যত্রতত্র সর্বনাশা জুয়ার আসর
প্রকাশিত: ২১ মে ২০২৫
রাজধানীতে জুয়ার বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। যাত্রীছাউনি, চায়ের দোকান, ফুটওভার ব্রিজের ওপর কিংবা ফ্লাইওভারের নিচে সবখানে চলছে জুয়া। লুডু, পামিং, হাতের স্মার্টফোন ব্যবহার করে নানা উপায়ে জুয়ার আসরে বসে বাজি ধরা হচ্ছে লাখ লাখ টাকা। বেটিং সাইটে বিভিন্ন খেলার ওপর বাজি ধরা ছাড়াও অনলাইনে লুডুসহ বিভিন্ন গেম খেলেও অর্থকড়ি খোয়াচ্ছে অসংখ্য মানুষ।রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন দৃশ্য। মগবাজার হাতিরঝিলে দেখা যায় এক ব্যক্তি পামিংয়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে পথচারীদের অর্থ। মগবাজার মোড়ে রাসেল নামে এক রিকশাচালককে কাঁদতে দেখা যায়। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জুয়ার লোভে পড়ে আজ ৫০০ টাকা খুইয়েছি। যা আয় করেছি পুরোটাই চলে গেছে। কোথায় খেলা হচ্ছে জানতে চাইলে তিনি দেখিয়ে দেন। হাতিরঝিল মগবাজার অংশের রেললাইনের পাশে চলছিল জুয়ার আসর। সেখানে প্রতিবেদক যেতেই তাকে ঘিরে ধরে উঠতি বয়সি কিছু তরুণ। পাশেই চায়ের দোকানে বিক্রেতা রফিক জানান, এখানে প্রতিদিনই এমন আসর বসে। কেউ বাধা দিলে উল্টো চক্রের অন্যরা এসে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সাধারণ মানুষের কিছু করার থাকে না। পাড়া-মহল্লায় তরুণ থেকে দরিদ্র রিকশাচালক, ধনীর দুলাল কেউ বাদ যাচ্ছে না এই নেশা থেকে। পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এমন অভিযোগে সিআইডি সাইবার সেন্টারের সাবেক বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, এখানে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে।
১৮৬৭ সালের আইনের ওপর নির্ভর করতে হচ্ছে আমাদের। ১৫৮ বছরের এই পুরোনো আইনে সকালে আটক করলে বিকালে জামিন পেয়ে যায় আসামি। জুয়াতে যে শাস্তির বিধান রয়েছে তা খুবই সামান্য। চলমান আইনে জুয়া খেললে ২০০ টাকা জরিমানা আর দুই মাসের জেলের বিধান রয়েছে। আমরা ৩০ ধারায় বহির্ভূত ই-ট্রানজেকশনে মামলা নিতে পারতাম। বর্তমানে এই আইনে মামলা নেওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। জুয়া ও অনলাইন বেটিং ঠেকাতে সময়োপযোগী আইন দরকার। ১৫৮ বছর আগের জরিমানা ২০০ টাকা আর ২০২৫ সালে এসেও ২০০ টাকাই রয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, দেশের জুয়াড়িদের মধ্যে উঠতি বয়সি তরুণরাই বেশি। এ ছাড়াও মধ্যবয়স্ক থেকে বৃদ্ধ, শিক্ষিত-নিরক্ষর সবাই জড়িয়েছেন অনলাইন জুয়ার জালে।
ভুক্তভোগীরা সর্বস্বান্ত হলেও জুয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন এলাকার আয়োজক চক্রগুলো। গুলিস্তান, মতিঝিল, নিকেতন, চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক, নিকুঞ্জ, উত্তরা, রূপনগর, খিলগাঁও, লালবাগ, হাজারীবাগ, বাড্ডায় বিভিন্ন স্থানে প্রকাশ্যেই দেখা যায় জুয়ার আসর। এসব আসরে তালিকাভুক্ত সন্ত্রাসী থেকে শুরু করে ছিনতাইকারী, ছিঁচকে চোর, পকেটমার, মলমপার্টির সদস্য এমন কি দিনমজুররাও অংশ নেয়। ওয়ান-টেন, ওয়ান-এইট, তিন তাস, নয় তাস, কাটাকাটি, নিপুণ, চড়াচড়ি, ডায়েস, চরকি রেমিসহ নানা নামের জুয়ার লোভ সামলাতে না পেরে অনেকেই পথে বসছেন। এতে পারিবারিক অশান্তিসহ সামাজিক নানা অসঙ্গতি বাড়ছে।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
