মেঘলা দিনের স্পেশাল নানা পদের খিচুড়ি
প্রকাশিত: ৪ মে ২০১৯
থেমে থেমেই চলছে বৃষ্টি। এমন সময় দুপুর বা রাতে খাবার কথা চিন্তা করলে সবার মাথায় শুধু একটা খাবারের কথাই মাথায় ঘুরতে থাকে। সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। তবে আমাদের দেশে খিচুড়ি নিয়ে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে পছন্দের বিষয়। অনেকে অনেক রকম খিছুড়ি খেতে পছন্দ করেন। কেউ ভুনা খিচুড়ি, কেউ মুরগী খিচুড়ি, কেউ সবজি খিচুড়ি, কেউ ডিম খিচুড়ি, কেউ আবার পাতলা খিছুরি খেতে পছন্দ করেন। কিন্তু সবাই আবার সব রকম করে রান্না করতে পারেন না। আজ তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ছয় পদের খিচুড়ির রেসিপি। আসুন তাহলে জেনে নেই খিচুড়ির রেসিপিগুলো।
%20.jpg?1556948320561)
১. গরুর মাংসের ভুনা খিচুরির রেসিপি
উপকরণ
গরুর মাংস এক কেজি
আদাবাটা এক টেবিল-চামচ
পোলাওয়ের চাল চার কাপ
রসুনবাটা দুই চা-চামচ
মুগ ডাল এক কাপ
মসুর ডাল এক কাপ
পেঁয়াজবাটা চার টেবিল-চামচ
গরমমসলার গুঁড়া দুই চা-চামচ
ধনেবাটা এক চা-চামচ
এলাচ চারটি
পানি ১০ কাপ
দারুচিনি চার-পাঁচটি
কাঁচামরিচ ছয়-সাতটি
লবণ স্বাদ মতো
তেল পরিমাণ মতো
প্রণালি:
চাল ও ডাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। মাংসে তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখাতে হবে।
হাঁড়িতে তেল গরম করে মসলা মাখানো মাংস দিয়ে দিন। ভালোমতো কষিয়ে তিন কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।
মসলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মসলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ১০ কাপ পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে আসলে কাঁচামরিচ ও মাংস দিয়ে নেড়ে রাখুন।
সালাদ বা আচার দিয়ে পরিবেশন করুন।
.jpg?1556948342529)
২. নারিকেলের দুধে মুরগির ভুনা খিচুড়ি
উপকরণ:
পোলাওর চাল-১ কাপ
মুগ ডাল-১ কাপ
মুরগির মাংস-১/২ কেজি
আলু কিউব-৯/১০ টুকরা
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
কাচামরিচ ফালি-১০ টি
এলাচ-৩/৪ টি
দারচিনি-২ টুকরা
লবঙ্গ-৩/৪ টি
তেজপাতা-১ টি
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
নারিকেল দুধ-১ কাপ
চিনি- ১/২ চা চামচ
ঘি- ৩ টেবিল চামচ
লবণ- পরিমাণ মত
পানি-৩ কাপ
তৈল- ১/২ কাপ
প্রণালি:
মুরগি কেটে ৮ টুকরা করে ধুয়ে নিন। চাল ও ডাল ধুয়ে পানি ঝড়িয়ে নিবেন।
কড়াইয়ে তৈল গরম করে তেজপাতা ও গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি বেরেস্তা করে বাটা মসলা, গুঁড়া মসলা, লবণ সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।
মুরগির মাংস দিয়ে কষিয়ে পানি দিয়ে ২০ মিনিট রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তৈল উঠলে মুরগির মাংসগুলো তুলে নিন।
চাল ডাল ও আলু দিয়ে ৫ মিনিট ভেজে নিন।
নারিকেল দুধ ও পানি দিয়ে ফুটে উঠলে কাচামরিচ ও চিনি দিয়ে ঢেকে দিন।
পানি কমে আসলে মুরগির মাংস দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে দমে ১০ মিনিট রাখুন।
নামানোর আগে উপরে ঘি ছড়িয়ে দিন।
সালাদ, ভর্তা ও আমের আচার দিয়ে মুরগির ভুনা খিচুড়ি সাজিয়ে পরিবেশন করুন।
.jpg?1556948365191)
৩. সবজি খিচুড়ি
উপকরণ:
পোলাও চাল- ১ কাপ
মিক্স সবজি ( গাজর, আলু, বরবটি, টমেটো, পেঁপে টুকরা )
পেঁয়াজ কুঁচি
আদা এবং রসুন- ২ টেবিল চামচ
হলুদ, মরিচ, এবং ধনিয়া গুঁড়া মিলে ২ চা চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
কয়েকটা এলাচি, দারচিনি, তেজপাতা
আস্ত জয়েত্রী ২ -৩ টুকরা
লবণ স্বাদমতো
ধনিয়া পাতা কুঁচি
তেল- ২ টেবিল চামচ
অল্প মাখন
প্রণালি:
হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি লাল করে ভেজে নিন। এবার একে একে আদা রসুন ২ টেবিল চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিলে ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা, আস্ত জয়েত্রী ২ -৩ টুকরা, লবণ স্বাদমতো দিয়ে মশলাটা কষিয়ে এতে চাল আর সবজি দিয়ে দিন। নাড়াচাড়া করে ২ কাপ গরম পানি দিয়ে রান্না করুন ২০ মিনিট। পানির আন্দাজটা কম বেশি হতে পারে। একটু দেখে দিবেন।
নামানোর আগে ধনিয়া পাতা কুঁচি দিন। একটু খানি গরম মাখন ছিটিয়ে দিন। পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। টুকরা করা লেবুর পিস দিয়ে সাজিয়ে গরম গরম ডিম ভাজির সাথে পরিবেশন করুন এই হালকা মশলার সবজি খিচুড়ি।
%20.jpg?1556948385865)
৪. পাতলা খিঁচুড়ি
উপকরনঃ
বাসমতি চাল – ১ ১/২ কাপ।
মুগডাল – ১/২ কাপ।
মুসরডাল – ১/২ কাপ।
মরিচ গুড়া – ১ চা. চামচ।
হলুদ গুড়া – ১ চা. চামচ।
আদা পেস্ট – ১ চা. চামচ।
রসুন পেস্ট – ১/২ চা. চামচ।
জিরার গুড়া – ১ চা. চামচ।
পিঁয়াজ কুচি – ১ কাপ।
রসুন কুচি – ১ চা. চামচ।
দারুচিনি – ১ টা স্টিক।
এলাচ – ৩/৪ টা।
তেজপাতা – ২ টা।
কাঁচামরিচ – ৫/৬ টা।
ঘি – ১ টে. চামচ।
তেল – ৩ টে. চামচ।
লবন – পরিমান মতো।
প্রণালি:
প্রথমে মুগডাল ভেজে, ডালে চালে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এবার একটা প্যানে তেল দিয়ে গরম হলে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু নেড়ে ১/২ কাপ পিঁয়াজ কুচি দিয়ে দিন, পিঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলে একে একে সব মসলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবেন।
তারপর ধুয়ে রাখা চাল ডাল দিয়ে আরও ৩/৪ মিনিট কষিয়ে ৭/৮ কাপ পানি আর পরিমান মতো লবন দিয়ে ঢেকে জ্বাল দাও (পানি লাগলে পরে আবার এড করে দেবে)। চাল- ডাল নরম হয়ে পানি শুকিয়ে এলে হ্যান্ড ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নেবেন, অথবা ঘুটনি দিয়ে ঘুটে নেবে্ন। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিন।
তারপর আরেকটা প্যানে তেল দিয়ে গরম হলে, রসুন কুচি আর বাকি পিঁয়াজ কুচিগুলো ভেজে নিন, এবার খিঁচুড়িটাকে ফোঁড়ন দিয়ে লবণ দেখে উপরে ঘি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন দারুন মজার, পাতলা খিঁচুড়ি।
.jpg?1556948405421)
৫. পাঁচ মিশালি ডালের খিচুড়ি
উপকরণ
চাল দেড় কাপ,
মসুর ডাল সিকি কাপ,
ভাজা মুগ ডাল সিকি কাপ,
ভাজা মাষকলাই ডাল সিকি কাপ,
কাঁচা মরিচ ফালি ৫-৬টি বা পরিমাণমতো,
গোটা কাঁচা মরিচ ৭/৮টি,
আস্ত রসুনের কোয়া ৮-১০টি,
আদাবাটা ২ চা চামচ,
হলুদ গুঁড়া ১ চা চামচ,
শুকনা মরিচ গুঁড়া আধ চা চামচ,
তেজপাতা ৪টি,
দারচিনি ৪ টুকরা,
লবণ পরিমাণম তো,
তেল ৪ টেবিল চামচ,
ঘি ২ টেবিল চামচ,
গরম পানি ১২ কাপ,
বেরেস্তা ৩ টেবিল চামচ।
প্রণালি:
প্রথমে চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। এবার ঘি, বেরেস্তা, আস্ত কাঁচা মরিচ বাদে বড় হাঁড়িতে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গরম পানি দিয়ে রান্না করে নিন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে হাঁড়ির তলায় না লাগে। খিচুড়ির পানি কমে এলে ঘি, কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলা বন্ধ করে দিন।
ব্যাস হয়ে গেল পাঁচ মিশালি ডালের খিচুড়ি, এবার ঝোল মাংস, পুদিনা মাংস, আচার মাংস, আচার বেগুন দিয়ে গরম গরম পরিবেশন করুন।
.jpg?1556948422336)
৬. ডিমের খিচুড়ি
উপকরণ:
পোলাওয়ের চাল ৩ কাপ,
আলু ২টি (কিউব করে কাটা),
গাজর ১টি (কিউব করে কাটা),
মটরশুঁটি ও তেল ১ কাপ করে;
মসুর ডাল দেড় কাপ,
ফুলকপি ছোট ১টি, পেঁপে কিউব আধা কাপ, পটোল কিউব ১ কাপ,
ডিম ৪টি ফেটানো,
গরমমসলা, লবণ পরিমাণ মতো;
ঘি ২ টেবিল চামচ,
আদা বাটা, পেঁয়াজ ১ টেবিল চামচ করে;
রসুন বাটা ১ চা-চামচ,
কাঁচামরিচ ৮টি,
পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ,
পানি ৮ কাপ গরম।
প্রণালি:
আলু গাজর পেঁপে পটোলের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ভাপ দিয়ে নামান। ফুলকপি মটরশুঁটি অল্প একটু ভাপ দিয়ে আলাদা নামান। এখন হাঁড়িতে তেল দিয়ে সবজিগুলো তেলের মধ্যে হালকা ভেজে তুলুন। তেলের মধ্যে ঘি দিয়ে গরম করে গরমমসলা দিয়ে নেড়ে চাল দিয়ে কষান। চাল ঝরঝরা হয়ে গেলে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি দিয়ে নেড়ে আগুনের আঁচ কমিয়ে দিন এবং হাঁড়ির নিচে একটি মোটা তাওয়া দিন, যেন পুড়ে না যায়। হাঁড়ি ঢেকে দিন এবং হালকা আঁচে রাখুন। কিছুক্ষণ পর ফেটানো ডিম দিয়ে ওপর-নিচ করে নেড়ে দিন এবং আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। পানি শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে ওপরে বেরেস্তা দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
