মহাকাশে যাচ্ছেন প্রথম আরব নারী আল মাতরুশি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৯ মার্চ ২০২৪
নোরা আল মাতরুশি সংযুক্ত আরব আমিরাতের পতাকাধারী নীল ফ্লাইট স্যুটে মহাকাশ অভিযানে যাওয়ার পরিকল্পনা করছেন। আরব আমিরাতের মহাকাশচারী নোরা আল মাতরুশি তার পূর্বপুরুষদের মতো নিজের জীবনের বেশিরভাগ সময় আকাশে তারার দিকে তাকিয়ে এবং চাঁদে ওড়ার স্বপ্ন দেখে কাটিয়েছেন। চলতি সপ্তাহে তিনি নাসার প্রশিক্ষণ প্রোগাম থেকে স্নাতক হওয়া প্রথম আরব মহিলা নভোচারী হিসেবে মহাকাশ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আল মাতরুশি (৩০) মহাকাশ সম্পর্কে শৈশবে তার প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলেন। সেখান থেকে মহাকাশচারী হওয়ার স্বপ্নে বিভোর তিনি।
আল মাতরুশি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি তেল শিল্পে কাজ করেছেন। ২০২১ সালে অ্যামেরিকান মহাকাশ সংস্থা নাসার সঙ্গে একটি প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য নির্বাচিত আরব আমিরাত স্পেস এজেন্সির (ইউএইএসএ) নির্বাচিত দুই মহাকাশচারীর মধ্যে তিনি একজন ছিলেন।
এখন স্পেসওয়াকসহ দুই বছরের কঠোর পরিশ্রমের পর, আল মাতরুশি তার সহকর্মী আমিরাতি মোহাম্মদ আলমুল্লা ও তাদের প্রশিক্ষণ ক্লাসে থাকা অন্য ১০ জন মহাকাশচারী নির্বাচিত হয়েছেন। ‘দ্য ফ্লাইস’ নামে পরিচিত এই দলটি এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আএসএস) মিশনের জন্য যোগ্য এবং সবকিছু ঠিকঠাক থাকলে আর্টেমিস চন্দ্র মিশন এমনকি মঙ্গল গ্রহে যাওয়ার জন্যও প্রস্তুত।
আল মাতরুশি বলেন, ‘আমি মানবতাকে আগের চেয়ে আরও এগিয়ে দিতে চাই। আমি চাই মানুষ চাঁদে আবারও যাক। আমি চাই মানুষ চাঁদের বাইরে দূর মহাকাশের দিকে আরও এগিয়ে যাক। আমি সেই যাত্রার অংশ হতে চাই।’
আল মাতরুশিই নাসা থেকে স্নাতক হওয়া প্রথম আরব নারী। অন্যান্য আরব নারীরা এর আগে ব্যক্তিগত মহাকাশ মিশনে অংশ নিয়েছেন।
যার মধ্যে রয়েছেন সৌদি বায়োমেডিকেল গবেষক রায়নাহ বারনাভি। যিনি অ্যাক্সিওম স্পেস দিয়ে গত বছর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) উড়ে গিয়েছিলেন।
এছাড়াও রয়েছেন, ইজিপশিয়ান-লেবানিজ ইঞ্জিনিয়ার সারা সাবরি। যিনি একটি ২০২২ ব্লু অরিজিন সাবঅরবিটাল ফ্লাইটে ক্রু ছিলেন।
আল মাতরুশি নিজের মুসলিম বিশ্বাসের অংশ হিসাবে হিজাব পরেন। তিনি বলেন যে, নাসা তাকে এজেন্সির আইকনিক সাদা স্পেস স্যুট ও হেলমেট দেওয়ার সময় তার চুল ঢেকে রাখার অনুমতি দেয়ার জন্য একটি কৌশল তৈরি করেছে, যা আনুষ্ঠানিকভাবে এক্সট্রাভেহিকুলার মোবিলিটি ইউনিট (ইএমইউ) নামে পরিচিত।
তিনি বলেন, ‘একবার ইএমইউতে প্রবেশ করলে একটি কমিউনিকেশন ক্যাপ (মাইক্রোফোন ও স্পিকার লাগানো) পরানো হয় যা চুল ঢেকে রাখে।’
আল মাতরুশি বলেছেন ‘স্যুট ইঞ্জিনিয়াররা আমার জন্য একটি অস্থায়ী হিজাব সেলাই করেছেন। যেন আমি সেটা পরতে পারি ও স্যুটে উঠতে পারি এবং তারপরে কমিউনিকেশন ক্যাপ পরতে পারি এবং তারপরে তা খুলে ফেললে আমার চুল ঢেকে যায়। এই উদ্যোগের জন্য আমি সত্যিই তাদের প্রশংসা করি।’
তার কাস্টমাইজড স্যুটের সঙ্গে আল মাতরুশি তার সহকর্মী নভোচারীদের সঙ্গে মহাকাশে পা রাখার জন্য প্রস্তুত হবেন। নাসা আর্টেমিস ৩ মিশনের জন্য ২০২৬ সালে চাঁদের পৃষ্ঠে মানুষের অবতরণের পরিকল্পনা করেছে।
তিনি এএফপিকে বলেন ‘আমি মনে করি একজন মহাকাশচারী হওয়া কঠিন, আপনার ধর্ম বা আপনার পটভূমি যাই হোক না কেন। আমি মনে করি না যে, একজন মুসলিম হওয়া এটাকে কঠিন করেছে। কিন্তু একজন মুসলিম হওয়া আমাকে আমার পূর্বপুরুষদের অবদান সম্পর্কে সচেতন করেছে। আমার আগে আসা মুসলিম পন্ডিত এবং বিজ্ঞানীরা এ নিয়ে চিন্তা ও গবেষণা করেন। আমি একজন মহাকাশচারী হয়ে উঠছি শুধু সেই উত্তরাধিকারের উপর ভিত্তি করে গড়ে তুলছি যা তারা হাজার হাজার বছর আগে শুরু করেছিলেন।’
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
