শনিবার   ১৩ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩   ২৭ জ্বিলহজ্জ ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৩২

মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ১৩ জুন ২০২৬  

চট্রগ্রাম সমিতির সংবাদ সম্মেলন
 

  •     মাকসুদ-মাসুদের লোকজনই ভাড়া দিচ্ছে না

 
চট্রগ্রাম সমিতি সংবাদ সম্মেলনে দাবি করেছে, নির্বাচনে মাকসুদ-মাসুদ প্যানেলের ২ জন প্রার্থীই চট্রগ্রাম ভবনের ভাড়াটিয়া। তারাই ভাড়া দিচ্ছে না। এই ২ জন সহ মোট  ৩ জনের কাছে প্রাপ্য অর্থে পরিমান লাখ ডলারের কাছাকাছি। এ অর্থ না পাওয়ায় ভবন পরিচালনা ও রক্ষণাবেক্ষন কষ্টসাধ্য হয়ে উঠেছে। গত সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সাধারন সম্পাদক আপিফুল ইসলাম এ দাবি করেন। এক প্রশ্নের জবাবে সভাপতি আবু তাহের বলেন, সমিতি সংক্রান্ত একটি পক্ষের মামলা নিষ্পত্তি না হলে আগামী নির্বাচন বিলম্বিত হতে পারে। উল্লেখ্য সমিতির আসন্ন নির্বাচন হবার কথা। 
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু তাহের,  প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ রিজভী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বর্তমান ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান কামাল হোসেন মিঠু, ট্রাস্টি বোর্ড সদস্য এনাম চৌধুরী, উপদেষ্টা সাহাবুদ্দিন চৌধুরী লিটন, ট্রাস্টি বোর্ড সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা শাহজাহান, জামাল চৌধুরী, মোহাম্মদ কামাল, মতিউর রহমান চৌধুরী, সহ-সভাপতি টি আনাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিক, সহ কোষাধ্যক্ষ নূরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক কলিমুল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক তানিম মহসীন, সহ-সাংগঠনিক সম্পাদক এনাম চৌধুরী, সহ-অফিস সেক্রেটারি ইমরুল কায়সার, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইছা, সমাজ কল্যাণ সম্পাদক আক্তার, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিন ও কার্যকরি সদস্য নাছির উদ্দিন ।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, আপনারা অনেকেই অবগত আছেন চট্টগ্রাম ভবনের একটি অন্যতম আয়ের উৎস হলো এই ভবনের ছয়টি এপার্টমেন্টের ভাড়া। এই ভবনের এই আয়ের উৎস নানা সময়ে নানা মহল তসরুফ করেছেন। বিশেষ করে বিবাদমান দুই দলের পক্ষ এবং বিপক্ষ নিয়ে কতিপয় অসাধু ভাড়াটিয়া সুযোগ গ্রহণ করে আনছেন। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। মাকসুদ- মাসুদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করা দু’জন প্রার্থী চট্টগ্রাম ভবনের ভাড়াটিয়া। নির্বাচনের পর থেকে নিয়ে আজ অবধি এই দুইজন এবং তাদের যোগসাজশে অন্য আরো একজন ভাড়াটিয়া কোনো ভাড়া পরিশোধ করেননি। ভাড়া আদায় করতে গেলে তারা বলেছেন, তারা নাকি অন্য পক্ষকে ভাড়া দিয়েছেন। নানা চেষ্টা তদবির করার পর ও যখন তারা ভাড়া পরিশোধ করেননি তখন উপায়ান্তর না দেখে ম্যানেজমেন্ট কোম্পানির পরামর্শের ভিত্তিতে ল্যান্ডলর্ড এবং টেনান্ট কোর্টে মামলা দায়ের করা হয়। এখানে উল্লেখ্য যে, চট্টগ্রাম সমিতির ভাড়া আদায়ের জন্য একটি নির্দিষ্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে চুক্তিবদ্ধ করা হয়েছে অন্তর্বর্তীকালীন কমিটির সময়ে, পরবর্তীতে বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক মহম্মদ আবু তাহের এবং আরিফুল ইসলাম চট্টগ্রাম সমিতির পক্ষে পুরানো চুক্তি নবায়ন করেন। আজ অবধি এই তিনজন ভাড়াটিয়ার কাছে চট্টগ্রাম সমিতির পাওনা ভাড়ার পরিমাণ ৯৭৭১১.২০ সেন্ট। (সাতানব্বই হাজার সত্য এগারো ডলার বিশ সেন্টস)। বর্তমানে এই অনাদায়ী ভাড়ার মামলাটি ট্রায়াল এর জন্য অপেক্ষমাণ রয়েছে। আমরা বিশ্বাস করি, অচিরেই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই তিনজন ভাড়াটেকে আমরা উচ্ছেদ কোর্টে সমর্থ হবো এবং অনাদায়ী অর্থ যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ফিরিয়ে আনতে সমর্থ হবো। 

 


সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সত্যিকারের মিডিয়া সমাজের নানা ছবি মানুষের সামনে তুলে ধরে। অন্যায়, অবিচার, মিথ্যাচারকে পরাজিত করতে সহায়ক ভূমিকা পালন করে। তেমনি একটি দীর্ঘদিন ধরে চলে আসা ক্রমাগত মিথ্যাচার, গোয়েবেলসিও প্রোপাগান্ডার বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের নিরপেক্ষ সহযোগিতায় আমরা এইসব মিথ্যাচার এবং প্রোপাগান্ডার জবাব দিতে সক্ষম এবং সত্যিকারের পরিস্থিতি, প্রমাণ সহকারে চট্টগ্রামবাসী এবং সংশ্লিষ্ট সকলের সামনে তুলে ধরতে সমর্থ হবো।

তিনি বলেন,ঐকমতের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশনের নেতৃত্বে ২০ অক্টোবর ২০২৪ চট্রগ্রাম সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে আনুষ্ঠানিক ফল গণনায় একাধিক পদের ভোটের পার্থক্য চ্যালেঞ্জড ভোটার সংখ্যানুপাতে বিবেচনাযোগ্য হওয়ায় নির্বাচনের দিন নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা থেকে বিরত থাকেন। ছয়টি চ্যালেঞ্জড ভোটের ন্যায্যতা নির্ধারণ এবং গণনা শেষে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে তাহের-আরিফ পরিষদের সদস্যরা নয়টি পদে এবং অন্য প্যানেলের দশজন নির্বাচিত হন। এখানে উল্লেখ্য যে, চ্যালেঞ্জড ভোটসহ সকল ভোটার গণনার কাজ ইউনাইটেড ইলেকশন সার্ভিস সম্পন্ন করেছেন, নির্বাচন কমিশন চুক্তি এবং বিধি অনুযায়ী শুধু ফলাফল ঘোষণা করেন। ইউনাইটেড ইলেকশন সার্ভিসের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পাঁচজন নির্বাচন কমিশন পূর্ণ ঐক্যমতের ভিত্তিতে তাদের অফিসিয়াল ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা করার পরপরই নির্বাচনে পরাজিত একজন সভাপতি পদপ্রার্থী নিজের ব্যক্তিগত স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় কিছু পত্রপত্রিকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। এই অপপ্রয়াসের অংশ হিসেবে ফেসবুক লাইভে এসে ওই ব্যক্তি নির্বাচন কমিশনের প্রধানসহ সম্মানিত চট্টগ্রামবাসীর বিরুদ্ধে বিরুদ্ধে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করে। যার ভিডিও এখনো অনেকের কাছে সংরক্ষিত আছে- যদিও চট্টগ্রামবাসীর তীব্র প্রতিবাদের মুখে এবং জনরোষের ভয়ে ওই পোস্টটি সরিয়ে নেয়া হয়। 

আরিফ বলেন, নির্বাচন কমিশন আর্টিকেল ১৫ দশমিক ২৫ অনুযায়ী নির্বাচিত সকল সদস্যের ৩ নভেম্বর, ২০২৪ তারিখে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। তাহের-আরিফ পরিষদের সকল সদস্য শপথ গ্রহণ করলে ও অন্য প্যানেল থেকে নির্বাচিত সদস্যগণ শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচনের ফল ঘোষণার ১৫ দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান থাকলে ও পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক সময় অপেক্ষা করার পরও শপথ না নেওয়ায় সংগঠনের বৃহত্তর স্বার্থে দ্বিতীয় স্থান অধিকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয় এবং নির্বাহী ক্ষমতাবলে নব-নির্বাচিত সভাপতি তাদের শপথ বাক্য পাঠ করিয়ে সংগঠনের দায়িত্ব অর্পণ করেন। দায়িত্বপ্রাপ্ত হবার পর থেকেই ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নিরলসভাবে চট্টগ্রাম সমিতিকে সেবা দিয়ে যাচ্ছে। অপরদিকে নির্বাচনে জয়লাভ করা সত্ত্বেও, একদল তরুণ, প্রতিশ্রুতিশীল নতুন নেতৃত্ব কতিপয় অহংকারী, স্বার্থপর এবং ব্যক্তিগত স্বার্থের ক্রীড়নকদের অশুভ ইচ্ছার বলির পাঠা হয়েছেন। 
ল্যান্ডলর্ড এবং টেনান্ট কোর্টের মামলা 
নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন কমিটি, বর্তমান কার্যকরি কমিটি এবং ইউনাইটেড ইলেকশন সার্ভিসের বিরুদ্ধে সিভিল মামলা: নির্বাচনী প্রচারকালে চট্টগ্রামবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, সম্পূর্ণ অন্যায়ভাবে পরাজিত মাকসুদ- মাসুদ প্যানেলের সদস্য এবং তাদের কিছু সহযোগী বর্তমান কার্যকরি কমিটি, ইলেকশন কমিশন, নির্বাচন পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ইলেকশন সার্ভিস এর বিরুদ্ধে একটি সিভিল মামলা দায়ের করে। মামলার বিবরণীতে তারা নিজেদের চট্টগ্রাম সমিতির মালিক দাবি করে আদালতের কাছে বিচার চান। আসলে এর পেছনে অন্য কাহিনী লুকায়িত আছে বলে কেউ কেউ ধারণা করছেন। অন্যথায় আজ অবধি তাদের দায়ের করা এই মামলা আলোর মুখ দেখেনি, চট্টগ্রামবাসীদের এবং সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্ত করার জন্য এই মামলা দায়ের করা হয়। বর্তমানে এই মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়েছে ২০২৭ সালের গ্রীষ্মকালীন সময়ে। এই মামলার অজুহাত দেখিয়ে তারা চট্টগ্রামবাসীর সামনে তাদের অস্তিত্ব ধরে রাখতে চায়। সুপ্রিম কোর্টে দায়ের করা এই মামলার নম্বর #৫৩৫১৪৬/২০২৪। 
দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান
আরিফ লিখিত বক্তব্যে আরও বলেন, চট্টগ্রাম সমিতির বর্তমান নেতৃত্ব দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে এবং এই অবস্থান অব্যাহত থাকব। চট্টগ্রামবাসীর হকের অর্থ, লাশ দাফনের অর্থ যারা মেরে দিয়েছেন, তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না, বিচারের মুখোমুখি করা হবে এবং হয়েছে। যেই অর্থে চট্টগ্রামবাসীর কল্যাণ হবার কথা ছিলো, সেই অর্থ ব্যক্তিবিশেষের পকেটস্থ হয়েছে, যে অর্থে চট্টগ্রামবাসীর লাশ দাফন হবার কথা ছিলো, সেই অর্থে ব্যক্তিবিশেষ ভোগ বিলাস করেছে। ২০২১ সালে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের পূর্বে ভুয়া নির্বাচন দিয়ে আত্মসাৎ করা হয়েছে প্রায় ৩৫০০০ হাজার ডলার। ৯০০ সদস্য প্রদর্শন করে নির্বাচনের প্রহসন করে ‘অনেস্ট ব্যালট’কে ২৫ হাজার ডলার পরিশোধ করেছে বলে দাবি করলেও সদস্য ফির অর্থ কোথায় জমা হয়েছে তার হদিস এখনো তৎকালীন নেতৃবৃন্দ দিতে পারেননি। 
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবু তাহের, আরিফুল ইসলাম ও কামাল হোসেন মিঠু।

প্রতিবেদকের পর্যবেক্ষন 
ভোটের রাতে নির্বাচন কমিশন চ্যালেঞ্জড ভোট বিবেচনায় না এনেই আংশিক ফলাফল ঘোষণা করে। এতে মাকসুদুল হক চৌধুরী এগিয়েছিলেন। এরফলে মাকসুদ-মাসুদ প্যানেল নিজেদের বিজয়ী ঘোষণা করে আনন্দ উল্লাস করে। কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে তারা শুভেচ্ছা পেতে থাকেন। কিন্তু রাত ১১টার দিকে নির্বাচন কমিশন জানায়, পেনসিলভানিয়ার চ্যালেঞ্জড ভোট এর নিষ্পত্তি না হওয়ায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করছি না। পরবর্তীতে এই চ্যালেঞ্জড ভোটের নিষ্পতি করা হয় এবং তাহের-আরিফকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। মাকসুদ-মাসুদ প্যানেল এই ফলাফল প্রত্যাখান করে এবং নিজেদের বিজয়ী সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দাবি করতে থাকেন। মূলত নির্বাচনের রাতে নির্বাচন কমিশনের আংশিক ফলাফল ঘোষণার কারণেই আজকের চট্রগ্রাম সমিতির সংকট। অর্থের অভাবে কমিউনিটির জনপ্রিয় সংগঠনটি এগুতে পারছে না। ভবনের ট্যাক্স, গ্যাস ও ইলেকট্রিক বিল ও মেইনট্যানেন্স খরচ যোগাতে তাহের-আরিফরা হিমশিম খাচ্ছেন। অথচ ভাড়া পেলে সংগঠনটি পরিচালনায় তাদের জন্য সহজ হতো। উল্লেখ্য আনুষ্ঠানিক ফলাফলে ১৯টি পদের মধ্যে ১০টি পদে মাকসুদ-মাসুদ প্যানেল জয়লাভ করে। তাহের-আরিফ পরিষদ সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৯ পদে বিজয়ী হয়। 
মাকসুদ চৌধুরীর প্রতিক্রিয়া
এদিকে মাকসুদ চৌধুরী সোশাল মিডিয়ায় সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এই সাংবাদিক সম্মেলনের নামে মানুষের চরিত্র হনন এবং অর্থের ( ফান্ডের ) অভাব দেখিয়ে ৩ লক্ষ ডলার আত্মসাতের নতুন ফন্দি ! সভাপতি পুতুল আর আতেল বাবুর মিথ্যার ফুলঝুরি,বর্ন চোরার আর্তনাদ’। 

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর