যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাক্ষ্য দিলেন বিচারক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ফরিদপুরে ডাকাতির অভিযোগে দায়ের করা দুটি মামলার শুনানিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাক্ষ্য দিয়েছেন বিচারক হারুন অর রশিদ। রোববার এই সাক্ষ্য গ্রহণ করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক শিহাবুল ইসলাম।
হারুন অর রশিদ ২০০৯-২০১০ সালে ফরিদপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি নগরকান্দা ও মধুখালী থানার দুটি ডাকাতির মামলায় ১৬৪ ধারায় দুই আসামির জবানবন্দি নথিভুক্ত করেন। ওই দুই আসামির আইনজীবীরা অভিযোগ করেছিলেন, পুলিশ মারধরের ভয়ভীতি দেখিয়ে জবানবন্দি আদায় করেছে এবং তা বিধি মোতাবেক হয়নি। তাঁদের মক্কেলরা ডাকাতির সঙ্গে জড়িত নন।
বিচারক হারুন অর রশিদ বর্তমানে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছেন। বর্তমানে ওই মামলা দুটি ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় শিহাবুল ইসলামের আদালতে চলমান রয়েছে।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সানোয়ার হোসেন বলেন, আসামিপক্ষের দুই আইনজীবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জবানবন্দি গ্রহণকারী বিচারকের সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হারুন অর রশিদ বিদেশে রয়েছেন। কীভাবে তাঁর সাক্ষ্য নেওয়া যায়, সে জন্য আইন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। মন্ত্রণালয় থেকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করে ভার্চ্যুয়ালি সাক্ষ্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সানোয়ার হোসেন আরও বলেন, হারুন অর রশিদ দেশে ফিরে এসে আদালতে সাক্ষ্য দিতে হলে আরও দুই থেকে তিন বছর সময় বেশি লাগত। এতে মামলার দীর্ঘসূত্রতার সৃষ্টি হতো। তাঁর জানামতে, অন্য কোনো মামলায় বিদেশে অবস্থানকারী ব্যক্তির সাক্ষ্য ভার্চ্যুয়ালি নেওয়ার ঘটনা দেশে এই প্রথম।
এ প্রেক্ষাপটে আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতে হারুন অর রশিদের সাক্ষ্য নেওয়া হয়। এ সময় আসামিপক্ষের দুই আইনজীবী বলেন, ‘আপনি (বিচারক হারুন অর রশিদ) স্বীকার করেন বা না করেন, আমাদের আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে মারধরের ভয় দেখিয়ে অসত্য তথ্য প্রদান করিয়েছে বা এ তথ্য স্বেচ্ছাপ্রণোদিত এবং সত্য নয়, যা বিধিমোতাবেক হয়নি।’
উত্তরে হারুন অর রশিদ বলেন, ‘প্রত্যেক আসামিকেই দুজন কনস্টেবলসহ আমার কাছে আনা হয়। তাঁদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না। মানসিকভাবে তাঁরা বিমর্ষ ছিলেন বলে মনে হয়নি। তাঁরা স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দি পড়িয়ে শুনিয়ে পরে স্বাক্ষর নেওয়া হয়েছে।’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
