মার্কিন যৌথ বাহিনীর প্রধানসহ শীর্ষ ৬ জেনারেল বরখাস্ত
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫
ট্রাম্পের নজিরবিহীন পদক্ষেপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার যৌথ বাহিনীর প্রধান (চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ) এয়ার ফোর্স জেনারেল চার্লস ‘সিকিউ’ ব্রাউনকে বরখাস্ত করেছেন। একইসঙ্গে তিনি আরও পাঁচজন শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালকে অপসারণ করেছেন। যা মার্কিন সামরিক নেতৃত্বে নজিরবিহীন এক রদবদল।
ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ঘোষণা দিয়ে বলেন, তিনি সাবেক লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রেজিন’ কেইনকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করবেন। এর ফলে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত কোনো সামরিক কর্মকর্তাকে এই শীর্ষ পদে বসানো হচ্ছে।
পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকেও সরিয়ে দিচ্ছেন। যিনি মার্কিন ইতিহাসে প্রথম নারী সামরিক প্রধান ছিলেন।
এছাড়াও তিনি বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফ এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর বিচারপতি (জাজ অ্যাডভোকেট জেনারেল) পদ থেকেও কর্মকর্তাদের অপসারণ করছেন।
নজিরবিহীন সামরিক পরিবর্তন
ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগে বড় ধরনের পরিবর্তন বয়ে আনছে। অবশ্য এর আগে থেকেই পেন্টাগন ব্যাপক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিল।
ট্রাম্প প্রশাসন ব্যাপকভাবে বেসামরিক কর্মকর্তা বরখাস্তের পাশাপাশি প্রতিরক্ষা বাজেটে বড় রদবদল এবং সামরিক বাহিনী মোতায়েন নীতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছিল।
সাধারণত প্রতিরক্ষা বিভাগের বেসামরিক নেতৃত্ব প্রশাসনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদল হয়। তবে সামরিক বাহিনীর শীর্ষ সদস্যরা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে যে কোনো সরকারের নির্দেশ বাস্তবায়ন করেন।
জেনারেল ব্রাউন মূলত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ কর্মকর্তা হিসেবে এই শীর্ষ পদে ছিলেন। তিনি চার বছরের মেয়াদে নিয়োগ পেয়েছিলেন। যা ২০২৭ সালের সেপ্টেম্বরে শেষ হবার কথা ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন তাকে আগেভাগেই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে, এমনকি তার উত্তরসূরি অনুমোদিত হওয়ার আগেই।
সমালোচনা ও প্রতিক্রিয়া
ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া ভাষায় নিন্দা করেছেন ডেমোক্রেট আইনপ্রণেতারা।
সিনেটের সশস্ত্র পরিষেবা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সেনেটর জ্যাক রিড বলেছেন, রাজনৈতিক আনুগত্যের পরীক্ষা হিসেবে সামরিক নেতাদের বরখাস্ত করা কিংবা জাতি ও লিঙ্গের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া আমাদের সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা ধ্বংস করবে।
প্রতিনিধি পরিষদের সদস্য সেথ মলটন বলেছেন, এটি আমেরিকার জন্য অপ্রত্যাশিত, দেশপ্রেমবিরোধী এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক।
‘দুর্বল’ জেনারেলদের বরখাস্তের অঙ্গীকার
ট্রাম্প তার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময়েই বলেছিলেন, তিনি ‘উইক’ (দুর্বল) জেনারেলদের বরখাস্ত করবেন। তবে শুক্রবারের বরখাস্তের পেছনে বিশেষ কোনো ব্যাখ্যা দেননি তিনি।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি জেনারেল চার্লস ‘সিকিউ’ ব্রাউনের প্রতি তার ৪০ বছরের সেবার জন্য কৃতজ্ঞ। তিনি একজন দক্ষ নেতা এবং তার জন্য আমি শুভ কামনা জানাই’।
নারী সামরিক নেতাদের অপসারণ
ব্রাউনের পাশাপাশি ট্রাম্প অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেত্তিকেও অপসারণ করেছেন। যিনি ২০২৩ সালে মার্কিন নৌবাহিনীর ইতিহাসে প্রথম নারী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
এর আগে ট্রাম্প শপথ নেওয়ার প্রথম দিনেই কোস্ট গার্ড প্রধান অ্যাডমিরাল লিন্ডা ফাগানকে বরখাস্ত করেন। যিনি ওই পদে প্রথম নারী ছিলেন।
সাবেক সেনাপ্রধানদের বিরোধিতা
এদিকে গত মাসে ট্রাম্প প্রশাসন মার্ক মিলির নিরাপত্তা পরিষেবা ও ক্লিয়ারেন্স বাতিল করে এবং পেন্টাগন থেকে তার ছবি সরিয়ে দেয়।
মিলি অবশ্য ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ছিলেন। যিনি তার অবসরের পর ট্রাম্পের কড়া সমালোচক হয়ে ওঠেন।
নতুন সামরিক নীতির ইঙ্গিত?
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সামরিক বাহিনীর গঠন ও ভূমিকার ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যেই সামরিক বাহিনীর বহিরাগত তৎপরতা সীমিত করার এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অধীনে প্রতিরক্ষা বাজেটে ব্যাপক কাটছাঁট করার পরিকল্পনা করেছেন।
তার এই নাটকীয় পরিবর্তনগুলো মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রম ও বৈশ্বিক ভূমিকার ক্ষেত্রে কীভাবে এবং কতখানি প্রভাবিত করবে, সেটাই এখন দেখার বিষয়। সূত্র: রয়টার্স
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
