মস্কো-পিয়ংইয়ং ‘গভীর সম্পর্ক’ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন। দীর্ঘ ২৪ বছর পর মঙ্গলবার পিয়ংইয়ং গেলেন পুতিন। পুতিনের এ সফর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং বিশ্ব রাজনীতিতেও দারুণ প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে এরইমধ্যে মস্কো-পিয়ংইয়ংয়ের মধ্যকার ‘গভীর সম্পর্ক’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা রুশ প্রেসিডেন্টের এই সফর নিয়ে উদ্বিগ্ন নই। আমরা উদ্বিগ্ন এই দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর হওয়া নিয়ে। শুধু ইউক্রেনের জনগণের ওপর এর প্রভাবের কারণে নয়, কারণ আমরা জানি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনও ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হচ্ছে। আসল ব্যাপার হচ্ছে- এখানে এমন কিছু পারস্পরিক সম্পর্ক থাকতে পারে, যা কোরিয় উপদ্বীপের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।’
‘আমরা এখনই বিষয়টির সবগুলো দিক অবলোকন করিনি, তবে আমরা অবশ্যই এটি অতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করব,’ যোগ করেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, পুতিন মূলত অস্ত্র সহায়তা পেতেই উত্তর কোরিয়ায় গেছেন, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কোর জন্য অন্যত্র তা পাওয়া কঠিন।
কিরবি বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই যে, চলতি বছরের মার্চে তথাকথিত নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় বসা পুতিন উত্তর কোরিয়ায় গিয়েছেন এবং সামনের দিনে হয়তো তিনি কিছুটা আক্রমণাত্মক হতে যাচ্ছেন। পুতিন এটিই করতে যাচ্ছেন বলেই মনে হচ্ছে।
এর আগে ক্রেমলিন জানায় যে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণে ১৮ ও ১৯ জুন- দুই দিনের সৌজন্য সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পিয়ংইয়ং যাচ্ছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-ও এই সফরের কথা প্রকাশ করেছে। পুতিন এরপর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামও যাবেন।
পুতিন সর্বশেষ ২০০০ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উ. কোরিয়ায় গিয়েছিলেন। তখন উ. কোরিয়ার নেতা ছিলেন বর্তমান নেতা কিম জং উনের পিতা কিম জং ইল।
গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চলে কিম জং উন যখন পুতিনের সঙ্গে বৈঠক করেন, তখনই তিনি পুতিনকে কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সূত্র- আনাদোলু এজেন্সি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
