মোদির শপথ গ্রহণ হতে পারে ৩০ মে
প্রকাশিত: ২৫ মে ২০১৯
সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ মে দ্বিতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। ৬৮ বছর বয়সী মোদি হবেন দেশটির ১৫ তম প্রধানমন্ত্রী। ওইদিন রাষ্ট্রপতি ভবনে বিকাল ৪টার পর হতে পারে শপথগ্রহণ অনুষ্ঠান। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদি ছাড়াও আরও বেশ কিছু মন্ত্রী শপথ নিতে পারেন।
যদিও মোদির শপথ গ্রহণ নিয়ে সরকারি ভাবে বিজেপির তরফে কিছুই ঘোষণা করা হয়নি। খুব শিগগির দলের তরফে শপথের দিন ঘোষণা হতে পারে। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্র ও দলের একটি পক্ষ থেকে এই খবর জানা গেছে।
এদিকে শুক্রবার বিকালেই সাউথ ব্লকে ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে শেষ বৈঠকে বসেন মোদি। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল সদস্যরাই উপস্থিতিতেই বর্তমান ১৬ তম লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়।
পরে সেটিকে প্রস্তাব আকারে পেশ করা হয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। বৈঠক শেষেই রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন মোদি। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব পেশের পাশাপাশি বর্তমান মন্ত্রিসভার সদস্যদের ইস্তফা পত্র তুলে দেন। প্রধানমন্ত্রী হিসাবে নিজের ইস্তফা পত্রও তুলে দেন মোদি। রাষ্ট্রপতি তা গ্রহণও করেন এবং নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত কার্যভার চালিয়ে যাওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি।
এদিনের ক্যাবিনেট বৈঠকে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার আয়তন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সূত্রে খবর নতুন মন্ত্রিসভায় মোদির বিশ্বস্ত সেনাপতি বিজেপি সভাপতি অমিত শাহকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
বাংলায় একলাফে ১৮ আসনে জয়ের পর এরাজ্য থেকেও একাধিক ব্যক্তিকে মন্ত্রিসভায় আনা হতে পারে বলে খবর। তবে মন্ত্রিসভার ‘বিগ-৪’ অর্থাৎ স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষা-এই চার মন্ত্রণালয়ের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি। শারীরিক অসুস্থতার কারণে এবার অব্যাহতি দেওয়া হতে পারে অরুন জেটলি ও সুষমা স্বরাজকে। এই কারণেই চলতি নির্বাচনে লড়াইয়ের ময়দানে দেখা যায়নি তাদের।
অন্যদিকে রাহুল গান্ধীকে হারানোর পুরস্কার পেতে পারেন স্মৃতি ইরানি। বস্ত্র মন্ত্রণালয় থেকে তাকে দেওয়া হতে পারে আরও কোন গুরুত্বপূর্ণ দফতর। শপথ নেওয়ার আগে আগামী ২৯ মে গুজরাটে গিয়ে মা হীরাবেন-এর সাথে সাক্ষাত করবেন মোদি, মায়ের কাছ থেকে আর্শীবাদ নেবেন ছেলে। এর আগে ২৮ মে বারাণসীতে সফর করবেন মোদি। সেখানে একটি বিশাল বিজয় মিছিলও করতে পারেন তিনি।
দলের তরফে নতুন সরকারের শপথ গ্রহণের দিন নিয়ে কিছু বলা না হলেও জোর তৎপরতা শুরু হয়েছে। ২০১৪ সালের মে মাসে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক ভুক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিরা। ভারতের বার্তা ছিল ‘প্রতিবেশি আগে’। কিন্তু এবার কি তেমন ছবি দেখা যাবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর এখনও পর্যন্ত তেমন কোন পরিকল্পনা নেওয়া হয় নি। তবে একটি সূত্র বলছে চলতি মাসের গোড়াতেই দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। সেখানেই প্রতিবেশি দেশগুলির প্রধানদের আমন্ত্রণ জানানো হবে কি না? অন্য কোন বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ করা হবে কি না? তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
