মিয়ানমারে পুলিশ স্টেশনে হামলা, ৯ পুলিশ নিহত
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯
মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে আরাকান আর্মির (এএ) যোদ্ধারা। এতে অন্তত নয় পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে উত্তর রাখাইনের পোন্নগিউন এলাকায় ওই হামলা চালানো হয়।
রাখাইন রাজ্য পুলিশের প্রধান লেফটেন্যান্ট কর্নেল কি লিন এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরাওয়াদ্দি।
খবরে বলা হয়েছে, রোববার সকাল ৮টার পর যোগাযোগ করা হলে পুলিশের ওই শীর্ষ কর্মকর্তা ঘটনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
তবে রাখাইনে স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম করা আরাকান আর্মি হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের যোদ্ধারা ইয়ো তা ইয়োকি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে।
কিন্তু পুলিশের মুখপাত্র ইউ খিন থু খ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে ইরাওয়াদ্দি।
ইয়ো তা ইয়োকি গ্রামের এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, তিনি নয়টি মরদেহ দেখেছেন যা ত্রিপল দিয়ে ঢাকা ছিল।
তিনি জানান, গ্রামকেন্দ্র থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই ঘটনাস্থল। রোববার গ্রামবাসীরা সেখানে আসেন পরিস্থিতি দেখতে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা তাদের গ্রামের বলেও জানান ওই গ্রামবাসী।
তিনি বলেন, গ্রামবাসী রাত সাড়ে ১১টার দিকে গোলাগুলির শব্দ শুনতে পায় এবং ১২টার দিকে তা থেমে যায়। রোববার সকাল ৯টা পর্যন্ত ওই এলাকায় সেনাবাহিনীর কোনো উপস্থিতি দেখা যায়নি বলেও জানান তিনি।
ওই গ্রামবাসীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মরদেহের পাশে শুয়ে থেকে মরার ভান করে আরাকান আর্মির হামলা থেকে বেঁচেছেন দুই পুলিশ কর্মকর্তা।
গণমাধ্যমটি বলছে, রোববার সকালে পোন্নাগিউন শহরের পুলিশের মেজর নেইন চ্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশের প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আরাকান আর্মির প্রায় ১০০ যোদ্ধা ওই পুলিশ স্টেশনে এসে পুলিশ সদস্যদের আত্মসমপর্ণের নির্দেশ দেয়। কিন্তু পুলিশ সদস্যরা তা না করায় গোলাগুলির ঘটনা ঘটে। এরপর যোদ্ধারা পুলিশের সকল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবসে উত্তর রাখাইনের চারটি পুলিশ পোস্টে হামলা চালায় রাখাইন আর্মি। ওই হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়। এর পর থেকেই ওই অঞ্চলে মিয়ানমার আর্মি ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে।
উত্তর রাখাইনে নিজেদের স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে আরাকান আর্মি তথা আরাকানের জনগণ।
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- যাত্রা করছে অনেক চমকের সংসদ
- ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে
- মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- তবে কি ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
- নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ৬ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
- খালেদা জিয়া পেলেন স্বাধীনতা পুরস্কার
- ইরান কি আরেকটি গাজা হবে?
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার
- একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
- ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
- বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
