যুক্তরাষ্ট্র-এশিয়া রুটে উড়োজাহাজ ভাড়া বেড়েছে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪
কভিডকালে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর গত বছর যুক্তরাষ্ট্র থেকে চীন ও জাপানে উড়োজাহাজ ভাড়া প্রায় ৩০ শতাংশ বেড়েছে। মহামারী-পরবর্তী সময় ভ্রমণকারীরা এশিয়ার পর্যটন গন্তব্যগুলো ভ্রমণের জন্য বেছে নিচ্ছে। খবর নিক্কেই এশিয়া।
নিক্কেই ও যুক্তরাজ্যের এভিয়েশন ইনফরমেশন কোম্পানি সিরিয়ামের এক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও জাপানের নারিতা, হানেদা ও কানসাই বিমানবন্দরের মধ্যে ২৯টি রুটের ভাড়া ২০২৩ সালে ২০-৫০ শতাংশ বেড়েছে।
যুক্তরাজ্যের এভিয়েশন ইনফরমেশন কোম্পানি সিরিয়াম ও নিক্কেই এশিয়ার যৌথ গবেষণা জরিপে দেখা গেছে, ২০২২ সালে ৭ শতাংশ বৃদ্ধির তুলনায় ২০২৩ সালে ২৫ শতাংশ গড় বৃদ্ধি পেয়েছে।
ইউনাইটেড এয়ারলাইনসের হাব এয়ারপোর্টে হওয়ায় দেশের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের আকৃষ্ট করেছে। এ কারণে ডেনভার, কলোরাডো থেকে নারিতা পর্যন্ত ফ্লাইট ভাড়া ৪৬ শতাংশ বেড়েছে।
গবেষণাটি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রধান এয়ারপোর্টগুলো থেকে জনপ্রিয় বিদেশী পর্যটন গন্তব্যগুলোয় ইকোনমি ক্লাসের ভাড়া বাড়ার ওপর কাজ করেছে। সর্বোচ্চ মূল্যবৃদ্ধির শীর্ষ ২০০টি রুটের মধ্যে ৮০টি ছিল জাপান ও চীনের।
যুক্তরাষ্ট্র ও চীন বা হংকংয়ের মধ্যে ৫১টি রুটের ফ্লাইট ভাড়া গড়ে ৩১ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে ভ্রমণকারীদের জন্য কভিড নিষেধাজ্ঞা তুলে নেয়ার কারণে এ পরিবর্তন দেখা গেছে।
২০২২ সালে কভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব ও এশিয়ায় ভ্রমণে কঠোর বিধিনিষেধ থাকলেও ২০২৩ সালে এশিয়ার জন্য মার্কিন ফ্লাইটগুলোর জোরালো চাহিদা দেখা গেছে। জানুয়ারি-অক্টোবরের মধ্যে ৮ কোটি ১০ লাখের বেশি মার্কিন নাগরিক বিদেশ ভ্রমণ করেছেন, যাদের মধ্যে এশিয়ায় যাওয়ার হার প্রায় ১৪০ শতাংশ বেড়েছে।
মহামারী সময়ে ব্যাপক পরিমাণে উড়োজাহাজ বিক্রি করে দেয়ার কারণে এয়ারলাইনসগুলো এখন পর্যন্ত প্রাক-মহামারী স্তরে ফিরে যেতে হিমশিম খাচ্ছে। বড় উড়োজাহাজের ক্রয়াদেশ পেলেও কর্মী ঘাটতি ও সরবরাহ চেইনে বাধার মুখে পড়েছে বোয়িং ও এয়ারবাস।
২০১৯ সালের একই সময়ের তুলনায় ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র-চীন রুটে প্রস্তাবিত ফ্লাইটের আসনের সংখ্যা ৮৪ শতাংশ কমেছে। একইভাবে যুক্তরাষ্ট্র-জাপান রুটে ফ্লাইটের আসন সংখ্যা কমেছে ১৩ শতাংশ। ভ্রমণকারীরা অদূর ভবিষ্যতে অব্যাহত উচ্চ উড়োজাহাজ ভাড়া আশা করতে পারেন।
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
