`যুক্তরাষ্ট্র যে উদাহরণ সৃষ্টি করল তার পরিণতি অনেকেই ভোগ করতে হবে
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ তার দেশের একটি নিয়মিত সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দিয়ে আমেরিকা যে অন্যায় করেছে তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্পর্কে আমেরিকার ওই পদক্ষেপ সম্পর্কে জানাতে বুধবার বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে চিঠি পাঠান। চিঠিতে তিনি বলেন, একটি নিয়মিত সেনাবাহিনীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আমেরিকা যে বিপজ্জনক উদাহরণ সৃষ্টি করল পরবর্তীতে তার পরিণতি বিশ্বের আরো বহু দেশকে ভোগ করতে হতে পারে। চিঠিতে তিনি আরো বলেন, এর মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে, আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সর্বশেষ একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর একটি অংশকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করে প্রমাণ করেছেন, তিনি কেবল একটি দেশের জন্য হুমকি নয় বরং সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব কর্মকাণ্ড এমন এক স্বেচ্ছাচারী আচরণ যা অত্যন্ত বিপজ্জনক। এ ব্যাপারে নীরবতা সারা বিশ্বের জন্য খারাপ উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে এর পরিণতি সব দেশকেই ভোগ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প নানা উপায়ে বিভিন্ন স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এ ব্যাপারে ইরান ও ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কথা উল্লেখ করা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করায় রাশিয়া ও তুরস্কসহ আরো অনেক দেশ এর বিরোধিতা করেছে।
চীনা দৈনিক গ্লোবাল টাইমস আইআরজিসির বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছে, তথাকথিত সন্ত্রাসবাদকে ব্যবহার করে আমেরিকা শত্রু কিংবা বিরোধী দেশগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের এসব পদক্ষেপ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানোয় এর বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেয়া সব দেশের জন্য জরুরি হয়ে পড়েছে।
মার্কিন সরকারের আন্তর্জাতিক রীতিনীতি বিরোধী কর্মকাণ্ড শুধু ইরান ইস্যুতেই সীমাবদ্ধ নয়। এ কারণে সব দেশের সতর্ক হওয়া জরুরি।
মার্কিন রাজনৈতিক বিশ্লেষক মাইলস হানিগ মার্কিন প্রেসিডেন্টের স্বেচ্ছাচারী নীতিকে জাতিসংঘের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেছেন, এ পদক্ষেপ বিশ্বে যুদ্ধ উন্মাদনা বাড়িয়ে দিতে পারে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত গোলাম আলী খোশরো বলেছেন, মার্কিন এ স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
