক ক্যাম্পাসে নামিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন নীল আচার্য। তাকে খুঁজে পেতে সবার কাছে সাহায্য চেয়েছিলেন তার মা গৌরি। এর কয়েক ঘণ্টা পরে ওই শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করা হয়।
তার আগে, গত ১৬ জানুয়ারি জর্জিয়ার লিথোনিয়ায় বিবেক সাইনি নামে এক ভারতীয় শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তিনি হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা ছিলেন।
বিবেক লিথোনিয়াতে এমবিএ পড়ছিলেন এবং একটি দোকানে খণ্ডকালীন কাজ করতেন। ওই দোকানে জুলিয়ান ফকনার নামে একজন গৃহহীন ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়েছিল। বিবেক সাইনি লোকটিকে চিপস, পানি, এমনকি একটি জ্যাকেটও দিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু ঘটনার দিন ২৫ বছর বয়সী ভারতীয় এ তরুণ ফকনারকে বিনামূল্যে খাবার দিতে অস্বীকার করেন এবং এর জেরেই হামলার ঘটনাটি ঘটে।
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে আকুল ধাওয়ান নামে আরও এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়। তাকে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-চ্যাম্পেইনের বাইরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
আকুল নিখোঁজ হওয়ার পরে তার বাবা-মা ইউনিভার্সিটি পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন। আকুলের বাবা ইশ ধাওয়ান বলেন, একটি ছেলে এক ব্লকেরও কম, মাত্র এক মিনিটের দূরত্বে বসে থাকতে থাকতে ঠান্ডায় জমে মারা গেলো। অথচ তাকে খুঁজে পাওয়া গেলো না। এটি অদ্ভুত।
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
