মাত্র ৩৫ টাকার জন্য ২ বছর ধরে আইনি লড়াই!
প্রকাশিত: ১০ মে ২০১৯
আদালত মানেই ঝামেলা, বিরম্বনা ও ভোগান্তি। অথচ সেই আদালতেই মাত্র ৩৫ টাকার জন্য দুই বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নাম তার সুজিত স্বামী।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান প্রদেশে।
জানা গেছে, রাজস্থানের কোটা শহরের ইঞ্জিনিয়ার সুজিত স্বামী দিল্লি যাবার জন্য টিকিট কেটেছিলেন গোল্ডেন টেম্পল মেইল ট্রেনের। অনিবার্য কারণবশত তার যাত্রা বাতিল করতে হয়। ৭৬৫ রুপি দিয়ে কাটা টিকিটে তিনি রিফান্ড পান ৬৬৫ রুপি। অর্থাৎ ১০০ রুপি কেটে রাখা হয়। যদি ওয়েটিং লিস্টে থাকা টিকিট হিসেবে তার মাশুল দেবার কথা ৬৫ রুপি। কিন্তু ৩৫ রুপি বেশি কেটে রাখা হয়। ঘটনা ২০১৭ সালের।
সেই থেকে সুজিত লেগে ছিলেন তার প্রাপ্য বাকী ৩৫ রুপি ফিরে পাওয়ার জন্য। ভারতীয় রেলের বিরুদ্ধে তিনি তথ্য অধিকার আইন অনুসারে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত ৩৫ টাকা সার্ভিস ট্যাক্স হিসেবে কেটে রাখা হয়েছে। ওই বছরের ১ জুলাই থেকে সার্ভিস ট্যাক্সের বিধান চালু হয় ভারতীয় রেলে। কিন্তু সুজিতের দাবি, তিনি ২ জুলাইয়ের টিকিট কেটেছেন এপ্রিল মাসে, বাতিলও করেছেন কদিনের মধ্যেই।
অনেক চিঠি চালাচালির পরে শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, যেহেতু নিয়ম কার্যকর হবার আগেই সুজিত টিকিট বাতিল করেছেন, সেহেতু তার ৩৫ রুপি ফেরত পাওয়া উচিত। গত ১ মে সুজিতের ব্যাংক অ্যাকাউন্টে রেল কর্তৃপক্ষের পাঠানো অর্থ জমা হয়। তবে সেটা কিন্তু ৩৫ রুপি নয়। সুজিত ফিরে পেয়েছেন ৩৩ রুপি।
কোটার এই ইঞ্জিনিয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই বছর ধরে এই হয়রানির জন্য ক্ষতিপূরণ না দিয়ে উল্টো ২ রুপি কেটে রেখেছে রেল কর্তৃপক্ষ। তিনি জানান, ২ রুপি কেন কেটে রাখা হলো, তা নিয়ে ফের আইনি লড়াইয়ে নামবেন তিনি।
সুজিত স্বামী কিন্তু একা নন। তার দায়ের করা আরেকটি মামলা থেকে জানা যায়, এমন ৯ লাখেরও বেশি যাত্রী আছেন, যাদের বাতিলকৃত টিকিটের ক্ষেত্রে অনায্যভাবে সার্ভিস ট্যাক্স কেটে রাখা হয়েছে। সব মিলিয়ে এভাবে আদায় করা সার্ভিস ট্যাক্সের পরিমান ৩ কোটি ৩৪ লাখ রুপি। বেশিরভাগ যাত্রীই বিষয়টি সম্পর্কে সচেতন ছিলেন না, অনেকে ভুলেও গেছেন। কিন্তু সুজিত তাদের প্রত্যেকের ৩৫ রুপী ফিরিয়ে পেতে লড়াই চালিয়ে যাবেন।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
